১০:৪৬ এম
অবকাশকালীন ছুটির পর রবিবার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এ তথ্য সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে আগামী ২৫ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন।
এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে, আগামী ২৫ অক্টোবর রবিবার আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন