ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বার বার তাগিদ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে প্রবেশ করার সাথে সাথে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: হবিগঞ্জের দুই যুবকের সউদী আরব ও লিবিয়ায় মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। তবে সীমান্তে অবৈধভাবে পুশইন করতে দেয়া হয়নি। বিজিবি পাল্টা প্রতিহত করেছে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে।"

এছাড়া তিনি বলেন, "জুলাই আন্দোলনে নিহতের পক্ষে ও আহতরা মামলা করলে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে।"

এসময় তিনি মন্তব্য করেন, "কোনো মিডিয়াকে স্বৈরাচারী আচরণ করতে দেয়া হবে না।"

অপরদিকে, এদিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক ছাড়া বক্তব্য দেয়ায় একই সুযোগ চান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন: উত্তাল তিউনিসিয়া, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বন্যাদুর্গতদের সহায়তায় এসেছে আইআরসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


কক্সবাজারে বন্যাদুর্গতদের সহায়তায় এসেছে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের পাঁচটি ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ৪০০০ মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার টেকনাফ এবং উখিয়ার উপজেলায় বন্যা কবলিত টেকনাফ সদর ইউনিয়ন, বাহারছড়া, হলদিয়া পালং, রত্না পালং এবং পালংখালীতে আইআরসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসব ইউনিয়নের বিভিন্ন বিতরণ কেন্দ্রে ত্রাণ বিতরণের সময় উখিয়ার ইউএনও পান্না আক্তার, টেকনাফের ইউএনও এস এম অনীক চৌধুরী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সপ্তাহজুড়ে ভারি বৃষ্টি, পাহাড়ধস ও ভয়াবহ বন্যায় কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছানোর জন্য আইআরসি স্থানীয় কর্তৃপক্ষ ও সহযোগীদের সঙ্গে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাথমিক চিকিৎসা, মনস্তাত্ত্বিক সহায়তা, ও সুরক্ষার মতো অত্যাবশ্যকীয় পরিষেবা অব্যাহত রেখেছে এবং ভূমিধসের ঝুঁকি সম্পর্কে জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে আইআরসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রহ্মপুত্রে বাড়ছে পানি ও ভাঙন, পরিদর্শনে ডিসি-কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


ব্রহ্মপুত্রে বাড়ছে পানি ও ভাঙন, পরিদর্শনে ডিসি-কমিশনার

প্রতিদিনই ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। এর সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, বসতভিটা, ঘরবাড়ি ও সড়ক। বর্তমানে নদ তীরবর্তী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর ও ভাটিপাড়া গ্রাম ভাঙনের কবলে রয়েছে। ইতোমধ্যে ভাঙনের মুখে পড়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় অর্ধশত বাড়ি-ঘর। এর ফলে ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়ছে। এমন খবরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে জেলা ও বিভাগীয় প্রশাসন। আজ সোমবার দুপুরে সদর উপজেলার পরানগঞ্জ, কুষ্টিয়া, গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর এবং ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচার চর নামা এলাকা পরিদর্শন করেন সংশ্লিষ্টরা। এ সময় ভাঙনকবলিত মানুষের খোঁজখবর নেওয়া হয়, ত্রাণ বিতরণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির সরকার, জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাঈন মাহমুদ, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন প্রমুখ। পাউবো সূত্র জানায়, গত ৫ দিনে ময়মনসিংহ সদরসহ আশপাশ এলাকায় ব্রহ্মপুত্র নদে পানি বেড়েছে ৬২ সেন্টিমিটার। তবে বিপৎসীমা এখনও ৪ দশমিক ৩৬ মিটার দূরে রয়েছে। নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলছে নদ ভাঙনের তীব্রতা। ইতোমধ্যে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের ২টি স্পটে ভাঙন দেখা দিয়েছে, পরাণগঞ্জের চরমিকলদী, গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর এবং ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর নামা এলাকায়। এর মধ্যে সদর উপজেলার অংশে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ শুরুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরের অংশে এখনও অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ তৈরির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাঈন মাহমুদ। তিনি বাসসকে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি নদ ভাঙন পরিস্থিতির বিষয়টি জানতে চাইছেন। ইতোমধ্যে প্রতিমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি স্থায়ী বেড়িবাঁধের ডিপিপি প্রস্তুত করা হয়েছে। এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে কমপক্ষে ৩০ থেকে ৪০ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়ন হলে এলাকাটিতে নদ ভাঙন থাকবে না। এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বাসসকে বলেন, ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু ত্রাণসামগ্রী এবং আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। তবে ময়মনসিংহ জেলায় এখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুন্দিবুগিও ইবোলার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


বুন্দিবুগিও ইবোলার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বুন্দিবুগিও ভেরিয়েন্টের ইবোলার প্রাদুর্ভাব মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাইরাসের বিরুদ্ধে সম্ভাব্য একটি টিকার মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে।

ফেজ-১ পর্যায়ের এই গবেষণায় অক্সফোর্ডে ১৮ থেকে ৫৫ বছর বয়সি ৫০ জন সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর পরিচালিত হবে বিডি-ইবোভ নামে। এতে চ্যাডক্স১ বিডিবিভি নামের টিকার নিরাপত্তা ও রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির সক্ষমতা মূল্যায়ন করা হবে। বর্তমানে অংশগ্রহণকারী নিবন্ধন চলছে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর টিকা প্রয়োগ শুরু হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ ও প্যানডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট এই টিকাটি তৈরি করেছে। এতে একই চ্যাডক্স১ ভাইরাল ভেক্টর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা তৈরিতেও ব্যবহৃত হয়েছিল।

ভারতের সিরাম ইনস্টিটিউট (এসআইআই) পরীক্ষামূলক এই টিকার প্রায় ৬ লাখ ২০ হাজার ডোজ উৎপাদন ও মজুত করেছে মাত্র দুই সপ্তাহের মধ্যে। এর মধ্যে ৪ হাজার ডোজ ফেজ-১ ট্রায়ালের জন্য সরবরাহ করা হয়েছে।

প্রকল্পটি কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)-এর ৮৬ লাখ মার্কিন ডলার অনুদানে পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে উগান্ডাতেও অতিরিক্ত ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি চলছে।

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক প্রফেসর তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

টিকাটি নিরাপদ প্রমাণিত হলে এবং শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হলে, সিইপিআই আরও বড় পরিসরে শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে সহায়তা করবে। এসব তথ্যের ভিত্তিতে টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন বা পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এদিকে আফ্রিকা সিডিসি-এর মহাপরিচালক ড. জ্যঁ কাসেয়া এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, প্রাথমিক পর্যায়ের এই পরীক্ষা চলমান প্রাদুর্ভাবে আক্রান্ত মানুষকে তাৎক্ষণিকভাবে সহায়তা করতে না পারলেও, বর্তমান ও ভবিষ্যতের ইবোলা মহামারির জন্য কার্যকর টিকা উন্নয়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষা: বিরোধী দলের সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


এইচএসসি পরীক্ষা: বিরোধী দলের সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি সমাধানে সরকারকে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বিরোধী দল থেকে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে সাংবাদিকদের সাথে আলাপকালে এই বিষয়ে বক্তব্য রাখেন সংসদের বিরোধীদলীয় মুখপাত্র নাজিবুর রহমান।

তিনি এই প্রসঙ্গে বলেন, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছি।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।’

এদিকে, সংসদের বিরোধী দলীয় হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করে বলেন, ‘বিচারের অগ্রগতি নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সন্তোষজনক নয়। বিএনপি সংবিধানে যে সংশোধনী আনবে তা জুলাইয়ের চেতনাকে ধারণ করবে না।’

তিনি আরও উল্লেখ করেন যে, এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতির দায় বর্তমান সরকারের। তিনি বলেন, ‘বিএনপি যদি অতীত থেকে শিক্ষা না নেয় তবে তাদের পরিণতি ভালো হবে না।’

রাতের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীর্দের সাথে কথা বলে সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানালেন বিরোধী দলীয় হুইপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%