ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণীতে থাকবেন প্রধানমন্ত্রী


নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণীতে থাকবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের একটি বৃহৎ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আগামী ১৮ জুলাই হতে চলেছে শুরু। এবারের প্রতিযোগিতা উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। বিষয়টি মঙ্গলবার (৭ জুলাই) নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তাঁরা খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এর আওতায় বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেইনিং দেওয়ার সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে আমন্ত্রণ জানালেন স্পিকার

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা এই খেলোয়াড়দের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। এর পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও সুনিশ্চিত করা হবে।

সংশ্লিষ্টরা আশাবাদী হয়ে বলেন, এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। আগামী দিনের ক্রীড়া উন্নয়নে এই কর্মসূচিটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

এবারের আসরে মোট আটটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিং পুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।

যদিও মাঠের লড়াই শুরু হবে ১৮ জুলাই, তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়াবোদ্ধারা মনে করছেন, দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৯৪ সদস্য বিশিষ্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি, ২৫ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১১ জনকে সহ-সাধারণ সম্পাদক এবং ১৪ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ছাত্রদল এর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন।

পদপ্রাপ্ত ১২ জন সহ-সভাপতি হলেন-
মোঃ সজীব মিয়া,মোঃ নাইমুল ইসলাম নিরব,মোঃ শাহরিয়ার ফেরদৌস স্মরণ,মোঃ রাকিব আহমেদ,মোঃ আশিকুর রহমান,কাজী মোনায়েম মাহিন,মোঃ আলমগীর,মোঃ সাকিব আল নাইম,মোঃ আহসান হাবিব,মোঃ ওয়াহিদুর জামাল,মেহেদী হাসান,সবুজ কুমার (আদিত্য)

পদপ্রাপ্ত ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মোঃজাকির সরকার জীম,মোঃ ইসমাইল হোসেন,মোছাব্বির হোসেন সাগর,মাহিন আহমেদ,মোঃ সালমান ইমতিয়াজ সাকিব,মোঃ সিফাত আব্দুল্লাহ,মোঃ সুজন মিয়া,মোঃ তারেক হোসেন,তানভীর আহমেদ,শামীম জাহান হিরণ,মোঃ রুহুল আমিন সরকার,মোঃ আশিদুল ইসলাম আশিক,সামছুল আলম সৃজন,মোঃ জাহিদ হাসান,মোঃ সাকিব হোসাইন,শাহনেওয়াজ সিয়াম,সিহাব আহমেদ রায়হান, মোঃ জিহাদ মন্ডল,হাসিবুল হোসেন শান্ত,মোঃ ফারহান ফারুকী,মোঃ সাদিকুল্লাহ রাহি,শরিফুল ইসলাম,মাহফুজ হোসেন,মোঃ ফয়সাল ইকবাল,মোঃ আরিফুল ইসলাম

১১ জন সহ-সাধারণ সম্পাদক হচ্ছেন- মোঃ শাফায়েত হোসেন শুভ,মোঃ শাহরিয়ার অপু,মোঃ মুজাহিদ ইসলাম,মোঃ রাজিব মাহমুদ,শরিফুল ইসলাম,মোঃ শুরুজ্জামান শুভ,মোঃ রাসেল মিয়া,মোঃ ফুয়াদ ইসলাম রাব্বিল,মোঃ আরিফিন রহমান,মোঃ সাইদুল ইসলাম সুমন,মোঃ শাহাজালাল ইসলাম

কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন ৬ জন। তারা হলেন রনক মোহাম্মদ লিখন, তুহিন মিয়া, মোঃ শামীম হোসেন, মোঃ রাকিবুল হাসান সৌরভ, মোঃ রাজু আহমেদ, মোঃ মিনার হোসেন নয়ন

এর আগে, চলতি বছরের শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জহির রায়হান পদ পেয়েছিলেন। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন মোঃ তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রিফাত হোসেন রাফি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, আমারা অত্যন্ত আনন্দিত পূর্ণাঙ্গ কমিটি পেয়ে। রাকিব ভাই,নাসির ভাই মুসা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সকলে পরিক্ষীত, ত্যাগী, যোগ্য ছাত্ররা দায়িত্ব পেয়েছেন। আগামীতে শিক্ষার্থীবান্ধব কাজ এবং শিক্ষার্থীদের স্বার্থে সকল কাজ করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দেশ ও জাতির জন্য নিরলস পরিশ্রম করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোন কাজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলকে পাশে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা বৃষ্টিতে ভূমিধস, প্রাণ হারালেন ১০ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


টানা বৃষ্টিতে ভূমিধস, প্রাণ হারালেন ১০ রোহিঙ্গা

সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং মৌসুমিবায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে ৪ জুলাই থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত অন্তত ১০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সংশ্লিষ্ট বিভিন্ন দফতর এমন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, টানা ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ৪ জুলাই থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত অন্তত ১০ জন রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন। প্রায় ১৫ হাজার ৮১৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৩ হাজার ১৮২ জন বাস্তুচ্যুত হয়েছেন।

এ সময়ে ১৬০টি দুর্যোগজনিত ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫২টি ভূমিধস, ১৪টি বন্যা এবং ৮৩টি ঝড়ের ঘটনা রয়েছে। ১ হাজার ৬১৪টি আশ্রয় আংশিক এবং ১০টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় মানবিক সংস্থাগুলো জরুরি উদ্ধার, আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছে। তবে আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় নতুন করে ভূমিধস ও বন্যার ঝুঁকি রয়ে গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘সব ক্যাম্প ইনচার্জকে নিয়ে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি। আমাদের কাছে থাকা সব প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনায় আমরা প্রস্তুত।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, অর্থসংকটে ক্যাম্পের অনেক লার্নিং সেন্টার এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘সাধারণত জরুরি পরিস্থিতিতে রোহিঙ্গাদের লার্নিং সেন্টার, বিভিন্ন বিতরণ কেন্দ্র, নারী ও শিশুদের জন্য নির্ধারিত নিরাপদ স্থান ব্যবহার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে অর্থসংকটের কারণে অনেক লার্নিং সেন্টারের অবস্থা এখন আর আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী নেই। তাই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আত্মীয়-স্বজনের ঘরবাড়ি এবং বিভিন্ন কমিউনিটি স্পেসে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।’

তিনি জানান, ক্যাম্প-৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫-এ ভূমিধস ও দুর্যোগের ঝুঁকি সবচেয়ে বেশি। এসব ক্যাম্পে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় তাদের মধ্যে অন্তত ২০ থেকে ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে থাকা ৪৮৯টি রোহিঙ্গা পরিবারকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এডভোকেসি সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এডভোকেসি সভা

৭ জুলাই মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে কর্মজীবী শিশুদের এবং পথশিশুদের বাল্যবিবাহের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ও নীতিনির্ধারণী অংশীজনদের সমন্বয়ে বার্ষিক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা সেক্টর অধীনে পরিচালিত ড্রপ-ইন-সেন্টার (ডিআইসি)’র উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পথশিশু ও কর্মজীবী শিশুরা বাল্যবিবাহ, যৌন নির্যাতন এবং শোষণের ঝুঁকিতে রয়েছে। এসব শিশুরা অরক্ষিত অবস্থায় রাস্তায় বসবাস করে।

এছাড়াও, শিশুরা তীব্র আঘাত, অভিযোগ ও কলংকের দায় নিয়ে জীবনযাপন করছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যের ওপর।

ডিআইসি প্রকল্পের বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি, শিখন ও প্রতিবন্ধকতার উপর উপস্থাপন করেন ডামের শিক্ষা সেক্টরের যুগ্ম-পরিচালক মো. মনিরুজ্জামান। এরপর তিনি মুক্ত আলোচনা সঞ্চালন করেন। এছাড়া, সভাপতি হিসেবে ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, গ্রামীণ সমাজে বাল্যবিবাহের হার বেশি। সরকার যদি শক্তভাবে বিভিন্ন এনজিও ও সংস্থার মাধ্যমে কাজ করে তাহলে বাল্যবিবাহ রোধ করা সহজ হবে।

বক্তারা বলেন, বাল্যবিবাহ বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশে ভায় ৫০% মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশের শহর এলাকায় হলক্ষের অধিক শ্রমজীবী শিশু রয়েছে। যার একটি বড় অংশ ঢাকা শহরে বাল্যবিবাহের শিকার হচ্ছে।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এমডিএস ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, ডামের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ, ডা. মোহাম্মদ খলিল উল্লাহ এবং ড. এস এম খলিলুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন ডামের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কে এম জাহিদুজ্জামান।

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোম নগরীও কাঁদল খামেনির শোকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


কোম নগরীও কাঁদল খামেনির শোকে

তেহরানের পর এবার ইরানের ধর্মীয় নগরী কোমে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ। আজ মঙ্গলবার সকালে পবিত্র জামকারান মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি। এসময় সাধারণ মানুষের ঢল নামে, এবং অনেককেই অশ্রুসিক্ত চোখে বিলাপ করতে দেখা যায়।

ঐতিহাসিক এই জানাজার নামাজে অংশ নিতে গতকাল বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ শোকাতুর মানুষ কোমে জড়ো হতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের ভেতরের প্রাঙ্গণ ও চারপাশের রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হয়। শোকগ্রস্ত মানুষ পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে চড়ে লাল ব্যানার এবং ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে সেখানে সমবেত হন।

জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি ইরানের শীর্ষস্থানীয় ধর্মীয় স্কলার, সরকারি কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক কমান্ডাররা অংশ নেন। জানাজা শেষে মরদেহ বহনকারী শোকযাত্রাটি জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমাহর পবিত্র মাজারের উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে গত শুক্রবার থেকে তেহরানের মোসাল্লায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই বহুদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হয়। বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর শনি ও রবিবার বিদায়ী শ্রদ্ধা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হওয়ার পর গতকাল সোমবার তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে এক বিশাল শোকযাত্রা আজাদি স্কয়ারের দিকে এগিয়ে যায়।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক জোটের আগ্রাসনের প্রথম দিনে এক হামলায় আয়াতুল্লাহ খামেনি পরিবারের অনেক সদস্যসহ নিহত হন। তার মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ মোজতবা হোসাইনি খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করেছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার ইরাকে এই শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। এরপর আগামী পরশু বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের ধর্মীয় শহর মাশহাদে অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আয়াতুল্লাহ খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দাফন কার্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%