প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ৫৫তম বাজেট ঘোষণা করা হয়েছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো পরিস্থিতি নির্দেশ করে। অর্থমন্ত্রী বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে বাজেট ঘোষণার সময় বক্তৃতা করছিলেন, স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো কার্যকর রয়েছে। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে শুরু করে এবং এখন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের দিকে এগিয়ে যাচ্ছে। পাঁচ দশকের বেশি সময়ের এই যাত্রায় দেশের অর্থনীতির পরিধি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনিভাবে উন্নয়ন কর্মসূচিও এবং রাষ্ট্রীয় ব্যয়ের আকারও বৃদ্ধি পেয়েছে।
বাজেট ২০২৬-২৭ এ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োধশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর, বিএনপির নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা, মানবসম্পদ উন্নয়নসহ বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নিয়ে যাওয়া।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তার মাধ্যমে। বাজেটের ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন