০৪:৩২ পি.এম
সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকার কড়াইল বস্তি সহ দেশের ৫৮টি স্থানে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ অনুযায়ী ঢাকার কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বে ১ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তির মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
একই সঙ্গে সরকার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকায় ১৬টি ফ্ল্যাট এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ হরিণটানা মৌজায় ৮ একর জমিতে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে। পাশাপাশি চট্টগ্রামের সল্টগোলা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে মাসিক ভাড়াভিত্তিক আবাসন প্রকল্পও বিবেচনাধীন বলে জানান মন্ত্রী জাকারিয়া তাহের।
আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

