ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং
প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়জনস্বাস্থ্য

নিরাপদ খাদ্য ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অতিঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি


নিরাপদ খাদ্য ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অতিঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি

বাংলাদেশে ব্যবহৃত প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়ে নিরাপদ খাদ্য, জনস্বাস্থ্য ও প্রাণবৈচিত্র্য রক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কৃষক-কৃষানী, গবেষক, মৎস্যজীবী, যুব সংগঠক ও পরিবেশকর্মীরা।

তাদের মতে, পৃথিবীর প্রায় ৭০টি দেশে নিষিদ্ধ ঘোষিত প্যারাকুয়েট বাংলাদেশে এখনও অবাধে ব্যবহৃত হচ্ছে। এটি জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি সৃষ্টি করছে। সোমবার (২৭ জুলাই) রাজশাহীর পবা উপজেলার কর্ণহার বিল এলাকায় উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এবং গ্রীণ কোয়ালিশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে কৃষক-কৃষাণি, মৎস্যজীবী, কৃষিবিদ, যুব প্রতিনিধি, পরিবেশকর্মী এবং নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির নামে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার আজ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এক নীরব সংকটে পরিণত হয়েছে। প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছ, মৌমাছি, পরাগায়নকারী পতঙ্গ, মাটির অণুজীব এবং জলজ ও স্থলজ প্রাণবৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। এই কারণে নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের স্বাস্থ্য এবং দেশের খাদ্যব্যবস্থা হুমকির মুখে পড়ছে।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

বক্তারা উল্লেখ করেন, প্যান এশিয়া প্যাসিফিক-এর ২০২৫ সালের গবেষণায় বাংলাদেশসহ চারটি এশীয় দেশে ব্যবহৃত ৯৬টি কীটনাশকের মধ্যে ৫৩টিকে উচ্চ ঝুঁকিপূর্ণ কীটনাশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব খাদ্য সংস্থা দীর্ঘদিন ধরে এসব কীটনাশক পর্যায়ক্রমে প্রত্যাহার এবং নিরাপদ বিকল্প কৃষি ব্যবস্থা সম্প্রসারণের সুপারিশ করে আসছে। বাংলাদেশ রটারডাম কনভেনশন ও স্টকহোম কনভেনশন এর সদস্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্যারাকুয়েট নিষিদ্ধ করা কৃষির বিরুদ্ধে অবস্থান নয়; বরং এটি কৃষক, ভোক্তা ও পরিবেশের পক্ষে একটি বৈজ্ঞানিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত। কৃষকদের নিরাপদ বিকল্প প্রযুক্তি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈব বালাই ব্যবস্থাপনা এবং এগ্রোইকোলজি ভিত্তিক কৃষি চর্চায় সরকারি বিনিয়োগ, প্রশিক্ষণ ও বাজার সহায়তা বৃদ্ধি ছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী মৎস্যজীবী, কৃষক ও গবেষকরা উল্লেখ করেন, অতিরিক্ত কীটনাশকের কারণে দেশীয় মাছের বৈচিত্র্য, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাদ্যবৈচিত্র্য, পরাগায়নকারী প্রাণী এবং কৃষি-প্রতিবেশব্যবস্থা দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট কেবল পরিবেশগত নয়, এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং গ্রামীণ জীবিকারও সংকট হিসেবে দেখা দিচ্ছে।

মানববন্ধন থেকে প্যারাকুয়েটসহ বিশ্ব খাদ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী সব অতিঝুঁকিপূর্ণ কীটনাশক পর্যায়ক্রমে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এছাড়া নিবন্ধিত সব কীটনাশকের বৈজ্ঞানিক পুনর্মূল্যায়ন, খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ পরীক্ষার জাতীয় কর্মসূচি জোরদার করা, কৃষকদের জন্য নিরাপদ বিকল্প প্রযুক্তিতে ভর্তুকি ও প্রশিক্ষণ দেয়া, মৌমাছি ও পরাগায়নকারী প্রাণী সংরক্ষণ, জাতীয় বিষক্রিয়া পর্যবেক্ষণ ব্যবস্থা চালু এবং জাতীয় এগ্রোইকোলজি রূপান্তর কর্মসূচি গ্রহনের জোর দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

বক্তারা আরো বলেন, "প্যারাকুয়েট নিষিদ্ধের দাবি কোনো একক সংগঠনের দাবি নয়। এটি দেশের মানুষের জীবন, নিরাপদ খাদ্যের অধিকার, কৃষকের স্বাস্থ্য, পরিবেশ-প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার জাতীয় দাবি।" তারা সরকারের প্রতি আহ্বান জানান, "প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধে দ্রুত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা, কৃষকদের জন্য নিরাপদ বিকল্প নিশ্চিত করা এবং এগ্রোইকোলজিকে জাতীয় কৃষি উন্নয়ন কৌশলের কেন্দ্রীয় অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে হবে।" তাদের মতে, কীটনাশক ও রাসায়নিক নির্ভর কৃষি নয়, বরং এগ্রোইকোলজিভিত্তিক কৃষিই নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য অধিকার, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু-সহনশীল বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির ‘কুরুচিকর’ পোস্টার, শ্রীলেখাকে গ্রেফতারের দাবি আন্দোলনে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ এম


মোদির ‘কুরুচিকর’ পোস্টার, শ্রীলেখাকে গ্রেফতারের দাবি আন্দোলনে

কলকাতার এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সমাজের বিভিন্ন স্তরের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের প্রতিবাদে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ‘কুরুচিকর’ ছবি সংবলিত পোস্টার প্রদর্শনের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে কলকাতার আনন্দপুর থানাসহ রাজ্যের একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগটি বিজেপি নেত্রী কেয়া ঘোষ নিজে আনন্দপুর থানায় গিয়ে দায়ের করেছেন। শুধু তাই নয়, বিধাননগর সাইবার ক্রাইম থানা এবং রাজ্যের বিভিন্ন জেলার একাধিক থানাতেও শ্রীলেখার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ জমা পড়েছে।

গত ২৪ জুলাই সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতার রাজপথে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ একজোট হয়েছিলেন। সেই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন শ্রীলেখা। মিছিলে অংশ নিয়ে তিনি হাতে একটি পোস্টার ধরে ছবি তোলেন, যেখানে অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রীর একটি অত্যন্ত কুরুচিকর ও অসম্মানজনক ছবি ফুটিয়ে তোলা হয়েছিল।

পুলিশ ঘটনাটির বিষয়ে অভিযোগপত্র গ্রহণ করেছে এবং প্রাথমিক অনুসন্ধান শেষে এফআইআর দায়েরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে জানানো হয়েছে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ (শান্তিভঙ্গের উসকানি), ৩৫৩ (উসকানিমূলক আচরণে প্রকাশ্যে সমর্থন) এবং ৩৫৬ (মানহানি) ধারায় অভিযোগগুলো জমা পড়েছে।

নিজের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের বিষয়ে শ্রীলেখা মিত্র মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি একটি বিশেষ পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। আমি হয়তো বিজেপিবিরোধী। কিন্তু আমাকে দেশদ্রোহী আখ্যা দিলে তা খুবই হাস্যকর।” তিনি আরও বলেন, “যদি কেউ মনে করেন যে ওই ছবি আমি ইচ্ছা করে হাতে নিয়ে দাঁড়িয়ে তুলেছি!”

শ্রীলেখা জানান, মাঠে নেমে বিপ্লবে শামিল হওয়ার জন্য শুক্রবার তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে দৌড়াদৌড়িও করেছিলেন। তিনি বলেন, “চশমা ছিল না বলে পোস্টারটি ভালো করে দেখতে পাইনি। চশমা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। শুধুমাত্র রোদচশমা নিয়ে গিয়েছিলাম।”

অবশ্য পদ্মশিবিরের পক্ষ থেকে শ্রীলেখার এই ব্যাখ্যা গ্রহণ করা হয়নি এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, “দলীয় নেত্রী হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবেই প্রধানমন্ত্রীর এমন ছবি দেখে আমি ক্ষুব্ধ। আমার আবেদন, এমন কুরুচিকর ছবি ভাগ করার জন্য শ্রীলেখার বিরুদ্ধে আইনানুসারে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হোক। এমন কাজের জন্য কঠোর শাস্তির প্রয়োজন। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।” অন্যথায় বিচার পেতে তারা আদালতের দরজায় কড়া নাড়বেন বলেও হুঁশিয়ারি দেন এই বিজেপি নেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব আমিরাত প্রবাসীদের তথ্য প্রদান করলো আবুধাবি দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ এম


আরব আমিরাত প্রবাসীদের তথ্য প্রদান করলো আবুধাবি দূতাবাস

ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানায়, আমরা লক্ষ্য করেছি এবং জানতে পেরেছি, অনেক বাংলাদেশি ভাই-বোন, যারা ছুটিতে কিংবা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, তারা হঠাৎ করেই কোনো কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। এর ফলে আমিরাতে রেসিডেন্সি রয়েছে এমন প্রবাসীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই এই বিষয়ে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কিনা, তা জানার ও বোঝার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দূতাবাস আরও উল্লেখ করেছে, আমরা আপনাদের আরও আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে অবগত এবং নিয়মিত খোঁজ-খবর রাখছেন। দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদের জানাবে।

প্রবাসীদের মনোযোগ আকর্ষণ করে আরও বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা উদ্বৃত্ত করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়িয়ে দিচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার করছেন। এ সকল বিষয় থেকে দূরে থাকতে হবে। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে বাংলাদেশ ও আমিরাতের সকল ধরনের আইন-কানুন মেনে চলুন এবং শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থাশীল থাকুন। ইনশাআল্লাহ, যে কোনো ধরনের সমস্যায় দূতাবাস সবসময়ই আপনাদের পাশে থাকবে।

এর আগে রোববার গণমাধ্যমের বরাতে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সোমবার (২৭ জুন) আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন রাষ্ট্রদূত। তবে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দেখা করেছেন কি না, তা নিশ্চিত করে বলা হয়নি।

দূতাবাসের বরাতে জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই এই বিষয়ে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার ক্ষেত্রে চেষ্টা অব্যাহত রয়েছে। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, কিংবা বিশেষ কোনো কারণে ঘটছে কিনা, সেটি জানার ও বোঝার জন্য আমাদের প্রচেষ্টা চলমান।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (আইসিপি/জিডিআরএফএ) প্রবাসীদের রেসিডেন্স ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা ব্যাখ্যা দেয়নি।

এছাড়া, বাতিল হওয়া ভিসা পুনরায় সচল হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি। ফলে যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের কর্মস্থলে ফেরা এখনো অনিশ্চিতই থেকে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের এমপি বাচ্চুর পক্ষ থেকে চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ এম


দৌলতপুরে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের এমপি বাচ্চুর পক্ষ থেকে চেক বিতরণ

কুষ্টিয়া জেলার দৌলতপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সোমবার দুপুরে একটি অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মধ্যে দেড় বান্ডিল করে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেছেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ বিতরণ অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ সভাপতিত্ব করেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, বিএনপি নেতা মোঃ হারুন আর রশিদ (হারুন), সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, এবং দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহিন), এছাড়া মোঃ মাহবুবুর রহমানসহ আরও সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বক্তব্য প্রদানকালে বলেন বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে তার এ সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:১২ এম


ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি

রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি দাবি করেছেন, ইরানের সঙ্গের সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। ম্যাসির অভিযোগ, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

ম্যাসি সামাজিক মাধ্যম এক্সে তাঁর একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।’ তিনি আরো অভিযোগ করেছেন যে, এ সংঘাতের ফলস্বরূপ, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমেছে, জ্বালানির মজুত হ্রাস পেয়েছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, ভোক্তা পণ্যের দাম বেড়েছে এবং জাতীয় ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

ম্যাসির মতে, ‘এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়েছে, আমাদের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাগুলো উপেক্ষা করেছে—সবই ইসরাইলের জন্য। সব দোষ ওদের।’

তিনি পরবর্তী সময়ে আরো মন্তব্য করেছেন যে, রিপাবলিকান এই আইনপ্রণেতার মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির প্রতি প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে, অসামরিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয়ের বিরুদ্ধে তিনি একাধিকবার আপত্তি জানিয়েছেন।

ম্যাসির অভিযোগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%