ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার


নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে র‍্যাব-১১, সিপিসি-৩-এর পৃথক অভিযানে তিনটি চাঞ্চল্যকর হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তাররা হলেন, মামুন (৪২), মো. ফুরকান আলী (৩১) ও মো. আবু সাইদহ ওরফে সাবিনুর (৪৫)।

র‍্যাব জানায়,  মামুনকে বেগমগঞ্জের আমানউল্লাপুর ইউনিয়নের খেমচন্দ্রপুর বড় বাড়ির সামনে থেকে বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে ব্যবসায়ী আব্দুর রহিম (৫৭) হত্যা মামলার আসামি। টাকা-পয়সার বিরোধের জেরে গত বছরের ২৬ নভেম্বর আব্দুর রহিমকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুরকান আলীকে সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়নের কালারাইতা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার করা হয়। তিনি যৌতুকের দাবিতে স্ত্রী আখি আক্তারকে নির্যাতন ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি। অন্যদিকে, আবু সাইদহ ওরফে সাবিনুরকে লক্ষ্মীপুরের রামগঞ্জের হানুবাইশ বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শাজাহানপুরে সোহাগ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ রয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, এসব মামলার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

নোয়াখালীতে ডিএনসি ও র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, নোয়াখালী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত বেগমগঞ্জের চৌমুহনী বাস টার্মিনাল ও সোনাইমুড়ী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জের দক্ষিণ দুর্গাপুর এলাকার আব্দুল হক ওরফে আব্দুল্লাহ (২৮) ও নুরে আলম ওরফে চৌধুরী (৩০)।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ও ফেনী থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীতে ইয়াবা পাচারের অভিযোগে চৌমুহনী ও সোনাইমুড়ী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে আব্দুল হকের কাছ থেকে ৫ হাজার ৮৭০ পিস এবং নুরে আলমের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানা ও সোনাইমুড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলায় শিশুকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলায় শিশুকে হত্যা

১০ বছর বয়সের শিশু রাজু আহম্মেদ অটো ছিনতাইয়ের একটি ঘটনা দেখে ফেলেছিল। সেই ঘটনাটি গোপন রাখতে শিশুটিকে হত্যা করার ঘটনা ঘটে। এমনকি নিহত শিশুটির লাশ পানির সঙ্গে ভরা একটি ধানক্ষেতে পুঁতে রাখা হয়। পরে তিনদিন ধরে খোঁজাখুঁজি করার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) পুলিশের মাধ্যমে শিশুটির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামে। নিহত রাজু আহম্মেদ ররোয়া গ্রামের শাহ আলমের ছেলে।

এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২৫) এবং তার সহযোগী মির্জাপুর বাজার এলাকার আব্দুল করিম (২২)।

এদিকে, এই ঘটনা জানাজানি হওয়ার পরে এলাকায় জনসমাগমে ক্ষোভের জন্ম নেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মোস্তাকিমের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। জানা গেছে, ২ জুলাই ছিনতাইকারী চক্রের সদস্য মোস্তাকিম ররোয়া গ্রামের একটি অটোরিকশা ছিনতাই করে। শিশুরা রাজু এই অটো ছিনতাইয়ের ঘটনাটি দেখে ফেলে। কিন্তু ছিনতাইয়ের তথ্য প্রকাশ হওয়ার আতঙ্কে ঘটনার একদিন পরই মোস্তাকিম এবং তার সহযোগীরা শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। শেষে শিশুটিকে হত্যা করে, এবং মৃতদেহ গুম করানোর উদ্দেশ্যে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী এলাকায় এক মাঠের ধানক্ষেতে পুঁতে রাখে।

রাজু নিখোঁজ হওয়ার পর তার পরিবার শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। একই সময়ে এলাকার অটো ছিনতাইয়ের ঘটনাটিও পুলিশ কর্তৃক নজরে আসে। উভয় ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্তে নামে পুলিশ। তদন্তের অংশ হিসেবে পুলিশ অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে মোস্তাকিমকে এবং ছিনতাই করা অটো কেনার অভিযোগে আব্দুল করিমকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শিশু রাজুর লাশের সন্ধান পায়। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে তাড়াশের গাবরগাড়ী এলাকার একটি জলাবদ্ধ জমিতে পুলিশ অভিযানের মাধ্যমে রাজুর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে শিশু রাজুর এমন নির্মম মৃত্যুর ঘটনায় পরিবার এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন জানান, শিশুটিকে কেন হত্যা করা হলো, অটো ছিনতাইয়ের ঘটনায় আর কারা ছিল এবং লাশ গুমের ঘটনায় অন্য কেউ সম্পৃক্ত আছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। যদি অন্য কেউ জড়িত থাকে তবে তাদেরকেও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। উদ্ধার হওয়া মৃতদেহের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


মেহেরপুরে সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে একজন সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি ওয়াসিম হালদারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, ডিবি পুলিশের একটি দল কোমরপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াসিমের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। যদি সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে।

ডিবি পুলিশের সূত্র জানায়, ওয়াসিম হালদার মুজিবনগর থানাতে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, মুজিবনগর থানার সাইবার সুরক্ষা আইনের আদালতে বিচারাধীন মামলার পলাতক আসামি ওয়াসিম হালদারকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানায়, তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। যদি সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে নতুন করে সাইবার আইনে মামলা করা হবে। অন্যথায়, তাকে পূর্বের মামলায় আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জরুরি অভিযানের মাধ্যমে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জরুরি অভিযানের মাধ্যমে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

শুক্রবার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে যাত্রাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার বিভিন্ন অপরাধের EPS সূচনায় তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. শাকিল (২৩), মো. বাপ্পি (২৭), মো. আজিজুল শেখ আইদুল (৪০), মো. দিদার মিয়া (৩৯), মো. শরীফ (২৯), মো. তামিম মিয়া (২২), নূর মোহাম্মদ হাসান ওরফে মো. হাসান মিয়া (৩২), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. আবুল কাশেম (৫২), মো. রিফাত হোসেন মিমু (২৯), মো. সুমন (২৪), এবং সোহাগ আহম্মেদ।

পুলিশ জানাচ্ছে, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত অপরাধী রয়েছে, যা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%