ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ আবারও আইনি জটিলতায় পড়েছেন। একাধিক ভোটার আইডি থাকার অভিযোগে করা মামলায় তিনি আদালতে হাজির না হওয়ায় বেঙ্গালুরুর একটি আদালত তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত বারবার সমন পাঠানোর পরও প্রকাশ রাজ হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করেন।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, প্রকাশ রাজ বিচারিক নির্দেশের জবাব দেননি এবং নির্ধারিত সময়েও আদালতে উপস্থিত হননি।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

এই মামলার সূত্রপাত ২০১৯ সালে। তখন আইনজীবী দিলীপ কুমার বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় অভিযোগ করেন যে, প্রকাশ রাজ একই সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন নাগরিক কেবল একটি জায়গাতেই ভোটার হিসেবে নিবন্ধিত থাকতে পারেন।

তবে প্রকাশ রাজ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেছেন যে, তিনি শুধু তামিলনাড়ু থেকেই ভোট দেন এবং একাধিক ভোটার আইডি থাকার অভিযোগ সত্য নয়।

জানা গেছে, পরোয়ানার বিরুদ্ধে স্থগিতাদেশ কিংবা জরুরি জামিনের আবেদন জানাতে তার আইনজীবীরা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

সম্প্রতি কর্ণাটকের ধর্মস্থলাকে ঘিরে আলোচিত এক মামলাতেও প্রকাশ রাজের নাম উঠে আসে। ‘একাধিক হত্যা, ধর্ষণ ও গোপনে দাফনের’ অভিযোগকারী সি. এন. চিন্নাইয়া কর্ণাটক হাইকোর্টে করা রিট আবেদনে অভিনেতার নাম উল্লেখ করেন।

এই বিষয়ে সাংবাদিকদের সামনে প্রকাশ রাজ বলেন, ‘একজন কর্মী আমার সঙ্গে যোগাযোগ করে জানান, চিন্নাইয়া আমার সঙ্গে কথা বলতে চান। একজন নাগরিক হিসেবে আমি সঙ্গে সঙ্গে বিশেষ তদন্ত দলের প্রধান প্রণব মোহান্তিকে বিষয়টি জানিয়েছি। এটাই আমার দায়িত্ব ও জবাবদিহি।’

তিনি এও বলেন, ‘হ্যাঁ, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। আর সেই তথ্য আমি সঙ্গে সঙ্গেই এসআইটি প্রধানকে দিয়েছি। বিষয়টি এখানেই শেষ।’

এদিকে আইনি জটিলতার মধ্যেও অভিনয়ে ব্যস্ত রয়েছেন প্রকাশ রাজ। তিনি সম্প্রতি তামিল ছবি ‘কালিদাস ২’-এ অভিনয় করেছেন। সামনে তার হাতে রয়েছে হিন্দি ছবি ‘দৃশ্যম ৩’, তেলুগু সিনেমা ‘স্পিরিট’, ‘ডাকয়েত: আ লাভ স্টোরি’, ‘বারাণসী’ এবং তামিল ছবি ‘জনা নায়াগান’-সহ একাধিক প্রজেক্ট।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশ, উপকূলে তাণ্ডবের আশঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যত্রতত্র বর্জ্য ফেলা প্রতিরোধে ডিএসসিসির সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


যত্রতত্র বর্জ্য ফেলা প্রতিরোধে ডিএসসিসির সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

রাজধানীকে স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যত্রতত্র ময়লা-বর্জ্য ফেলা প্রতিরোধের উদ্দেশ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩ টায় নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় যে, এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ডিএসসিসির ৫টি অঞ্চলের ২২টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হবে। সম্পূর্ণ এলাকা ১০টি ব্লকে বিভক্ত করে ৩১টি ঝুঁকিপূর্ণ বা হটস্পটে কাজ করবেন স্বেচ্ছাসেবকরা। প্রতি সপ্তাহে সাত দিন বিডি ক্লিনের ৭০ জন এবং রেড ক্রিসেন্টের ৫০ জনসহ মোট ১২০ জন স্বেচ্ছাসেবক মাঠে থাকবেন। তারা নাগরিকদের নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যাপারে সচেতন করবেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রচারণা চালাবেন, ওয়েস্টবিনের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন এবং সতর্কীকরণ নোটিশ প্রদান করবেন।

এছাড়া প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে সিটি করপোরেশনকে জরিমানা করার সুপারিশও করবেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং সক্রিয় অংশগ্রহণ সমানভাবে প্রয়োজন। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করে নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ নিশ্চিত করা গেলে নগর পরিবেশের উন্নতির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।’

তিনি আরো বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ঢাকা গড়ার যে লক্ষ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গ্রহণ করেছে, এই যৌথ উদ্যোগ তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় একটি টেকসই পরিচ্ছন্নতা সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, সচিব জনাব মো. জয়নুল আবেদীনসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিডি ক্লিন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকদের জন্য সুখবর! সন্দ্বীপে বিনামূল্যে মিলছে বীজ, সার ও গাছের চারা

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


কৃষকদের জন্য সুখবর! সন্দ্বীপে বিনামূল্যে মিলছে বীজ, সার ও গাছের চারা

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সন্দ্বীপ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ, মরিচ বীজ, আমন ধানের বীজ, রাসায়নিক সার, লেবুর চারাসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

এ সময় সহকারী কমিশনার ভূমি আবদুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৭০০ জন কৃষককে রোপা আমন চাষের জন্য জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ৫০ জন কৃষককে বীজ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির ৩ হাজার ৩৬০টি গাছের চারাসহ অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ অধিবেশন রাষ্ট্রীয় কাজের চেয়েও গুরুত্বপূর্ণ: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


সংসদ অধিবেশন রাষ্ট্রীয় কাজের চেয়েও গুরুত্বপূর্ণ: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়।

মঙ্গলবার (২৩ জুন) সংসদ অধিবেশনের বাজেট শুরুর সময়ে মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতি ও সংসদ চলাকালীন বিভিন্ন গ্রুপ আলোচনার বিষয় নিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আপত্তি জানান।

স্পিকার এর জবাবে সংসদে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান এবং অধিবেশন চলাকালীন ছোট ছোট গ্রুপে আলোচনা করতে নিষেধ করেন। তিনি সংসদ সদস্যদের মনোযোগ সহকারে কথা শোনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে, পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের নোটিশের প্রেক্ষিতে, অনুপস্থিত তিন সংসদ সদস্যদের নিয়ে স্পিকার বলেন, মির্জা আব্বাসের পাওয়া চিঠি অনুযায়ী তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। বাকি দুজনের সংসদে ফিরে আসা নিয়ে মামলা এখনও চলমান রয়েছে। তবে, তিনি জানান যে গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেলে ও ম্যারাডোনার চেয়েও আলাদা স্তরে মেসি: ইব্রাহিমোভিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


পেলে ও ম্যারাডোনার চেয়েও আলাদা স্তরে মেসি: ইব্রাহিমোভিচ

সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার, যিনি জ্লাতান ইব্রাহিমোভিচ নামে পরিচিত, তিনি মনে করেন যে ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির রেকর্ড গড়া পারফরম্যান্সের পর ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় কে হবে, তা নিয়ে আর কোনো বিতর্ক থাকার বিষয় নয়। আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে নকআউট পর্বে নিজের দলটিকে তুলেছেন মেসি এবং এভাবেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন।

গতরাতে (২২ জুন) অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং ম্যাচে অধিনায়ক মেসি দলের দুই গোলই করেন। তবে, ম্যাচের শুরুতে তিনি একটি পেনাল্টি মিস করে হতাশায় মুখ ঢেকে ফেলেছিলেন।

কিন্তু এরপর তিনি নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আবার ঘুরে দাঁড়ান। জোড়া গোল করে দলকে জয় এনে দেন এবং বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়ে যায় ১৮-তে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিনি হ্যাটট্রিকও করেছিলেন।

বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করেন যে, মেসির এই অর্জনই সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক শেষ করে দিয়েছে। তিনি প্রায় দুই দশক ধরে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য মেসির প্রশংসা করেছেন।

ফক্স স্পোর্টসের সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, 'আমার মনে হয় না এখন আর কোনো বিতর্ক বাকি আছে। যখন তুমি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হও, বিশ্বকাপ জিতো, ভিন্ন ভিন্ন প্রজন্মের বিপক্ষে আধিপত্য দেখাও এবং ৩৮ বছর বয়সেও এমন পারফরম্যান্স করে যাও, তখন মানুষের আর কী চাওয়ার থাকতে পারে?'

তিনি যোগ করেছেন, 'বছরের পর বছর আমরা তাকে অন্যদের সঙ্গে তুলনা করেছি। কিন্তু অতীতের মহান খেলোয়াড়েরা তার পূর্ণ অর্জনের সঙ্গে পাল্লা দিতে পারেন না। পেলে, দিয়েগো ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ, কিংবা আপনি যাকে খোঁজেন না কেন, তারা সবাই অসাধারণ ছিলেন। কিন্তু মেসির পরিসংখ্যান, দীর্ঘস্থায়ী সাফল্য এবং ট্রফির সংখ্যা তাকে একেবারে আলাদা স্তরে নিয়ে গেছে।'

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। ফলে টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। এ সময় ইব্রাহিমোভিচ মজার একটি মন্তব্য করেছেন তার বিশ্বকাপ রেকর্ড নিয়ে।

তিনি বলেন, 'দুই ম্যাচে পাঁচ গোল! আর আমি দুইটি বিশ্বকাপ মিলিয়ে শূন্য গোল করেছি। তাই আমি তার জন্য খুশি, এবং আশা করি সে এভাবেই চালিয়ে যাবে। আর কয়েক দিনের মধ্যে তার জন্মদিন, তাই তাকে উপভোগ করতে দিন। কারণ আমরা সবাই তাকে খেলতে দেখে উপভোগ করছি। অসাধারণ, সত্যিই অসাধারণ, এটা বর্ণনা করার মতো ভাষা নেই।'

'মানুষ আর্জেন্টিনাকে দল হিসেবে, তাদের কৌশল কিংবা ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে আলোচনা করতে পারে। কিন্তু যখনই বিশেষ কিছু প্রয়োজন হয়, তখন একটা নামই বারবার সামনে আসে; লিওনেল মেসি।'

দুই ম্যাচেই জয় পাওয়ায় গ্রুপ জে'র শেষ ম্যাচে আর্জেন্টিনা জর্ডানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী। নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ লিওনেল মেসি চাইলে দলে রদবদল করতে পারেন। তবে মেসিকে বিশ্রাম দেওয়া হবে, নাকি তিনি শুরু থেকেই দলকে নেতৃত্ব দেবেন, সেটি এখনো নিশ্চিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%