ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুর বিএনপি নেতা মাহবুব আনোয়ারের স্মরণ সভা


চাঁদপুর বিএনপি নেতা মাহবুব আনোয়ারের স্মরণ সভা

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, স্বচ্ছ রাজনীতির প্রতীক এবং ছাত্রদলের প্রথম কমিটির সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় জেলা বিএনপির কার্যালয়ে।

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য চাঁদপুর-৩ শেখ ফরিদ আহম্মেদ মানিক শোক সভায় সভাপতির বক্তব্যে বলেন, "এখানে যারা আছেন তারা সবাই বাবলু ভাইকে চেনেন। তিনি চাঁদপুরে ছাত্রদলের প্রথম কমিটির সভাপতি ছিলেন। আজ আমাদের শুধু তাঁর জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। আমরা যা হারিয়েছি তা আর পাবো না। বাবলু ভাই এমন একজন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন, যিনি কোনো দিন বলেননি-আমি এটা হতে চাই বা এই পদ চাই। সারা বাংলাদেশে এমন একজন নেতা পাওয়া বিরল। আমরা যদি বাবলু ভাইয়ের মতো হতে পারি, তবেই আগামী দিনে আমাদের দল আরও শক্তিশালী হবে এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।"

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল পাটোয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ প্রমুখ।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেই গলাচিপায় ফোনে মিলছে ইলিশ, প্রশাসনের অভিযান চলছে

স্মরণ সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, বাবলু ভাই বিগত ৪৭ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ও সিনিয়র ছিলেন। তাঁর বাবা আসলাম খান চাঁদপুরের প্রথম দৈনিক পত্রিকাগুলোর এজেন্ট ছিলেন। ব্যক্তিত্বের মূল্যায়ন করে বক্তারা আরও বলেন, বাবলু ভাই অত্যন্ত সহজ-সরল, ভদ্র, মার্জিত এবং সংস্কৃতিমনা একজন মানুষ ছিলেন। বিগত ৫০ বছরেরও অধিক সময়ের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয়ে কেউ তাঁকে কারো সাথে ঝগড়া করতে বা উচ্চস্বরে কথা বলতে দেখেননি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য মাওলানা বিনি আমিন। সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী। দোয়া ও মুনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াসহ চাঁদপুর জেলার মৃত্যুবরণকারী সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দলের অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। আলাদ বিএনপির এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই শনিবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন: বরিশালে বিএমপির থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে গ্রেপ্তার ১৭ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব অস্ত্র সমর্পণে সম্মতি জানিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৬ এম


সব অস্ত্র সমর্পণে সম্মতি জানিয়েছে হামাস

গাজার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামলানোর দায়িত্বে থাকা সংগঠন 'বোর্ড অব পিস' বা শান্তি পর্ষদ একটি বড় খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে, হামাস আনুষ্ঠানিকভাবে তাদের সব অস্ত্র জমা দিতে রাজি হয়েছে। এই ঘটনাকে পর্ষদ 'ঐতিহাসিক' সাফল্য হিসেবে চিহ্নিত করেছে।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে একটি পোষ্টের মাধ্যমে পর্ষদটি ঘোষণা করেছে, এই প্রথম হামাস তাদের সব অস্ত্র ছেড়ে দেওয়ার একটি নির্দিষ্ট পরিকল্পনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের অস্ত্র জমা দেওয়ার পর, গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরে যাবে।

এছাড়া, পর্ষদ আরও জানিয়েছে, গাজায় নতুন সরকার প্রতিষ্ঠা, নিরাপত্তা স্থাপন, জনগণের জন্য সাহায্য প্রদানের কার্যক্রম, গাজাকে নতুন করে গড়ে তোলা এবং অর্থনীতিকে সচল করার বিষয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং জাতিসংঘের ২৮০৩ নম্বর প্রস্তাবের আলোকে গাজাকে আবার সাজানোর বিষয়ে আলোচনা ঘটেছিল। হামাস রাজি হওয়ার মাধ্যমে সেই দীর্ঘ আলোচনার সফল সমাপ্তি হলো।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৪ এম


সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

নোয়াখালীর সেনবাগে বিএনপির উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির একটি অংশ হিসেবে সেনবাগ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই তারেক রহমান ঘোষিত ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি সফল করতে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি নির্মাণ করছে বুর্জ খলিফার চেয়েও উঁচু টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৮ এম


সৌদি নির্মাণ করছে বুর্জ খলিফার চেয়েও উঁচু টাওয়ার

সৌদি আরবের উচ্চাভিলাষী জেদ্দা টাওয়ার প্রকল্প আবারও আলোচনায় এসেছে। দীর্ঘ সময় স্থবিরতা কাটিয়ে ভবনটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে টাওয়ারটির কর্তৃপক্ষ।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, টাওয়ারটির উচ্চতা ৪৩০ মিটারে পৌঁছেছে, যা এর পরিকল্পিত ১,০০০ মিটারেরও বেশি উচ্চতার ৪০ শতাংশের বেশি।

প্রকল্প পরিদর্শন শেষে সৌদি বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালেদ বিন তালাল জানান, নির্মাণকাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। তিনি প্রকৌশলী ও নির্মাণকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি বলেন, আল্লাহর প্রশংসা, কাজ চলছে এবং আমরা বিশ্বের সর্বোচ্চ টাওয়ারটি সম্পন্ন করব।

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। তবে আর্থিক সংকট এবং ঠিকাদারি-সংক্রান্ত জটিলতার কারণে ২০১৮ সালে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। কয়েক বছর স্থগিত থাকার পর ২০২৫ সালে পুনরায় নির্মাণকাজ শুরু হয়। এরপর থেকে ভবনটির তলা যুক্ত করার কাজ ধারাবাহিকভাবে চলছে।

সম্পন্ন হলে জেদ্দা টাওয়ার হবে বিশ্বের প্রথম এক কিলোমিটারের বেশি উচ্চতার ভবন। এতে থাকবে বিলাসবহুল আবাসিক অ্যাপার্টমেন্ট, পাঁচতারকা হোটেল, আধুনিক অফিস স্পেস এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেকগুলোর একটি। টাওয়ারটি জেদ্দা ইকোনমিক সিটির প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এই বিশাল উন্নয়ন প্রকল্পের আয়তন প্রায় ৫ কোটি ৭০ লাখ বর্গফুট, যার লক্ষ্য সৌদি আরবকে আন্তর্জাতিক ব্যবসা, বিনিয়োগ ও বিলাসবহুল পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত করা।

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা, যার উচ্চতা ৮২৮ মিটার। কিন্তু জেদ্দা টাওয়ারের চূড়ান্ত উচ্চতা ১,০০০ মিটারেরও বেশি হওয়ায় এটি সম্পন্ন হলে বুর্জ খলিফার রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ ভবনের নতুন ইতিহাস গড়বে।

প্রকল্পটির নকশা করেছেন বিশ্বের খ্যাতনামা স্থাপত্য প্রতিষ্ঠান আদরিয়ান স্মিথ+গর্ডন গিল আর্কিটেকচার। কাঠামোগত নকশার দায়িত্বে রয়েছে থর্টন টোমাসেট্টি এবং নির্মাণকাজে অংশ নিচ্ছে সৌদি বিনলাদিন গ্রুপসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

বর্তমান অগ্রগতি অনুযায়ী, নির্মাণকাজের গতি অব্যাহত থাকলে ২০২৮ সালের মধ্যে জেদ্দা টাওয়ার সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। তখন এটি শুধু সৌদি আরব নয়, বিশ্বের স্থাপত্য ইতিহাসেও নতুন এক মাইলফলক হিসেবে স্থান করে নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ এম


ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পুরস্কার বিতরণ

কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ দ্বারা অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক। প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম এবং ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ী, চ্যাম্পিয়ন, বিভিন্ন শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী এবং বিদ্যালয়ের প্রথমকে পুরস্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং উপস্থাপকদের উপহার প্রদান করা হয়। এর আগে আমন্ত্রিত অতিথি, প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকরা।

দুই দিনের ব্যাপী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সফল করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়। পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী হাউজে বালক-বালিকা বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীরা নানা ইভেন্টে অংশ নেয়। প্রতিটি হাউজে চারজন করে শিক্ষক দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বিচারক প্যানেলে ছিলেন মুহাম্মদ সিরাজুল হক, নুরুল কবির, মোঃ রেজাউল করিম, পূরনাম পাল, জসিম উদ্দিন, রাশেদা কাউছার এবং অশ্রু রায়।

গেস্ট বিচারক হিসেবে ছিলেন মাস্টার সমীর রুদ্র ও অধীর চন্দ্র দে। রেকর্ড সংরক্ষণে ছিলেন ফাতেমা বেগম ও আনিসুর রহমান। বিভিন্ন পর্বে ঘোষণায় ছিলেন মোজাম্মেল হক, শাহজালাল মুনির, হাবিবুল্লাহ খালেদ ও আব্দুল খালেক মিশু। পুরস্কার ক্রয়ে ছিলেন ৫ জন। শৃঙ্খলায় ছিলেন আব্দুল মজিদ খান, দেলাওয়ার হোছাইন, মোঃ আশিকুর রহমান, আব্দullah আল নোমান, নুসরাত সুলতানা, মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, রুহুল আমিন ও ইফফাত সানিয়াসহ শিক্ষার্থীরা। অন্যান্যদের মতো হাউজে দায়িত্ব পালন করেন এস, এম, তারেকুল হাসান (তারিক), দেলোয়ার হোসেন, নুরুল আবছার, গিয়াস উদ্দিন ও আবু বক্কর ছিদ্দিক। লজিস্টিক সাপোর্ট দানে ছিলেন এম, শামসুল আলম সহ কর্মচারীবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে বলেন, একটি সফল অনুষ্ঠান আয়োজনের পেছনে অনেক মানুষের নিরলস পরিশ্রম থাকে। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মচারী ভাই-bোনেরা দিনরাত পরিশ্রম করে আয়োজনকে সার্থক করেছেন, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি যোগ করেন, আমাদের প্রতিযোগীরা প্রমাণ করেছে যে, সঠিক সুযোগ পেলে তারা যে কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আর দীর্ঘ সময় ধৈর্য ধরে অনুষ্ঠান উপভোগ করায় আমি সম্মানিত অভিভাবক-অভিভাবিকা সহ সকলকে জানাই ধন্যবাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%