০৮:৫৮ এম
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে জশুয়া বিশপকে রাখা হয়েছে। এছাড়া, ২০২৪ সালের পর প্রথমবার ডাক পেয়েছেন কার্ক ম্যাকেঞ্জি। তবে ব্যক্তিগত কারণে আলজারি জোসেফ দলে নেই।
বিশপ একজন বাঁহাতি স্পিনার হিসেবে পরিচিত। জশুয়া বিশপ এখন পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর উইকেট সংখ্যা ১১৯ এবং গড় হল ২৩.৯০। বিশপ, সর্বশেষ ৩টি ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের মৌসুমে ৯১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সময় জোনাথন ক্যাম্পবেল হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন। তার পরিবর্তে দলে ঢুকেছেন কার্ক ম্যাকেঞ্জি।
ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে ম্যাকেঞ্জি দলে ফিরেছেন। তিনি ৬ ইনিংসে ৬৪.৬০ গড়ে ৩২৩ রান সংগ্রহ করেছেন। সর্বশেষ, শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা ডানহাতি পেসার অ্যান্ডারসন ফিলিপকে স্কোয়াডে রাখা হয়নি। অ্যান্ডারসন ওই ম্যাচে ২ উইকেট নিয়েও কোনো রান পাননি। স্কোয়াডের বাকিরা আগের দলেও ছিলেন এবং সহ-অধিনায়কত্বে রয়েছেন জোমেল ওয়ারিক্যান।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি
পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সিরিজের দুটি টেস্ট হবে টারুবা এবং পোর্ট অব স্পেনে। টারুবা টেস্ট শুরু হবে ২৫ জুলাই, এবং পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে আগামী ২ আগস্ট।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড হলো: রোস্টন চেইজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, ত্যাগনায়ারণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, শাই হোপ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কার্ক ম্যাকেঞ্জি, কিমো পল, কেমার রোচ, জেডন সিলস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন