ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআইয়ের পূর্বাভাস


আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআইয়ের পূর্বাভাস

বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং মিশর। ম্যাচটি ঘিরে চলছে নানা হিসাব-নিকাশ। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে মিশর যারা তাদের ইতিহাস বদলে দেয়ার স্বপ্নে বিভোর। শেষ হাসি কে হাসবে—অভিজ্ঞতার পাহাড় নাকি অদম্য বিশ্বাস?

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি। বিজয়ী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে, তাই ভুলের সুযোগ নেই।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, অতীত রেকর্ড, খেলোয়াড়দের ফর্ম এবং বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে ম্যাচের পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

আরও পড়ুন: হরমুজ প্রণালি খোলা নিয়ে অনিশ্চয়তায় বেড়েছে জ্বালানি তেলের দাম

এআইয়ের বিশ্লেষণে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গড় হিসাব অনুযায়ী, ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭০ শতাংশ। ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ শতাংশ, আর মিশরের জয়ের সম্ভাবনা নির্ধারিত সময়ে ১২ শতাংশ।

সম্ভাব্য স্কোরলাইন হিসেবে এআই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনার ২-১ গোলের জয়কে। বিশ্লেষণে বলা হয়েছে, ম্যাচে আর্জেন্টিনা বলের দখল এবং আক্রমণে কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে মিশরের দ্রুত পাল্টা আক্রমণ ও মোহামেদ সালাহর ব্যক্তিগত নৈপুণ্য ম্যাচের মোড় পরিবর্তন করার সামর্থ্য রাখে।

সম্ভাব্য গোলদাতার তালিকায় আর্জেন্টিনার হয়ে একবার করে জালের দেখা পেতে পারেন অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অন্যদিকে, মিশরের হয়ে গোল করার সম্ভাব্য খেলোয়াড় হিসেবে অধিনায়ক মোহামেদ সালাহকে এগিয়ে রাখা হয়েছে।

অতীত রেকর্ডও আর্জেন্টিনার পক্ষেই কথা বলে। সিনিয়র স্থরে দুই দলের একমাত্র গতিপথে ২০০৮ সালের প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। এটি ছাড়াও, বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার অভিজ্ঞতা মিশরের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

তবে বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের হিসাব সব সময় কাজে আসে না। এক মুহূর্তের ভুল বা কোনো খেলোয়াড়ের অনবদ্য পারফরম্যান্স সম্পূর্ণ ম্যাচের চিত্র পরিবর্তন করে দিতে পারে। তাই এআই আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও, শেষ পর্যন্ত মাঠের লড়াইই নির্ধারণ করবে, কোয়ার্টার ফাইনালে উঠবে মেসির দল, নাকি সালাহর নেতৃত্বে নতুন ইতিহাস গড়বে মিশর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২০ এম


বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের সুরক্ষার স্বার্থে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী চার দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থাতে পৌঁছে গেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সমস্ত পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের প্রবেশ এবং ভ্রমণ নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলের এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৩১ এম


চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যে প্রতিশ্রুতি সরকার জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দিয়েছে, তা পূরণ করা হবে। তিনি উল্লেখ করেছেন, স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি করতে বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী মন্তব্য করেছেন, ‘সরকার জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’

তিনি আরও বলেন, দক্ষ উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হয়েছে। তারা বিশ্বমানের সাফল্য দেখাতে পারবে, যদি উপযুক্ত পরিবেশ ও সঠিক নীতিমালা নিশ্চিত করা হয়। কার্যকর নেতৃত্বই এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অর্থমন্ত্রী বেসরকারি খাতের বিনিয়োগ প্রসঙ্গে বলেন, সরকার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে। এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধির জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই লেকে মাছ শিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ এম


নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই লেকে মাছ শিকার

জেলার কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপ-শাখা ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং ৪টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

গত রোববার রাত ১২টা থেকে সোমবার দিনব্যাপী অভিযান পরিচালনার ফলে কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া, হাজাছড়া এবং রাঙ্গামাটি সদর উপজেলার গবাঘোনা ও বাঘছড়ি এলাকায় অভিযান চালানো হয়। কাপ্তাই বিএফডিসি’র উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন এ তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাপ্তাই লেকে চলতি বছরের ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী মাছ শিকার করছে। এ কারণে কাপ্তাই লেকের বিভিন্ন অংশে আমরা নৌ পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযান চলাকালীন ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল ও ৪টি কাঠের নৌকা জব্দ করা হয়। তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


পটুয়াখালীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 জেলার রাঙ্গাবালী উপজেলায় ১ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার একটি অভিযানিক দল উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমোন্তাজ এলাকায় অভিযান চালায়।

এ সময় ১ কেজি গাঁজাসহ মো. লাল মিয়া (৫০) নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. লাল মিয়া পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বাসস’কে বলেন, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%