০৭:০১ পি.এম
ফুলবাড়িয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ফিতা কেটে উদ্বোধন করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার (৫ জুলাই) বিকেলে নবনির্মিত প্রশাসনিক ভবন ও উপজেলা পরিষদ মিলনায়তন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মাসুম প্রধান, উপজেলা নির্বহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহবায়ক আবুল ফজল প্রমূখ।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এর আগে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিমন্ত্রীকে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মিলনায়তনে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতৃকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন।
ঢাকায় সরকারের জরুরী কাজ থাকায় পূর্ব নির্ধারতি প্রশাসন ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেননি।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন