ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

কুড়িগ্রামে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ


কুড়িগ্রামে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

 

কুড়িগ্রাম অঞ্চলে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও প্রতিবন্ধী জনগোষ্ঠী থেকে বাছাইকৃত মোট ৪৫ জন প্রান্তিক নারীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর চর শাখার ২০ জন, উলিপুর উপজেলার থেতরাই শাখার ১০ জন এবং চিলমারী উপজেলার অষ্টমীর চর শাখার ১৫ জন নারী অন্তর্ভুক্ত ছিলেন।

আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। একইসঙ্গে হাঁস পালন, রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংশ্লিষ্ট এলাকার ব্যবস্থাপক (দাবি)। এ সময় উপস্থিত ছিলেন ডিএম (বিডিইউ), আঞ্চলিক সমন্বয়কারী, লিড জেনারেশন (এক্সটেনশন) কর্মকর্তা, কৃষি ও বীমা কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব কর্মকর্তা, ব্র্যাকের অন্যান্য স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। পাশাপাশি ডিম ও মাংসের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের টেকসই কর্মসংস্থানভিত্তিক কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 
 
 
 

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখনও অনুশীলনে যোগ দেননি নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


এখনও অনুশীলনে যোগ দেননি নেইমার

বিশ্বকাপের প্রস্তুতিতে, যখন ব্রাজিলের অন্যান্য খেলোয়াড়রা মাঠে ঘাম ঝরাচ্ছেন, তখন নেইমার আলাদা একটি লড়াইয়ে লড়ছেন। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, চোট থেকে সেরে উঠতে।

আগামী রোববার (১৪ জুন) নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে একটি ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তার আগেই নিউ জার্সির মরিসটাউনে দলের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। তবে বুধবার (১০ জুন) অনুষ্ঠিত অনুশীলনে একদমই দেখা যায়নি তারকা ফরোয়ার্ড নেইমারকে।

গত মাসে সান্তোসের হয়ে খেলতে গিয়ে তিনি গ্রেড-২ মাসল টিয়ারের শিকার হন। পরবর্তীতে ব্রাজিল ক্যাম্পে পরীক্ষা করার ফলে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তিনি নিবিড়ভাবে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্যে রয়েছে।

এ কারণেই ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া প্রায় নিশ্চিতভাবেই সম্ভব হচ্ছে না। এছাড়া, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

তবে নেইমার ছাড়াও ব্রাজিল দলের উপর আশাবাদী। সাবেক মিডফিল্ডার জিনহো বলেছেন, এবারের টুর্নামেন্টে ব্রাজিল সবচেয়ে বড় ফেবারিট নয়, তবে তাদের ভালো দল গড়ার সুযোগ রয়েছে।

এদিকে, বুধবার ছিল কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন। এই বিশেষ দিনটিতে খেলোয়াড়রা তাকে ঐতিহ্যবাহী গার্ড অব অনার দিয়ে সম্মান জানিয়েছে।

বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া জানিয়েছেন, তারা কোচকে অত্যধিক কষ্ট না দিয়ে সম্মান প্রদান করেছেন এবং তিনি হাসিমুখে সেই মুহূর্তটি গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের প্রস্তাব

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্মোচন করেন তিনি।

নতুন অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন। এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, ‘অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে।’

তিনি আরও ব্যাখ্যা করেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১৩.৭ শতাংশ। এটি বিগত অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা এবং পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

সরকার ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, সেই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ (সংশোধিত) ২৭.২৭ শতাংশ থেকে বেড়ে ৩৩.৭০ শতাংশে উন্নীত করার এবং পরিচালন ব্যয় চলতি অর্থবছরের ৭২.৭৩ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে গুরুত্বপূর্ণ শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে এবং তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট ২ লাখ ৭৯ হাজার ১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের ২৯.৭৪ শতাংশ। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮.৬৬ শতাংশ। সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ১১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৬.১৩ শতাংশ। সামাজিক খাতের বর্ধিত ও সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেয়ার প্রতিফলন।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ০৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে ও ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নির্বাহ করার জন্য প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে। চলতি ২০২৩-২৬ অর্থবছরে যা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

ফ্যাসিবাদী সরকারের সময় ব্যাপকভাবে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এতে বাজেট ঘাটতি বেড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২.৯ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির ৪.০৫ শতাংশ হয়েছে।

এই অবস্থান থেকে উত্তরণের জন্য সরকার ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করছে বলেও জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বাড়বে এবং এর মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিরোধীদলীয় নেতার সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিরোধীদলীয় নেতার সঙ্গে

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতের সময় বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেন (Mr. Anders B. Karlsen) উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আলোচনা করা হয় বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে। এ সময় মানসম্মত ওষুধ আমদানিসহ স্বাস্থ্য খাতে ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও উঠে এসেছে।

বৈঠকে বিরোধীদলীয় নেতা মেরিটাইম ও ব্লু ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন এনার্জি, তৈরি পোশাক শিল্প, শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের চলমান সহযোগিতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।

এ সময় সুশাসন প্রতিষ্ঠা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিচার বিভাগীয় সংস্কার, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুরও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট ২০২৬-২৭: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


বাজেট ২০২৬-২৭: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ৫৫তম বাজেট ঘোষণা করা হয়েছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো পরিস্থিতি নির্দেশ করে। অর্থমন্ত্রী বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে বাজেট ঘোষণার সময় বক্তৃতা করছিলেন, স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো কার্যকর রয়েছে। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে শুরু করে এবং এখন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের দিকে এগিয়ে যাচ্ছে। পাঁচ দশকের বেশি সময়ের এই যাত্রায় দেশের অর্থনীতির পরিধি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনিভাবে উন্নয়ন কর্মসূচিও এবং রাষ্ট্রীয় ব্যয়ের আকারও বৃদ্ধি পেয়েছে।

বাজেট ২০২৬-২৭ এ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োধশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর, বিএনপির নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা, মানবসম্পদ উন্নয়নসহ বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নিয়ে যাওয়া।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তার মাধ্যমে। বাজেটের ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%