ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

আপন ঘরে ফেরা হলো না প্রবাসী আরিফের, মা-ভাই-বোনসহ সড়কে ঝরল প্রাণ


আপন ঘরে ফেরা হলো না প্রবাসী আরিফের, মা-ভাই-বোনসহ সড়কে ঝরল প্রাণ

দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন আরিফ ইসলাম। বিমানবন্দরে তার অভ্যর্থনার জন্য পরিবারের সদস্যরা গিয়েছিলেন। সেখান থেকে প্রাইভেটকারে করে যশোরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু চালকের অসতর্কতা ও বেপরোয়া গতির কারণে প্রাইভেটকারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুত ধাক্কা দেয়। এতে মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলাম সহ পরিবারের চার সদস্যের প্রাণহানি ঘটে। নিহত হন প্রাইভেটকারের চালকও।

মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), মেয়ে একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) এবং চালক জাহিদ (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক

জানা গেছে, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান ঝিকরগাছা উপজেলার বাঁকুড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের আরিফুল ইসলাম। দীর্ঘদিন পর সোমবার রাতে তিনি দেশে ফিরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইভেটকারে করে তাকে নিতে যান তার ভাই রাকিব হোসেন, মা নুরজাহান বেগম, বোন আয়েশা বেগম এবং ভাগ্নে আশরাফুল ও ভাগ্নি তাছফিয়া।

বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাকিব, নুরজাহান বেগম, আয়েশা বেগম এবং প্রাইভেটকারের চালক জাহিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকগণ।

গুরুতর আহত আরিফুল ইসলাম, আশরাফুল ও তাছফিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত দুই শিশু বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা প্রাণঘাতী আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: চসিক প্রশাসক

নিহতদের স্বজন ইলিয়াস হোসেন জানান, ‘দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিল আমার বড় শ্যালক। তাকে আনতে আমার স্ত্রী, ছোট শ্যালক, শাশুড়ি এবং সন্তানরা বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেটিই পরিণত হয়েছে শোকের দিনে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাইভেট কারটির গতি অনেক বেশি ছিল। তাদের ধারণা, চালকের চোখে ঘুমঘুম ভাব থাকার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভোর সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় গাড়িটি ট্রাকের পেছনে আটকে ছিল। পরে প্রাইভেট কারটি আংশিক কেটে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, চারজনের মরদেহ উদ্ধার করে তারা থানায় রাখা হয়েছে। আরিফুল ইসলামের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনরা এসে পৌঁছেছেন এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: “শিবচরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসনের অভিযান ও জরিমানা”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘানার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, চোটের কারণে দলে নেই একাধিক তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১১:৪৫ এম


ঘানার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, চোটের কারণে দলে নেই একাধিক তারকা

ঘানাকে বিশ্বকাপের দল ঘোষণা করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। চোট সংক্রান্ত জটিলতার কারণে কোচ কার্লোস কুইরোজকে একাধিক পরিবর্তন বিবেচনা করতে হয়েছে। অবশেষে সোমবার (১ জুন) রাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়।

সোমবার ওয়েলশের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হলেও প্রত্যাশা অনুযায়ী তখন দল ঘোষণা করেননি কুইরোজ। শেষ পর্যন্ত ফিফার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে দল প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, সেন্টার-ব্যাক আলেকজান্ডার ডিজিকু সপ্তাহান্তে অনুশীলনের সময় চোটে পড়েছেন। সুতরাং তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ডিফেন্ডার ডেরিক লুকাসেন।

এর আগেই ঘানা বড় ধাক্কা খেয়েছিল। দলের অন্যতম সেরা তারকা মোহামেদ কুদুস উরুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্বকাপ দলে জায়গা পাননি। তার অনুপস্থিতি ঘানার বিশ্বকাপ স্বপ্নের উপর বড় আঘাত বলে দেখা হচ্ছে।

এছাড়া মোহামেদ সালিসুও দলে নেই। জানুয়ারিতে লিগ ওয়ানের একটি ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার কারণে এএস মোনাকোর এই ডিফেন্ডারেরও সুযোগ হয়নি।

👤 প্রধান কোচ কার্লোস কুইরোজ ঘানার ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন, যা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয়। 🌍

🗓️ এই অভিযানের শুরু ১৭ জুন পানামার বিরুদ্ধে টরন্টোয়। এরপর ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে।

ঘানার দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার বাবা আব্দুল রহমান। ৩১ বছর বয়সী এই চেলসির সাবেক ফুল-ব্যাক তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন। তিনি ২০২২ বিশ্বকাপ দলে থাকলেও এরপর ঘানার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

‘ব্ল্যাক স্টারস’ খ্যাত ঘানা ১৭ জুন টরন্টোয় গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে পানামার। এরপর তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

ঘানার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: বেঞ্জামিন আসারে (হার্টস অব ওক), লরেন্স আতি-জিগি (এফসি সেন্ট গালেন), জোসেফ আনাং (সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক);

ডিফেন্ডার: বাবা রহমান (পিএওকে এফসি), গিডিওন মেনসাহ (অজের), মারভিন সেনায়া (অজের), আলিদু সেইদু (রেনেঁ), আব্দুল মুমিন (রায়ো ভায়োকানো), জেরোমে ওপকু (ইস্তাম্বুল বাসাকসেহির), জোনাস অ্যাডজেটে (ভলসবুর্গ), কোজো ওপং-পেপ্রা (নিসে), ডেরিক লুকাসেন (পাফোস);

মিডফিল্ডার: এলিসা ওউসু (অজের), থমাস পার্টি (ভিয়ারিয়াল), কাওয়াসি সিবো (রিয়াল অভিয়েদো), অগাস্টিন বোয়াচিয়ে (সেন্ট এতিয়েনে), ক্যালেব ইরেনকি (এফসি নর্ডসিয়েল্যান্ড), আব্দুল ফাতায়ু ইসাহাকু (লেস্টার সিটি);

ফরোয়ার্ড: আতোঁয়ানে সেমেনিয়ো (ম্যানচেস্টার সিটি), জর্ডান আইয়ু (লেস্টার সিটি), ইনাকি উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব), কামালদ্বীন সুলেমানা (আটালান্টা), আর্নেস্ট নুয়ামাহ (লিওঁ), ক্রিস্টোফার বনসু বাহ (আল কাদসিয়া) ও প্রিন্স কাওয়াবেনা আদু (ভিক্টোরিয়া প্লাজেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ানের সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১১:৪৭ এম


তাইওয়ানের সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছে।

ইঞ্জিল বিকল হয়ে গেলে করণীয় কি, সে বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুন) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

টি-৩৪ মডেলের বিমানটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে গাংশান বিমানঘাঁটির রানওয়ের উত্তর পাশে বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিমানঘাঁটির অবস্থান তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওহসিউং-এ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তাইওয়ানের বিমানবাহিনীর একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। নিহত দুই পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল লু এবং লেফটেন্যান্ট কর্নেল গুও।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বিবৃতিতে বলেন, প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত’। নিহত পাইলটদের ‘বীর’ হিসেবে উল্লেখ করেন এবং তাইওয়ানের জন্য তাদের ‘ত্যাগ ও নিষ্ঠার’ প্রশংসা করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিমানবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাইওয়ানের বিমানবাহিনীতে পাইলটদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য প্রধান প্রশিক্ষণ বিমান হিসেবে এক ইঞ্জিনবিশিষ্ট টি-৩৪ বিচক্রাফট প্রপেলার বিমান ব্যবহার করা হয়। এই বিমানগুলো প্রথম ১৯৮৪ সালে তাইওয়ানকে সরবরাহ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১১:৫০ এম


দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মীর শাহে আলম

সিটি করপোরেশনে কোনো জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমনটি জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়াসা কাজ করছে। স্যুয়ারেজ লাইনগুলোকে দাসেরকান্দি নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে। দ্রুতই এ প্রকল্প একনেকে উত্থাপন করা হবে।

ডেঙ্গু মশার উৎপত্তিস্থল চিহ্নিত করার পাশাপাশি লাভা ধ্বংসে কাজ চলমান রয়েছে, এই কথা জানিয়ে মীর শাহে আলম আরো বলেছেন, হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে তবে এতে কিছু সময় লাগবে। কারণ সেখানে স্যুয়ারেজ লাইন বিদ্যমান। দূষণ রোধে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) বাসাগুলোতেই করতে হবে যাতে ময়লা সরাসরি এসে না পড়ে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরের দিন ঢাকা শহরে ঘুরে দেখেছেন। কোথায় কী অবস্থা আছে, তিনি তা দেখেছেন। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে ৪ ঘণ্টা তিনি পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কাজের গাফিলতি দেখা গেলে সেখানে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যেই দায়িত্ব পালনে অবহেলার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন পরিষ্কারের কাজের জন্য। যা গতকাল শেষ হয়েছে। মন্ত্রণালয়ের ২০টি টিম পরিচ্ছন্নতা তদারকির কাজ করছে। পরিষ্কারের কাজ চলমান রয়েছে, তবে এতে কিছুটা সময় প্রয়োজন বলেও তিনি জানান।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। মীর শাহে আলম বলেন, আমরাও নগরবাসীর সহযোগিতা চাই। তিনি উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটির জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব হবে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন কাজ করছেন। বর্তমানে কাজের গতি কিছুটা বেড়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান যে, বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট মাস থেকে কোনো নির্বাচন কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের মূল পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। স্যুয়ারেজ লাইনটি দাসেরকান্দিতে নিতে পারলে তখন ময়লা যোগাযোগ কম হবে। দ্রুতই একনেকে এ প্রকল্প পাঠানো হবে।

তিনি আরও বলেন, নতুন ডিজাইনে বাড়ি করতে গেলে এসটিপি বাধ্যতামূলক করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১১:৫৪ এম


কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুরে একটি ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

সোমবার (১ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুদের মধ্যে রয়েছে- উপজেলার পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুরের সময়ে দুই শিশু বাড়ির পাশের একটি ডোবায় কলাগাছ দিয়ে তৈরি ভেলায় খেলছিল। তবে একপর্যায়ে তারা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এর পর দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ডোবা থেকে দুই শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে জানান, সোমবার বিকেলেই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%