ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়া সিরিজ, ইনজুরি এবং জাকের-সৌম্যর দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান নির্বাচক


অস্ট্রেলিয়া সিরিজ, ইনজুরি এবং জাকের-সৌম্যর দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান নির্বাচক

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণ করা হয়েছে গতকাল (২৬ জুলাই)। মহাগুরুত্বপূর্ণ সিরিজে বাংলাদেশ পাঁচটি পরিবর্তন এনেছে। নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং লিটন দাসের ইনজুরি কারণে পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। দল নির্বাচনের ক্ষেত্রেও এই ইস্যুর প্রভাব দেখা গেছে। বেশকিছু প্রশ্ন উদ্রেককারী সিদ্ধান্ত নিয়ে আজ (২৭ জুলাই) সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

 

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলা যেকোনো দলের জন্য সাধারণত বাড়তি চ্যালেঞ্জের নির্দেশ করে। ২৩ বছর পর সেখানে খেলতে যাওয়া বাংলাদেশের জন্য বিষয়টি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এমন এক সিরিজের পূর্বে প্রধান ভরসা নাহিদ রানা ইনজুরিতে পড়েছে। ছিটকে গেছেন আরও ২ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়— লিটন দাস এবং শরিফুল ইসলাম। স্বাভাবিকভাবেই চোটের কারণে বাংলাদেশ বিশাল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। প্রধান নির্বাচক বাশার অকপটে এই কথা স্বীকার করেন।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

তিনি বলেন, 'চোটের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি সত্যিই চ্যালেঞ্জিং। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কেউ যদি দুটো টেস্ট না খেলতে পারলেও, অন্তত একটি টেস্ট খেলার জন্য অপেক্ষা করেছি, প্রধান খেলোয়াড়দের জন্য।'

চোটের কারণে দল সাজাতে নির্বাচক প্যানেলেরও সমস্যা হয়েছে। মেডিকেল রিপোর্টের জন্য পূর্বনির্ধারিত সময়ের এক সপ্তাহ পর দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের, 'আমরা দল ঘোষণ করতে চেয়েছিলাম সপ্তাহখানেক আগে। যে তিনটি ফরম্যাটের দল করি, টেস্টে সবচেয়ে স্যাটেল টিম। গত কয়েক সিরিজ ধরে তারা ভালো ফলও করেছে। এই সিরিজ নিয়ে আমরা সবাই উত্তেজিত ছিলাম। অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে শক্তিশালী দল। বিপক্ষে খেলতে প্রস্তুতি বা যে রকম দল প্রয়োজন, সেই অবস্থায় ছিলাম।'

নাহিদের ইনজুরির ব্যাখ্যা

অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সিরিজের আগে অনেকেই মনে করছেন গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে অবহেলা হয়েছে। নাহিদ রানার মতো দারুণভাবে ছন্দে থাকা পেসারকে এই সিরিজে খেলানো টিম ম্যানেজমেন্টের 'ভুল' হয়েছে—এমন একটি মতামত তৈরি হয়েছে। আজ এটার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

প্রধান নির্বাচক বলেন, 'যখন আমরা কোনো খেলোয়াড় বেছে নিই, তখন মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে এসেসমেন্ট চাই। বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যারা করেন, তাদের মতামত নিই। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মুখে নয়, ট্র্যাক করা হয়। অস্ট্রেলিয়ার সঙ্গে (ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে) নাহিদ সব ম্যাচ খেলেনি। ব্রেক দিয়ে খেলানো হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুযায়ী হারারে টেস্টে সে ফিট ছিল। পরে অস্ট্রেলিয়া সিরিজের কথা ভেবে হারারে টেস্ট খেলানো হয়নি।'

'ইনজুরির ভয়ে তাদের হারারে টেস্ট খেলানো হয়নি। ওয়ানডেতে নাহিদ তিন ম্যাচের মধ্যে দুটি খেলেছে। ওয়ানডে সিরিজে র‌্যাঙ্কিংয়ের বিষয় ছিল। টি-টোয়েন্টিতে আমরা ব্রেক দিতে পারতাম। তবে ওয়ার্কলোড যারা ম্যানেজ করেন তারা বলেন দুটো ব্যাপার আছে—ফাস্ট বোলারের রেড, গ্রিন, ইয়েলো জোন আছে। বেশি বোলিংয়ের লোডে রেডে চলে যায়, আবার কম বল করলেও রেডে চলে যায়।'

'তাকে যথেষ্ট ওভার বল করে গ্রিন জোনে থেকে টেস্ট খেলতে হতো। ফাস্ট বোলারদের না খেলিয়ে বসিয়ে রাখা ভালো নয়। যেকোনো ম্যাচের আগে নির্দিষ্ট পরিমাণ বল করে প্রস্তুত হতে হয়। বেশি বল করলেও ঝুঁকি থাকে, আবার কম বল করলেও রেড জোনে চলে যায়। না খেললে কিছু হতো না, তবে তাকে কিছু একটা খেলতেই হতো।'

বাশার আরও বলেন, 'এই চোট অস্ট্রেলিয়া গিয়েও হতে পারত। একজন ফাস্ট বোলারকে যত চেষ্টা করুন, ইনজুরিমুক্ত রাখা কঠিন। ইনজুরি হবে না এটি আসলে কঠিন, যতই চেষ্টা করা হোক। তবে আমরা প্রচুর মেইনটেইন করে যাচ্ছি। তার প্রতিটি মুহূর্তে খুব যত্ন নেওয়া হচ্ছে।'

আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

দল নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক

দলের মূল ৩ জন ক্রিকেটার না থাকলেও প্রধান নির্বাচক এই দল নিয়ে আশাবাদী, 'নাহিদ বিশেষ বোলার। সে সেনসেশনাল স্পেশাল বোলার। তাকে পাওয়ার বিশাল আক্ষেপ থাকবেই। তবে দেখুন, সর্বশেষ অ্যাশেজে প্যাট কামিন্স খেলেনি। তারা তো বলছেন না যে প্রধান বোলার নেই। মূল বোলার না থাকলে আক্ষেপ করতে গেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যারা আছেন... তাসকিন অসাধারণ, ফিট থাকলে। হাসানকেও সবাই দেখেছেন। খালেদ-ইবাদতও অতীতে খুব ভালো করেছে। এই কয়েকজনেই এগোতে হবে। আক্ষেপ তো থাকবে, কিন্তু এখানে পড়ে না থেকে সামনে এগোতে চাই।'

তিনি আরো বলেন, 'স্পোর্টসে আপনি সবসময় সকলকে পাবেন না। পরিকল্পনা অনুযায়ী সবসময় কিছু হবে এমন নয়। আমাদের জন্য যে বিষয়টা তা শুধু দুর্ভাগ্যজনক নয়, হতাশাজনকও। তবে আমরা সম্ভাব্য সেরা দল নিয়েই যেতে হবে। ইনজুরি হলে তো কিছু করার নেই। বেশি চিন্তা এখন ছেড়ে দিতে চাই। যেহেতু দল ঘোষণা করেছি, যারা ছিল তাদের নিয়েই সম্ভাব্য সেরা দল গড়েছি। আমি আশাবাদী এই দল নিয়ে অস্ট্রেলিয়ায় ভালো করব।'

৫ বছর পর দলে সৌম্য, কেন ফিরলো জাকের?

আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

২০২১ সালে সর্বশেষ সাদা জার্সিতে সৌম্য কোনো ম্যাচ খেলেছে। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তেমন রান পাননি। তবে অস্ট্রেলিয়া সিরিজে চমক হিসেবে স্কোয়াডে রাখা হলো সৌম্য সরকারকে। এর ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, 'সৌম্য অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। যেই পেসটা আমরা অস্ট্রেলিয়াতে প্রত্যাশা করছি, সেটা খেলে সে অভ্যস্ত। আমরা অন্য ওপেনারের কথাও ভেবেছি। দুর্ভাগ্যবশত বর্তমানে আমাদের ডানহাতি ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই।'

এই সিরিজের মাধ্যমে দীর্ঘ সময় পরে আবারও জাতীয় দলে ফিরেছে জাকের আলী। তার অন্তর্ভুক্তি নিয়ে বাশার বলেন, 'জাকের আলী কিন্তু টেস্ট ম্যাচ খেলছিল, খারাপ খেলছিল না। তিনি যখন দল থেকে বের হয়ে গেছেন তখন ফর্ম নিয়ে লড়াই করছিল। আমাদের ইচ্ছা ছিল (হাই পারফরম্যান্সের) খেলাগুলো খেলে আবার ফিরে আসুক, কারণ তাঁর মানসিক অবস্থাও খুব ভালো ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাফরুলে যুবদল কর্মী ইউসুফ হত্যা: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


কাফরুলে যুবদল কর্মী ইউসুফ হত্যা: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ ব্যাপারীকে হত্যার ঘটনায় ২৫ লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনি ভাড়া করা হয়েছে। এই হত্যার ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করার পর এসব তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, ময়লার টেন্ডার ও ডিস ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডের পরিকল্পনা তৈরি করা হয়েছিল।

 

সোমবার (২৭ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মো. নাহিদ হাসান (২১), মো. শাফিন আহমেদ (২২), মো. জিয়ারুল মোল্লা (৩৯), মো. আলী হোসেন (৪৫), মো. জিহাদ মোল্লা (৩০), মো. মাসুম বিল্লাহ (২৮) এবং মো. আবির হাওলাদার (২৫)।

২৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে, মিরপুরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে আড্ডা দিচ্ছিলেন যুবদল কর্মী ইউসুফ ব্যাপারীসহ আরও কয়েকজন। হঠাৎ তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ইউসুফ ব্যাপারী এবং সবজি বিক্রেতা নালান সরদার গুলিবিদ্ধ হন।

ছিটকে আসা গুলিতে পথচারী মনির হোসেনও আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান যুবদল কর্মী ইউসুফ ব্যপারি।

ঘটনার পর স্থানীয় জনতা পুলিশের হাতে অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে। পরে পুলিশ তার জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, আসামিরা স্বীকার করেছে তাদের কে কোথা থেকে ভাড়া করেছে। প্রতিপক্ষ হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকায় পেশাদার খুনি ভাড়া করে সিএনজি হাফিজ। ঘটনার সঙ্গে জড়িত এবং যাকে টার্গেট করা হয়েছে, দুজনের রাজনৈতিক পরিচয় রয়েছে। রাজনীতি ব্র্যান্ডিংয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করবো না।

ডিএমপি জানায়, গত ২৯ জুন পেশাদার খুনি হাসান, জিয়ারুল, চঞ্চল, জিহাদসহ আরও অজ্ঞাতনামা দুই-তিনজন ঢাকায় এসেছিলেন এবং সিএনজি হাফিজের সঙ্গে বৈঠক করেন। তারা মিরপুর-১০ এলাকার বৈশাখী হোটেলের ৭১৪ নম্বর কক্ষে অবস্থান নেন এবং পরে সিএনজি হাফিজের গ্যারেজে একত্রিত হন।

এ সময়ে আবির হাওলাদারের কাছ থেকে হাফিজের ম্যানেজার নাহিদ দুটি পিস্তল গ্যারেজে নিয়ে আসেন। হাফিজ অস্ত্রে গুলি ভরার সময় একটি পিস্তল থেকে আকস্মিকভাবে গুলি বের হলে সেদিনের হত্যার পরিকল্পনা স্থগিত করা হয়। পরে অভিযুক্তরা লক্ষ্য ব্যক্তির অফিসের আশপাশে গিয়ে তাকে শনাক্ত করেন এবং সিএনজি হাফিজের কাছ থেকে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।

পরবর্তীতে ২২ জুলাই সিএনজি হাফিজের নির্দেশে তারা আবার ঢাকা এসে মিরপুর-২ এলাকার সোনালী হোটেলের ৬০৮ নম্বর কক্ষে ওঠেন। এরপর ২৩ জুলাই সন্ধ্যায় পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সবাই আবার সিএনজি হাফিজের গ্যারেজে একত্রিত হন। সেখানে নাহিদের কাছ থেকে জিহাদ দুটি লোড করা পিস্তল নিয়ে একটি জিয়ারুল এবং অপরটি চঞ্চলের কাছে দেন। পরবর্তীতে জিয়ারুল, চঞ্চল, হাসান, জিহাদ, মাসুম বিল্লাহসহ অজ্ঞাতনামা দুই-তিনজন হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার অফিসের সামনে অবস্থান নেন। সিএনজি হাফিজের কর্মচারী শাফিন এবং জিয়ারুলের আত্মীয় আলী হোসেন ঘটনাস্থলে রেকি করেছেন, এবং আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেন।

ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে হাফিজুল ইসলাম বাবু তার কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থানকালে কয়েকজন অপরিচিতকে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চান। একপর্যায়ে তাদের দেহ তল্লাশির চেষ্টা করলে অভিযুক্তদের একজন পিস্তল বের করে গুলি চালায়। এতে যুবদল কর্মী মো. ইউসুফ বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত এখনো চলমান রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপিসি চেয়ারম্যানকে হঠাৎ মন্ত্রণালয়ে সংযুক্ত, বাতিল হলো চট্টগ্রাম সফর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


বিপিসি চেয়ারম্যানকে হঠাৎ মন্ত্রণালয়ে সংযুক্ত, বাতিল হলো চট্টগ্রাম সফর

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে সরকারের মাধ্যমে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (২৬ জুলাই) জারি করা হয়। এই বদলির ফলে ২৮ জুলাই নির্ধারিত তার চট্টগ্রাম সফরও বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বদলির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করার জন্য সোমবার মোবাইল ফোনে বিপিসির সচিব শাহিনা সুলতানা বলেন, ২৮ জুলাই চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের কর্মসূচি ছিল। সেখানে তার একাধিক সভায় অংশ নেয়ার কথা ছিল। তবে বদলির আদেশ জারি হওয়ায় ওই সফর বাতিল করে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ সমাজ গঠনে বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

জাহিদ হাসান নাটোর রাজশাহী প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


নিরাপদ সমাজ গঠনে বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে নিরাপদ সমাজ ও অপরাধমুক্ত নাটোর গঠনের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনগণের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২, নাটোরের উদ্যোগে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছিল।

এই সভাটি সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। বক্তারা উল্লেখ করেন, এসব অপরাধ দমনে র‌্যাবের চলমান কার্যক্রম তুলে ধরে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

এই সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ সমাজ গঠনের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় রেজাউল হত্যা মামলায় চাচাতো ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


খুলনায় রেজাউল হত্যা মামলায় চাচাতো ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনার বটিয়াঘাটার জমি-সংক্রান্ত বিরোধের কারণে শেখ রেজাউল হত্যা মামলায় তার চাচাতো ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: খুরশীদ আলম, আব্দুস সালাম এবং খায়রুল। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এরশাদকে খালাস দেয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবুনিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে শেখ রেজাউলের ওপর হামলা চালানো হয়। এ সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শেখ রেজাউল ও মামলার প্রধান আসামি খুরশীদ আলম উভয়ই চাচাতো ভাই। তাদের মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেসবাহ উদ্দিন বাদী হয়ে খুরশীদ আলম, আব্দুস সালাম, খায়রুল ও এরশাদকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম মনিরুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এটিএম মনিরুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%