ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ


চাঁদপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

চাঁদপুরের পুরান বাজারে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে অর্ধ শতাধিক মক্তব শিক্ষার্থীর মদ্ধে রান্না করা খাবার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩১শে জুলাই) পুরান বাজারের ১নং ওয়ার্ডের দুধ পট্টি এলাকায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। 'বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাবার ও শিক্ষা সামগ্রী তুলে দেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এবং সংস্থার স্বপ্নদ্রষ্টা আশিক খান। বিতরণ শেষে শিক্ষার্থীদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সাদ্দাম হোসেন, সোহেল। এছাড়াও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার একঝাঁক স্বেচ্ছাসেবী (ভলেনটিয়ার) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান জানান, সুবিধাবঞ্চিত ও ধর্মীয় শিক্ষায় নিয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামীতেও তাদের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৮ এম


পদত্যাগ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা পদত্যাগ করেছেন। এই পদত্যাগের খবরটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে তার এই পদত্যাগের পেছনে কি অন্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে, তা নিয়ে চলছে নানা জল্পনা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শেহজাদ পুনেওয়ালা নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর কিছুক্ষণের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় পরিবর্তন করেন। সেখানে তিনি বিজেপির জাতীয় মুখপাত্র পরিচয়টি সরিয়ে ফেলেন, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী হিসেবে নিজের পরিচয় বজায় রাখেন। এছাড়াও তিনি নিজের ধর্ম, সাংস্কৃতিক পরিচয় এবং আদর্শের কথাও উল্লেখ করেন।

দেশের বিভিন্ন টেলিভিশন আলোচনায় শেহজাদ দীর্ঘদিন ধরে বিজেপির মুখ হিসেবে পরিচিত ছিলেন। তিনি সরকারের নীতি এবং দলের অবস্থান তুলে ধরতে প্রায়ই সেখানে অংশগ্রহণ করতেন। তার তীক্ষ্ণ বক্তব্য এবং আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা তাকে দ্রুত জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে।

শেহজাদের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেসের মাধ্যমে। আইনজীবী পেশার পাশাপাশি তিনি কংগ্রেসের তরুণ মুখ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। ২০১৭ সালে কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় তিনি আলোচনা সৃষ্টি করেন। তখন তিনি অভিযোগ করেন, দলের অভ্যন্তরীণ নির্বাচন নিরপেক্ষ ছিল না এবং পুরো প্রক্রিয়া একটি নির্দিষ্ট নেতৃত্বকে সুবিধা দেওয়ার জন্য পরিচালিত হয়েছে।

এরপর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করে জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পান। এরপর থেকে বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিজেপির মুখ হিসেবে তাকে দেখা গেছে।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে শেহজাদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করেন। সেখানে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল এবং সেই সংক্রান্ত আলোচনা রাজনৈতিক মহলে শুরু হয়। তার পদত্যাগের ঘোষণার আগে থেকেই ওই জল্পনা চলছিল।

শেহজাদ পুনেওয়ালা বাংলাদেশের পরিচিত রাজনৈতিক বিশ্লেষক তেহসিন পুনেওয়ালার ছোট ভাই। দুই ভাইয়ের রাজনৈতিক অবস্থান দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ ভিন্ন রয়েছে। শেহজাদ বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের মধ্যে মতাদর্শিক দূরত্ব আরও বেড়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমের সরাসরি আলোচনায় তাদের একে অপরের বিরুদ্ধে কঠোর সমালোচনা করতেও দেখা গেছে। রাজনৈতিক মতপার্থক্য তাদের পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলেছে বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

এদিকে, শেহজাদের পদত্যাগ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। দলও ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো বিষয়ে মন্তব্য করেনি। এই কারণে, তার পদত্যাগ শুধুমাত্র ব্যক্তিগত কারণে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ উপলব্ধি করা যাচ্ছে কিনা, সেই নিয়ে কৌতূহল বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ে পরিচিত একজন মুখপাত্রের আকস্মিক পদত্যাগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। বিশেষ করে এ ধরনের একটি সিদ্ধান্তের সময়, যখন বিজেপি নানা জাতীয় ইস্যুতে বিরোধীদের সঙ্গে তীব্র রাজনৈতিক লড়াইয়ে রয়েছে।

শেহজাদ ভবিষ্যতে কি সক্রিয় রাজনীতিতে থাকবেন, নাকি অন্য কোনো ভূমিকায় নিজেকে যুক্ত করবেন, সেই বিষয়ে তিনি এখনো কিছু জানাননি। ফলে তার পরবর্তী পদক্ষেপের দিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর বিএনপি নেতা মাহবুব আনোয়ারের স্মরণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১১ এম


চাঁদপুর বিএনপি নেতা মাহবুব আনোয়ারের স্মরণ সভা

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, স্বচ্ছ রাজনীতির প্রতীক এবং ছাত্রদলের প্রথম কমিটির সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় জেলা বিএনপির কার্যালয়ে।

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য চাঁদপুর-৩ শেখ ফরিদ আহম্মেদ মানিক শোক সভায় সভাপতির বক্তব্যে বলেন, "এখানে যারা আছেন তারা সবাই বাবলু ভাইকে চেনেন। তিনি চাঁদপুরে ছাত্রদলের প্রথম কমিটির সভাপতি ছিলেন। আজ আমাদের শুধু তাঁর জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। আমরা যা হারিয়েছি তা আর পাবো না। বাবলু ভাই এমন একজন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন, যিনি কোনো দিন বলেননি-আমি এটা হতে চাই বা এই পদ চাই। সারা বাংলাদেশে এমন একজন নেতা পাওয়া বিরল। আমরা যদি বাবলু ভাইয়ের মতো হতে পারি, তবেই আগামী দিনে আমাদের দল আরও শক্তিশালী হবে এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।"

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল পাটোয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, বাবলু ভাই বিগত ৪৭ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ও সিনিয়র ছিলেন। তাঁর বাবা আসলাম খান চাঁদপুরের প্রথম দৈনিক পত্রিকাগুলোর এজেন্ট ছিলেন। ব্যক্তিত্বের মূল্যায়ন করে বক্তারা আরও বলেন, বাবলু ভাই অত্যন্ত সহজ-সরল, ভদ্র, মার্জিত এবং সংস্কৃতিমনা একজন মানুষ ছিলেন। বিগত ৫০ বছরেরও অধিক সময়ের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয়ে কেউ তাঁকে কারো সাথে ঝগড়া করতে বা উচ্চস্বরে কথা বলতে দেখেননি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য মাওলানা বিনি আমিন। সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী। দোয়া ও মুনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াসহ চাঁদপুর জেলার মৃত্যুবরণকারী সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দলের অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। আলাদ বিএনপির এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই শনিবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব অস্ত্র সমর্পণে সম্মতি জানিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৬ এম


সব অস্ত্র সমর্পণে সম্মতি জানিয়েছে হামাস

গাজার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামলানোর দায়িত্বে থাকা সংগঠন 'বোর্ড অব পিস' বা শান্তি পর্ষদ একটি বড় খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে, হামাস আনুষ্ঠানিকভাবে তাদের সব অস্ত্র জমা দিতে রাজি হয়েছে। এই ঘটনাকে পর্ষদ 'ঐতিহাসিক' সাফল্য হিসেবে চিহ্নিত করেছে।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে একটি পোষ্টের মাধ্যমে পর্ষদটি ঘোষণা করেছে, এই প্রথম হামাস তাদের সব অস্ত্র ছেড়ে দেওয়ার একটি নির্দিষ্ট পরিকল্পনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের অস্ত্র জমা দেওয়ার পর, গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরে যাবে।

এছাড়া, পর্ষদ আরও জানিয়েছে, গাজায় নতুন সরকার প্রতিষ্ঠা, নিরাপত্তা স্থাপন, জনগণের জন্য সাহায্য প্রদানের কার্যক্রম, গাজাকে নতুন করে গড়ে তোলা এবং অর্থনীতিকে সচল করার বিষয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং জাতিসংঘের ২৮০৩ নম্বর প্রস্তাবের আলোকে গাজাকে আবার সাজানোর বিষয়ে আলোচনা ঘটেছিল। হামাস রাজি হওয়ার মাধ্যমে সেই দীর্ঘ আলোচনার সফল সমাপ্তি হলো।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৪ এম


সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

নোয়াখালীর সেনবাগে বিএনপির উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির একটি অংশ হিসেবে সেনবাগ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই তারেক রহমান ঘোষিত ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি সফল করতে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%