০৭:০৯ পি.এম
বাগেরহাট, ২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত উপলক্ষে সম্ভাব্য সফরের প্রেক্ষিতে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন।
আজ সোমবারের এই পরিদর্শনে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনের কারণে বাগেরহাটের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সফরকে সুশৃঙ্খল ও সফল করার লক্ষ্যে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়মিত প্রস্তুতিমূলক সভা আয়োজন করছে।
আরও পড়ুন: শ্রমমন্ত্রীর পদত্যাগ ও মজুরি বৃদ্ধির দাবি শ্রমিক শক্তির
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বাসসকে জানান, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। মাজার এলাকার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এ সময় বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বাসসকে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী মোংলা থেকে বাগেরহাটের খানজাহান আলী মাজার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের দুই পাশে জেলার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাগেরহাটজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন