১২:৫৭ পি.এম
পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১ জুন) থেকে এই সুবিধা কার্যকর হয়েছে। এসি এবং নন-এসি লোকাল বাসের সঙ্গে সঙ্গে দূরপাল্লার সরকারি বাসে নারীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
প্রাথমিকভাবে সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো পরিচয়পত্র দেখালেই নারীরা বিনামূল্য টিকিট পাবেন। পরবর্তীতে এই সুবিধা নিশ্চিত করার জন্য সরকার নারী যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে।
পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের বিভিন্ন সরকারি পরিবহন সংস্থার চালক ও কন্ডাক্টরদের এ বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন এই সেবা কার্যকর হওয়ার প্রথম দিনে, নারী যাত্রীদের ভিড় এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন এলাকায় পরিবহণ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি ছিল।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
সকালে কলকাতা ও বিভিন্ন অঞ্চলে সরকারি বাসে যাতায়াতকারী নারী যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা ধারণা করছেন, দৈনন্দিন যাতায়াতের ব্যয় কমাতে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয় লাভ করে এবং সরকার গঠন করে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকে মন্ত্রিসভার বৈঠকে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত সুবিধা চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন