ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পদত্যাগ করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান


পদত্যাগ করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।

সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্রটি প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে।

এখন জানা গেছে, তার পদত্যাগপত্রের একটি কপি সময় সংবাদের হাতে এসেছে।

আরও পড়ুন: ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, রাশেদের দাবি

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।

তিনি আরেকটি অংশে লেখেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে মনে করছি, আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক। অতএব, উপরোক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“বিশ্ব দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র‍্যালী কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, জেলা ট্রেইনিং অফিসার ডাঃ ইদ্রিস আলী, ভেটেনারি অফিসার ডাঃ মাহমুদুল হাসান প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, নয় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা, ড্রেইরী এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ নারী খামারীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান বলেন, "একটি উন্নত ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ খাদ্য ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে।  শিশুর শারীরিক বৃদ্ধি, মেধা বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা এবং সুস্থ মানবসম্পদ গঠনে প্রাণিজ আমিষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রাণিজ খাদ্যের মধ্যে দুধ সবচেয়ে পুষ্টিগুণসম্পন্ন ও সহজলভ্য খাদ্যগুলোর একটি। এ কারণেই দুধ কেবল একটি খাদ্য নয়, বরং পুষ্টি নিরাপত্তা, জনস্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ নারীদের জীবিকার অন্যতম একটি খাত।"


তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা পদক্ষেপ তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা পদক্ষেপ তেহরানের

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সপ্তাহান্তে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে, তেহরান জানাচ্ছে যে তারা এর একটি জবাব হিসেবে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এটি উভয় পক্ষের মধ্যে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো উত্তেজনা বৃদ্ধির ঘটনা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ জবাবে তারা ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। তারা দাবি করেছে, আন্তর্জাতিক জলসীমার ওপরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছিল ইরান দ্বারা।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তারা দক্ষিণ ইরানে হামলা চালাতে ব্যবহৃত একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। যদিও ঘাঁটিটির সঠিক অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি।

দুই দেশের মধ্যে চলমান কয়েক মাসের সংঘাতের নিরসনে আলোচনায় সপ্তাহান্তে কোনো অগ্রগতি না হওয়ার পর এই নতুন উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্ভাব্য চুক্তির শর্তে কিছু পরিবর্তনের অনুরোধ করেছেন।

বিবিসির মার্কিন সংবাদ অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে যে, এসব পরিবর্তনের মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নৌপথ পুনরায় চালু করার এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়টি। তবে, হোয়াইট হাউস এসব বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

ইরানের প্রধান আলোচক রোববার (৩১ মে) জানান, ইরানিদের অধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত না হওয়া পর্যন্ত তেহরান কোন চুক্তিতে সম্মত হবে না।

মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা শনিবার ও রোববার ইরানের গোরুক এলাকা এবং কেশম দ্বীপে ড্রোন নিয়ন্ত্রণ ও রাডার স্থাপনায় ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে।

সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধবিমান ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দু’টি ড্রোনে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব ড্রোন আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ‘স্পষ্ট হুমকি’ তৈরি করছিল। হামলায় কোনো মার্কিন সেনা সদস্য আহত হননি বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, আইআরজিসি বলেছে যে তারা সেই বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে যেখান থেকে যুক্তরাষ্ট্র সিরি দ্বীপে অবস্থিত তাদের যোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছিল। দ্বীপটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) দূরে পারসী উপসাগরে অবস্থিত।

ইরানের সামরিক বাহিনী আরো জানায় যে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ পুনরাবৃত্তি হলে তাদের প্রতিক্রিয়া হবে ‘সম্পূর্ণ ভিন্ন’। আইআরজিসির এ বক্তব্য প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি।

এদিকে, কুয়েতের সামরিক বাহিনী সোমবার (১ জুন) জানায় যে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ‘শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে। তবে, এসব হামলা কোথায় ঘটছে সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এর আগে চালানো মার্কিন বিমান হামলার জবাবে তেহরান গত সপ্তাহে কুয়েতের একটি বিমান ঘাঁটিতে হামলা চালায়। তেহরানের ভাষ্যমতে, হরমুজ প্রণালীতে মাইন পাতা এবং নৌ ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ওই হামলা চালিয়েছিল।

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং আলোচনা এগোচ্ছে। তবে, এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

গেল শুক্রবার ট্রাম্প ও তার জ্যেষ্ঠ উপদেষ্টারা যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার একটি কাঠামো নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠক করেছেন। তবে বৈঠক থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। পরে খবর প্রকাশিত হয় যে চুক্তির খসড়ায় পরিবর্তন চেয়েছেন ট্রাম্প।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরের সব ধরনের লিচু এখন বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


দিনাজপুরের সব ধরনের লিচু এখন বাজারে

দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বেদানা লিচুসহ সব ধরনের লিচু বাজারে উঠতে শুরু করেছে। মহোৎসবে চলছে লিচু বেচা-কেনা। শহরের লিচুর বাজার জমে উঠেছে।

দিনাজপুর ফল নিয়ে গবেষণায় নিয়োজিত হর্টিকালচার বিভাগের অভিমত, এবারে লিচু বিক্রির খাত থেকে লিচু চাষিরা ৮শ’ থেকে ৯শ’ কোটি টাকা আয় করার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন গতকাল রোববার বিকেলে জেলার কালিতলা লিচুর পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, মধু মাসে লিচুর বাজার ক্রেতা বিক্রেতাদের ভীড়ে জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন এখান থেকে বিভিন্ন যানবাহনে সুস্বাদু লিচু বেদানাসহ অন্যান্য লিচুগুলো পাইকাররা বিভিন্ন জেলায় চাহিদা অনুযায়ী ক্রয় করে নিয়ে যাচ্ছে।

একই অবস্থা লক্ষ্য করা গেছে শহরে অস্থায়ী লিচুর পাইকারি বাজার পুলহাট এলাকায়। এখানে বসেছে লিচু ও আমের সর্ববৃহৎ পাইকারি বাজার। এখানে লিচু ও আমের বাগান মালিকরা তাদের উৎপাদিত লিচু পাইকারি বিক্রির জন্য আড়তে নিয়ে আসছেন। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা লিচু ক্রয়ের জন্য এই বৃহৎ পাইকারি বাজারে আসছেন। পাইকাররা আড়তদারদের সাথে দরদাম করে তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী দিনাজপুর ঐতিহ্যবাহী বেদানা লিচুসহ মাদ্রাজি, কাঁঠালি, বোম্বাই ও চায়না থ্রিসহ উন্নত জাতের লিচু স্বাচ্ছন্দ্যে ক্রয় করে বিভিন্ন পরিবহন যোগে তাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন। লিচুর পাইকারি বাজারে মধু মাস হিসেবে পরিচিত জ্যৈষ্ঠ মাসে লিচু ক্রয় বিক্রয়ের ক্রেতা বিক্রেতাদের মহোৎসব চলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই পাইকারি বাজারে ব্যাপকহারে লিচু ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

আবার খুচরা ব্যবসায়ীরা এখানে আগত ক্রেতাদের নিকট একইভাবে লিচু বিক্রি করছেন। লিচুর বাজারগুলোতে ব্যবসায়ীরা বিভিন্ন হাক-ডাকসহ গরম করে ক্রেতাদের নিকট লিচু বিক্রি করছেন। অনেক ক্রেতা লিচু ক্রয়ের পূর্বে লিচুর অবস্থান ও স্বাদ যাচাইয়ের জন্য লিচু খেয়ে দেখে ক্রয় করেছেন।

এদিকে জেলার বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তারা এই জেলায় চাকরি করার কারণে তাদের উচ্চ মহলের কর্তা ব্যক্তিদের এই মধু মাসে লিচু উপহার দেয়ার জন্য ব্যবস্থা করতে হয়। এজন্য এসব অফিস আদালত থেকে আগাম লিচু ক্রয় করার জন্য সদর উপজেলার উলিপুর, আউলিয়াপুর, মাছিমপুর, সিকদারহাট, পুলহাট, মহব্বতপুর, এবং বিরল উপজেলার ফারাক্কাবাঁধ, মঙ্গলপুর, মাধববাটি, বোডেহাট, ধুকুরঝারিসহ একাধিক এলাকায় অবস্থিত উন্নত মানের লিচু ক্রয়ে তারা বাগানে গিয়ে লিচুর মান যাচাই করেছেন। পছন্দ হলে চাহিদা অনুযায়ী লিচু ক্রয় করছেন। তাদের লিচু নিজস্ব পরিবহনে যত্ন সহকারে অফিসের নিজস্ব লোক মারফত ঢাকাসহ বিভিন্ন জেলার দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টদের উপঢৌকন হিসেবে প্রেরণ করা হচ্ছে।

দিনাজপুর সদর উপজেলার সিকদার গ্রামের লিচু বাগান মালিক মো. সাকের আলী বলেন, ভাল ও উন্নত মানের লিচু প্রতি বছর বাগান থেকেই বিভিন্ন সরকারের দপ্তরের কর্মকর্তারা এভাবে ক্রয় করে নিয়ে যায়। এবারও একইভাবে বাগান থেকে উন্নতমানের লিচু বিক্রয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। বাগান মালিকরা তাদের বাগান থেকে যত্ন সহকারে লিচু পেড়ে এসব ভিআইপি ক্রেতাদের নিকট যানবাহনে পরিবহনের জন্য স্বচ্ছভাবে বাঁশের ঝুড়িতে লিচুর পাতা বিছিয়ে যত্ন সহকারে প্যাকেটিং করে পাঠানোর ব্যবস্থা করছে। প্রতিদিন লিচুর বাগানগুলো থেকে কয়েকশ’ যানবাহনে এভাবেই লিচু নিয়ে যাওয়া হচ্ছে।

এরই মধ্যে বাজারে মাদ্রাজি, বেদানা ও চায়না-৩ জাতের লিচু থাকলেও মোম্বাই, হারিয়া, চায়না-২, মোজাফরি, কাঁঠালি জাতের লিচু বাজারে আসতে আরও কয়েক দিন সময় লাগবে। আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার কথা চিন্তা করে লিচু চাষিরা একটু আগে-ভাগেই বাগান থেকে লিচু পাড়তে শুরু করেছেন।

গতকাল শহরের ফলের বাজার কালিতলা নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড়। জাত এবং আকার-ভেদে বিভিন্ন দামে লিচু বিক্রি হচ্ছে। যেমন প্রতি একশ’ লিচু মাদ্রাজি বিক্রি হচ্ছে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা, বেদানা লিচু বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৭শ’ টাকা, এবং চায়না-৩ বিক্রি হচ্ছে ৮শ’ থেকে ৯শ’ টাকা। দিনাজপুরে উৎপাদিত লিচু শতকরা ২০ ভাগ অত্র জেলার চাহিদা মিটিয়ে শতকরা ৮০ ভাগ লিচুই চলে যাচ্ছে সারা দেশের অন্যান্য জেলায়।

দিনাজপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মোতাহার হোসেন বাসস’কে জানান, দিনাজপুরের সুস্বাদু ঐতিহ্যবাহী বেদানা লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত দু’বছর থেকে এই সুস্বাদু বেদানা লিচু বিদেশে রপ্তানি করে কৃষি অর্থনীতিতে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু বিদেশি এই সুস্বাদু বেদানা লিচু ক্রয় করার জন্য কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেছেন। গত বছর দিনাজপুরের সুস্বাদু বেদানা লিচু ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ায় যত্ন সহকারে সফলভাবে পাঠানো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বাসস’কে বলেন, জেলায় লিচুর মৌসুম শুরু থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লিচু ও অন্যান্য ফল নিয়ে কাজে নিয়োজিত মাঠকর্মীরা বাগান মালিকদের লিচুর ভাল ফলন উৎপাদন করতে সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন। এবারে চৈত্র-বৈশাখ মাসে বৃষ্টি প্রবাহ ছিল। জৈষ্ঠ্য মাসেও কিছুটা বৃষ্টি হয়েছে। ফলে লিচুর বাগান ও গাছে থাকা লিচু যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য লিচু চাষীদের সঠিক পরামর্শ দিয়ে গাছে থাকা লিচু সংরক্ষণ করা সম্ভব হয়েছে। সেই সাথে লিচু বিক্রি ও বাজারজাত করার চাষিরা তাদের লিচু ভালো দামে বিক্রি করতে সক্ষম হচ্ছেন।

তিনি বলেন, চলতি বছর সুস্বাদু বেদানা লিচু, বেশ কয়েকটি দেশ নেওয়ার জন্য আগাম আগ্রহ প্রকাশ করেছেন। তাদের আগ্রহ অনুযায়ী লিচু পাঠানোর জন্য প্রস্তুতির কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেন।

জেলা শহরে কালিতলা নিউ মার্কেটের লিচুর আড়তদার ও ব্যবসায়ী মওলা বক্স বাসস’কে বলেন, কিছুদিন পূর্বে প্রচণ্ড রোদ আর গরমের কারণে মাদ্রাজি লিচু ঝরে পড়ায় এই লিচুর সরবরাহ একেবারেই কম। সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে। এর ফলে ক্রেতাদের একটু বেশি দামে কিনতে হচ্ছে। তবে তিনি বলেন, গতবারের তুলনায় এবার লিচুর আমদানি ভাল রয়েছে।

লিচুর খুচরা ব্যবসায়ী মো. নুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে আগত পাইকারি ব্যবসায়ীদের কারণে লিচুর বাজার চড়া। আমরা স্থানীয় বাজার ও মানুষের চাহিদা অনুযায়ী বেদানা লিচু প্রতি একশ’ ৫শ’ থেকে ৬শ’ টাকায় নিচ্ছি। সেখানে ঢাকার পাইকাররা নিচ্ছে ৬শ’ টাকা থেকে ৭শ’ টাকা দরে। এরফলে লিচু চাষিরা ঢাকার পাইকারদের সাথে জমিয়ে ব্যবসা করছে। তাদের সাথে তাল মিলিয়ে ব্যবসা করতে হিমশিম খেতে হচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর। গত বছরে তুলনায় এবারে একটু বেশি দামে লিচু কিনতে হচ্ছে।

জেলার ফুলবাড়ী উপজেলা থেকে লিচু কিনতে আসা ক্রেতা মনিরুজামান মিয়া বলেন, গতবারের তুলনায় লিচুর দাম একটু বেশি। তবে দাম যাই হোক বছরের ফল খেতে তো হবে। তাই দু’শ লিচু পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছি।

শহরের কালিতলা নিউমার্কেটে পাইকারি বাজারে ইজারাদার মো. দবিরুল ইসলাম বাসস’কে বলেন, এটা দিনাজপুর শহরে সবচেয়ে বড় ফলের বাজার। এখানে দৈনিক ৩ থেকে ৪ কোটি টাকার লিচু বিক্রি হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় ফলের এই বাজারটি দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ইজারাদারসহ লিচু বাগান মালিক ও ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেন।

দিনাজপুর হটিকালচার বিভাগের উপ-পরিচালক মো. এজামুল হক বলেন, চলতি বছর দিনাজপুরে ৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। লিচু বাগান গুলোতে গাছ রয়েছে, প্রায় ১১ হাজার ৫৮০টি। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৫৫০ মেট্রিক টন লিচু। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিতে বিশেষ অবদান রাখতে সক্ষম বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, চলতি বছর বিগত বছর গুলোর তুলনায় লিচুর বাজার দর একটু বেশি থাকায় এবারে প্রায় ৮শ’ থেকে ৯শ’ কোটি টাকার অধিক লিচু বিক্রি খাত থেকে লিচু চাষিরা সম্ভাব্য আয় করতে পারবেন বলে তিনি আশ্বস্ত করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : মাখোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার জানিয়েছেন যে, ফ্রান্স এবং তার মিত্ররা আটলান্টিক মহাসাগরের কাছে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি রুশ তেলবাহী ট্যাংকার আটক করেছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, 'টাগর' নামের ট্যাংকারটিকে রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়েছে।

এই অভিযানে ব্রিটেন এবং অন্যান্য অংশীদার দেশ সহযোগিতা করেছে, যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে হচ্ছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি সম্প্রচার করেছে।

মাখোঁ বলেছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইন লঙ্ঘন করা এবং চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে অর্থায়নের জন্য এই জাহাজ ব্যবহারের বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%