ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

চুক্তি সত্ত্বেও হরমুজে ড্রোন হামলা ‘কাণ্ডজ্ঞানহীন’: ট্রাম্প


চুক্তি সত্ত্বেও হরমুজে ড্রোন হামলা ‘কাণ্ডজ্ঞানহীন’: ট্রাম্প

যুদ্ধবিরতি চুক্তির পর, হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই অবস্থাকে তিনি যুদ্ধবিরতি চুক্তির একটি ‘নির্বোধ ও বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন যে, ইরান হরমুজ প্রণালির মাধ্যমে চলাচলকারী জাহাজগুলোর ওপর অন্তত চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে।

ট্রাম্প বলেন, ‘ড্রোনগুলোর একটি একটি বড় ও অত্যন্ত মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপরের ডেকে সরাসরি আঘাত হানে। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও সেটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের বাহিনী তিনটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ

মার্কিন প্রেসিডেন্ট আরও মন্তব্য করেছেন, ‘এটি স্পষ্টতই আমাদের যুদ্ধবিরতি চুক্তির একটি বোকামিপূর্ণ লঙ্ঘন।’ তবে ট্রাম্প ঠিক কোন ঘটনার উল্লেখ করেছেন কিংবা হামলাটি কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

এদিকে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জন্য ওয়াশিংটন ইরানকে দায়ী করছে। ওই হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে অবস্থানরত হাজারো নাবিককে সরিয়ে নিতে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে মার্কিন কর্মকর্তাটি হামলার ধরন বা ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে অতিরিক্ত কোনো তথ্য দেননি। অন্যদিকে, ইরানও এ হামলার দায় এখনও স্বীকার করেনি।

যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত হানে। এতে জাহাজটির চালকের কক্ষ বা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: বিএনপির শোভাযাত্রা উপলক্ষে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

অন্যদিকে, ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করে বলেছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে না এবং এসব জাহাজ কোনো বিমা বা সংশ্লিষ্ট দায়-দায়িত্বের আওতায় থাকবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি আরও জানিয়েছে, অনুমোদনহীন রুট ব্যবহার করে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজের মালিক, অপারেটর এবং কমান্ডারের ওপর বর্তাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগমারায় সাত দিনেও নিখোঁজ শরিফার সন্ধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


বাগমারায় সাত দিনেও নিখোঁজ শরিফার সন্ধান মেলেনি

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া এলাকা থেকে শরিফা বিবি নামে এক নারী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা প্রায় ৪৫ বছর বয়সী শরিফা বিবি গত ১৯ জুন ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা সম্ভবপর সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ শরিফা বিবির মেয়ে শারমিন আকতার সাথী বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, তার মা বাক প্রতিবন্ধী। তবে নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শরিফা বিবির গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি। তিনি বাংলা ভাষায় কথা বলেন। এ বিষয়ে বাগমারা থানার পুলিশ সাধারণ ডায়েরি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। যদি কোনো ব্যক্তি নিখোঁজ শরিফা বিবির সন্ধান পেয়ে থাকেন, তাহলে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বাগমারা থানায় অথবা তার মেয়ে শারমিন আকতার সাথীর মোবাইল নম্বরে (০১৭৩৯-৪১১৯০৫) যোগাযোগ করার জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক জয়ে ভারতকে হারাল আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


ঐতিহাসিক জয়ে ভারতকে হারাল আয়ারল্যান্ড

সংগ্রহ ১৮২ রানের। প্রতিপক্ষ দলটি হল টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা দুবারের চ্যাম্পিয়ন ভারত। এই দলে আবার রয়েছে দুনিয়ার সেরা টি-২০ ব্যাটার অভিষেক শর্মা। এছাড়া আছেন সাঞ্জু স্যামসন, ইশান কিশান, শ্রেয়াস আইয়ারদের মতো উড়ন্ত ফর্মের ব্যাটার। যদিও সবাই জয়ের জন্য খেলছে, আয়ারল্যান্ড কি সত্যিই জিততে পারবে বলে আত্মবিশ্বাসী ছিল?

আগের ১১ দেখায় আয়ারল্যান্ড কখনও ভারতকে হারাতে পারেনি। এবার হারাবে কীভাবে, কারণ দলের প্রথম সারির ৬ ক্রিকেটারই নেই! তবুও, এই অবস্থায়ই দলটি ইতিহাস গড়লো। এটি ছিল প্রথমবার ভারতকে হারানোর ঘটনা।

আয়ারল্যান্ডের জয় ৩৪ রানে এসেছে। ভারতকে ১৪৮ রানের মধ্যে গুটিয়ে দিতে সক্ষম হয়েছে তারা, তখনও ইনিংসের বল বাকি ৭টি ছিল। নিজেদের ১৮২ রান করেছিল ৯ উইকেটের বিনিময়ে। অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের শুরুটা হলো হার দিয়ে। সূর্যকুমার যাদবকে সরিয়ে ভারত টি-২০ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তিনি।

বেলফাস্টে ১৮২ রান তুললেও আয়ারল্যান্ড ইতিমধ্যে ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর লর্কান টাকার ৫০ ও গ্যারেথ ডেলানির ৪৯ রানের ভর করে ১৮৩ রানের লক্ষ্য দাঁড় করায় তারা। ভারতের হয়ে ৩ উইকেট নেন হার্শিত রানা। ২টি করে উইকেট পান আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল।

বোলিংয়ে আয়ারল্যান্ডকে জয়ের দৌড়ে রাখতে সাহায্য করেন ম্যাথু হওয়ার্ড (অভিষেক ম্যাচ খেলতে নেমে হয়েছেন ম্যাচসেরা) ও ম্যাথু হাম্ফ্রেস। দুই জনই ৬টি উইকেট সমানভাবে ভাগাভাগি করেন। এতে অভিষেক শর্মা বাদে বাকিদের কারো রান ২৫-এর ওপরে যেতে পারে না। অভিষেকের ইনিংস ছিল ৪৯ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ জানাল এআই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


আর্জেন্টিনার সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ জানাল এআই

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি। সেই অপেক্ষার অবসান হবে ‘এইচ’ গ্রুপের শেষ দুই ম্যাচের পর।

শনিবার (২৭ জুন) ভোর ৬টায় ‘এইচ’ গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেন মুখোমুখি হবে উরুগুয়ের, আর কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। চারটি দলেরই এখনও পরবর্তী পর্বে ওঠার গাণিতিক সম্ভাবনা থাকায় ম্যাচ দুটি ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সম্ভাব্য ফলাফল নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিশ্লেষণে স্পেনকে ২-১ গোলে উরুগুয়েকে হারানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, এখন পর্যন্ত টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স এবং আক্রমণভাগের কার্যকারিতার কারণে স্পেনই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। অন্যদিকে উরুগুয়ে পুরো আসরজুড়েই প্রত্যাশিত ছন্দ খুঁজে পায়নি।

গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে এমন পূর্বাভাসও দিয়েছে এআই। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আফ্রিকার দলটি। বিপরীতে সৌদি আরব কয়েকটি ম্যাচে ভালো শুরু করেও শেষ পর্যন্ত সুবিধা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

এআইয়ের এই দুই পূর্বাভাস সত্যি হলে স্পেন ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হবে এবং কেপ ভার্দে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করবে।

সেক্ষেত্রে আগামী ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।

কাগজে-কলমে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও কেপ ভার্দের সাম্প্রতিক পারফরম্যান্স সতর্কবার্তাই দিচ্ছে। গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করা দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ থাকবে না।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ফলাফলের বিশ্লেষণ। প্রকৃত প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এইচ’ গ্রুপের ম্যাচগুলোর আনুষ্ঠানিক ফলাফলের পর।


তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর যুব বিভাগ। শুক্রবার বিকেলে নগরীর আলুপট্টি এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটি সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগরের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম। সেখানে মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারও বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সেলিম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে মাদকের বিস্তার বেড়েছে এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলও মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা নিয়ে সমালোচনা করেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার সংসদে এক নেতার মদ-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে মাদকবিরোধী কঠোর অবস্থানের আহ্বান জানান।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর, যুব বিভাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%