১২:১৬ এম
গাজার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামলানোর দায়িত্বে থাকা সংগঠন 'বোর্ড অব পিস' বা শান্তি পর্ষদ একটি বড় খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে, হামাস আনুষ্ঠানিকভাবে তাদের সব অস্ত্র জমা দিতে রাজি হয়েছে। এই ঘটনাকে পর্ষদ 'ঐতিহাসিক' সাফল্য হিসেবে চিহ্নিত করেছে।
শুক্রবার (৩১ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে একটি পোষ্টের মাধ্যমে পর্ষদটি ঘোষণা করেছে, এই প্রথম হামাস তাদের সব অস্ত্র ছেড়ে দেওয়ার একটি নির্দিষ্ট পরিকল্পনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের অস্ত্র জমা দেওয়ার পর, গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরে যাবে।
এছাড়া, পর্ষদ আরও জানিয়েছে, গাজায় নতুন সরকার প্রতিষ্ঠা, নিরাপত্তা স্থাপন, জনগণের জন্য সাহায্য প্রদানের কার্যক্রম, গাজাকে নতুন করে গড়ে তোলা এবং অর্থনীতিকে সচল করার বিষয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং জাতিসংঘের ২৮০৩ নম্বর প্রস্তাবের আলোকে গাজাকে আবার সাজানোর বিষয়ে আলোচনা ঘটেছিল। হামাস রাজি হওয়ার মাধ্যমে সেই দীর্ঘ আলোচনার সফল সমাপ্তি হলো।
আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন