ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিপরিষদের সভা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র-ইরানকে বাস্তবসম্মত আলোচনার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র-ইরানকে বাস্তবসম্মত আলোচনার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিকে চীন স্বাগত জানিয়েছে।

সেই সঙ্গে আসন্ন আলোচনায় উভয় দেশকে ‘যুক্তিসঙ্গত ও বাস্তববাদী’ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের দুদিন আগে, অর্থাৎ গত বুধবার (১৭ জুন) এটি স্বাক্ষরিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে বৈঠকে বসবেন, এই বিষয়টি সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল বুর্গেনস্টকে বৈঠক করবে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে।’

আজ বৃহস্পতিবার (১৮ জুন) এক নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘বেইজিং আশা করছে ওয়াশিংটন ও তেহরান চুক্তির অধীনে দেওয়া নিজেদের প্রতিশ্রুতিগুলোও যথাযথভাবে বাস্তবায়ন করবে।’

তিনি আরও বলেন, ‘চীন দুই পক্ষের মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টাকে সমর্থন করে এবং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করে।’

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেছেন, ইরানের জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

বুধবার (১৭ জুন) এক বিবৃতিতে গালিবাফ বলেন, ‘চীন আমাদের জন্য অবশ্যই একটি অনন্য অংশীদার। চীনের বিশ্বাস করা উচিত, আমরা শুধু তাদের একজন ক্রেতা বা বাণিজ্যিক অংশীদার নই; বরং শব্দটির প্রকৃত অর্থেই আমরা চীনের অংশীদার।’

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু হলেও ইরান একই সঙ্গে চীনের মতো দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে। এতে দেশটির অর্থনীতি ও আঞ্চলিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক তালিকায় তৃতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়টি এবারও দেশের শীর্ষ স্থান অধিকার করেছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করে এই কিউএস র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। এসব সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিফলন ঘটিয়েছে। প্রকাশিত ফলাফলে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ২৮.৩। একাডেমিক সুনাম (একাডেমিক রেপুটেশন) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮.৩ স্কোর অর্জন করেছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি বহন করে।

এছাড়া, কর্মসংস্থান ফলাফল (ইমপ্লিমেন্ট আউটকামস) সূচকে বিশ্ববিদ্যালয়টি ৯৫.০ স্কোর অর্জন করেছে, যা স্নাতকদের কর্মক্ষেত্রে উচ্চ গ্রহণযোগ্যতা ও সফলতার প্রতিফলন। একই সঙ্গে নিয়োগদাতাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়টির সুনাম (ইমপ্লয়িয়ার রেপুটেশন) সূচকে প্রাপ্ত ৫০.৮ স্কোর চাকরিদাতাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক ভাবমূর্তিকে নির্দেশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা ও আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬১.১, যা আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। টেকসই উন্নয়ন সূচকে বিশ্ববিদ্যালয়টি ৬০.৬ স্কোর অর্জন করেছে, যা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এর অঙ্গীকারকে তুলে ধরে।

অন্যদিকে, সাইটেশনস পার ফ্যাকাল্টি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর যথাক্রমে ৮.০ ও ৮.০। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে ২.০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১.৪ স্কোর অর্জিত হয়েছে। এসব সূচক ভবিষ্যতে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তার দিকটিও নির্দেশ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধের হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধের হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে ইরানের ওপর একটি নতুন ‘কঠোর অবরোধ’ আরোপ করার সম্ভাবনাকে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি সতর্ক করেছেন যে প্রয়োজনে সামরিক অভিযানও চালানো হতে পারে।

সাম্প্রতিক একটি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের জন্য নৌ-অবরোধ তুলে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। এই অবরোধের ফলে ইরানি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, ‘ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে’ এবং তারা তাদের ভাষায় ‘পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা’ ত্যাগ না করে, তাহলে তিনি উল্লেখ করেছেন যে ‘প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কিছু ইউরোপীয় দেশের প্রতি হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে প্রস্তুতির কথাও উল্লেখ করেছেন।

এছাড়া ব্রিটেনকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে হেগসেথ বলেছেন, দেশটিকে অবশ্যই ‘আরও এগিয়ে আসতে হবে।’

সূত্র : বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজ পাড়ি দিয়েছে সৌদি তিনটি সুপার ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজ পাড়ি দিয়েছে সৌদি তিনটি সুপার ট্যাংকার

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অস্থায়ী শান্তি চুক্তির স্বাক্ষরের পর হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে ছয় মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী সৌদি আরবের পতাকাবাহী তিনটি সুপার ট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে রয়টার্স।

জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্য অনুসারে, সাম্প্রতিক শক্তিশালী কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবের বন্দরগুলো থেকে হরমুজ প্রণালী হয়ে এটাই ছিল সবচেয়ে বড় তেলবাহী জাহাজের বহর প্রস্থান।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরব এতক্ষণ ধরে মূলত লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়ানবু তেল টার্মিনাল ব্যবহার করে তেল রফতানি করছিল। হরমুজ প্রণালীকে এড়িয়ে চলাই ছিল তাদের প্রধান কৌশল।

তবে নতুন চুক্তির কারণে হরমুজ প্রণালী পুনরায় নিরাপদ ও উন্মুক্ত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এরই মধ্যেই সৌদি আরবের এই বড় আকারের তেল পরিবহনকে জ্বালানি বাজারে আস্থার প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যদি চুক্তিটি কার্যকর থাকে এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল বজায় থাকে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের ওপর নিম্নমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%