১০:৫৮ পি.এম
সাতক্ষীরা, ৬ নভেম্বর, ২০২৬ : সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যা সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী।
এ সময় জেলা কৃষক দলের সদস্যসচিব রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্যসচিব সাইফুল্লাহ আল কাফি, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, ফিংড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী খান মিঠু প্রমুখ।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
দোয়া অনুষ্ঠানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন