১২:৫৯ পি.এম
সিলেটে দিনকে দিন হাম রোগের মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাশাপাশি হাসপাতালে শিশু রোগীদের ভিড়ও বাড়ছে। সিলেটে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও একটি শিশুর মৃত্যু ঘটেছে। এখন পর্যন্ত সিলেটে মোট ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) এই তথ্যটি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
জানা গেছে, ১৭ মাস বয়সী শিশুটির বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সোমবার (১ জুন) সকালের সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে কোনো হাম রোগ শনাক্ত হয়নি।
এদিকে, সিলেট বিভাগে হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬১ শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন মারা গেছেন এবং বাকিরা উপসর্গের কারণে মৃত্যু বরণ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন