ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

রজনীকান্ত: নিজেকে এখনও বাস কন্ডাক্টর হিসাবেই দেখি


রজনীকান্ত: নিজেকে এখনও বাস কন্ডাক্টর হিসাবেই দেখি

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত অভিনীত এবং নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই সিনেমার মুক্তির আগে নির্মাতারা একটি বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেন। ওই অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত সিনেমার কলাকুশলীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে রজনীকান্তের বিনয়ী স্বভাবের রহস্য জানার চেষ্টা করেন পরিচালক নেলসন দিলীপকুমার। তিনি রজনীকান্তকে প্রশ্ন করেন, তার এই বিনয় কি স্বাভাবিক, নাকি তিনি অন্যদের কথা ভেবে নিজেকে এভাবে ধরে রাখেন? এই প্রশ্নের জবাবে রজনীকান্ত জানান, "দেখুন, আমি তারকা হলেও অভিনয়টা করতে খুব ভালোবাসি। কিন্তু তারচেয়েও বেশি ভালো লাগত, কন্ডাক্টরের কাজ করতে।"

তিনি আরও বলেন, "কারণ পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি। আজও সেই কাজের কথা মনে পড়ে। সত্যিই ভীষণ মনে পড়ে। নিজেকে কখনো তারকা বলে ভাবতে পারিনি।"

আরও পড়ুন: ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ডে এক মঞ্চে গেমিং তারকারা

বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, "এই তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি— সবই ঠিক আছে। কিন্তু সত্যি বলতে— নিজেকে কন্ডাক্টর হিসেবে ভাবতেই বেশি ভালো লাগে। সে কারণে প্রায়ই বেঙ্গালুরু যাই। কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। আমিও নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখি। তাই আমার মতো একজন বাস কন্ডাক্টর আপনার মতো বড় ব্যক্তিত্বের সামনে আর কীভাবেই বা আচরণ করবে?"

রজনীকান্তের এই বক্তব্য শুনে নেলসন দিলীপকুমার হাসতে শুরু করেন। ছবির দলের অন্যান্য সদস্যরাও হাততালি দিয়ে তাকে উৎসাহিত করেন। পরিচালক মন্তব্য করেন, "স্যার, আমি জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন।"

উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত বেঙ্গালুরুতে এক মারাঠী পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা গ্রহণ করেন। সেখান থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে করতেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তার। পড়াশোনা শেষ করার পর জীবিকার তাগিদে তিনি নানা ধরনের কাজ করেন, যার মধ্যে রয়েছে কুলি থেকে বাস কন্ডাক্টর— কাজের অভিজ্ঞতার তালিকায় রয়েছে অনেক কিছুই। পরবর্তীতে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করার মাধ্যমে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান তিনি। পরিচালক কে বালচন্দ্রের নজরে পড়ার পরই বদলে যায় তার জীবনের গতিপথ। ছবিতে অভিনয় করার জন্য তামিল ভাষাও শিখেছিলেন রজনীকান্ত। তার পরের ইতিহাস সবারই জানা।

আরও পড়ুন: ‘খলনায়ক’ সিনেমায় নিশো ও চঞ্চল, নতুন উদ্যোগ এসভিএফ আলফা-আইয়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর পেছনে জামায়াতের হাত: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর পেছনে জামায়াতের হাত: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান মন্তব্য করেছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াতের দ্বারা পরিচালিত হয়েছে।

তিনি সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন। রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, "গতকাল পোস্ট করেছিলাম যে প্রতারক উজ্জ্বল তথা নাম বদলে ফেলা আয়াসকে দিয়ে জামায়াতের পক্ষে অ্যাক্টিভিজম করান জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।"

তিনি আরও লেখেন, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিজমও জামায়াত করিয়েছে। আজকে (সোমবার) অবশ্য চুনকালি লাগানোর পক্ষে বিবৃতি দিয়ে জামায়াত এই দায় নিয়েই নিল। আর এ জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আমি জামায়াতকে ধন্যবাদ জানাই। এখন অপেক্ষায় রইলাম এনসিপির অবস্থান দেখার জন্য।"

রাশেদ খান তার পোস্টে আরো উল্লেখ করেন, "জামায়াতের কাছে মেজর আখতারুজ্জামান যেমন একজন জুলাইযোদ্ধা, ঠিক প্রতারক উজ্জ্বলও একজন জুলাইযোদ্ধা! এভাবে জুলাইযোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত ও মববাজরা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি হামলার কারণে শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের কিং খালিদ বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


হুথি হামলার কারণে শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের কিং খালিদ বিমানবন্দর

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির কারণে সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রয়েছে। ইতোমধ্যে, বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস রিয়াদগামী এবং রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে।

গত শনিবার বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রোববারের আরেক হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। ধারাবাহিক এসব হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময় বাড়ানো হয়েছে। সউদী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকতে পারে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আন্তর্জাতিক এয়ারলাইনস ও যাত্রীদের সউদী আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার বিষয়ে সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন, মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্যান্য বিমানবন্দরগুলো অনিরাপদ।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদে যাওয়া-আসার ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইটও স্থগিত করেছে সংস্থাটি। বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ারও শনিবার পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস ২৩ অক্টোবর আটলান্টা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। হামলার পর আঞ্চলিক বিমান চলাচলে বিঘ্ন বাড়ায় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের ফ্লাইটের সময়সূচি পুনর্বিবেচনা করছে।

এদিকে, রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক হামলা ঠেকাতে সউদী আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেন ব্যর্থ হয়েছে, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে অবগত দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হুথিরা প্রথমে কয়েকটি ড্রোন পাঠায়। এরপর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়, যার কয়েকটি বিমানবন্দরে আঘাত হানে।

কর্মকর্তাদের মতে, হুথিদের কাছে এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর ওয়ারহেড উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে সউদী আরবের ব্যবহৃত প্যাট্রিয়টসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। তবে এসব তথ্য প্রাথমিক তদন্তের অংশ, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

হামলার আগে কেন আগাম সতর্কতা দেওয়া হয়নি, সেটিও তদন্তের আওতায় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো সৌদি আরবের পতাকায় চুমু খেলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


রোনালদো সৌদি আরবের পতাকায় চুমু খেলেন

নেফতচির বিরুদ্ধে জয়লাভের পর আল নাসরের সমর্থকদের জন্য একটি চমকপ্রদ মুহূর্ত তৈরি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ অধিনায়ক এমন একটি কাজ করেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। সৌদি আরব যখন হুথিদের আক্রমণে বিপর্যস্ত, তখন তিনি দেশটির প্রতি নিজের ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ করেন।

সোমবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডে আল নাসর ৩-১ গোলে বিজয়ী হয়। ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলো দলের পক্ষে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে আল নাসরের গোলের ব্যবধান আরও বাড়ে।

ম্যাচ শুরুর আগে কিছু জটিলতা দেখা দেয়। রিয়াদে ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এ কারণে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। সম্প্রতি রিয়াদের একাধিক স্থানে ইয়েমেনভিত্তিক হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

খেলা বন্ধ থাকাকালীন ক্যামেরায় রোনালদোকে দেখা যায়। তিনি আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খাচ্ছিলেন। সৌদি আরবে খেলার পর থেকে এই দেশের প্রতি তার যে কৃতজ্ঞতা, তা এই দৃশ্যের মাধ্যমে প্রতিফলিত হয়। ম্যাচ শেষে তিনি আরেকভাবে তার এই অবস্থান তুলে ধরেন।

উদযাপনের সময় রোনালদো সমর্থকদের কাছে একটি স্কার্ফ চান। সেই স্কার্ফে সৌদি পতাকা ছিল। তিনি সেটি কাঁধে জড়িয়ে নেন। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে এই কাজ তার উদযাপনকে একটি ভিন্ন মাত্রা প্রদান করেছে।

আল নাসরের পরবর্তী ম্যাচ ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সৌদি প্রো লিগে তারা আল আহলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ কাদের গনি চৌধুরীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ কাদের গনি চৌধুরীর

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী উল্লেখ করেছেন, সংবাদ প্রকাশের পূর্বে সাংবাদিকদের একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করা আবশ্যক।

গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের জন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত।

আজ মঙ্গলবার বাসস কার্যালয়ে সংস্থার সাংবাদিকদের মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

পিআইবির মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফের সভাপতিত্বে প্রশিক্ষণে বাসসের ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক, চিফ রিপোর্টার (ইংরেজি) জি এম রাজিব হোসেন, চিফ রিপোর্টার (বাংলা) মো. দিদারুল আলম এবং পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন উপস্থিত ছিলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণকে সঠিক, নির্ভুল এবং সময়োপযোগী তথ্য প্রদান, জনমত গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষমতাসীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনকে শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের বিকাশেও সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে সাংবাদিকদের আইন, নৈতিকতা এবং পেশাগত আচরণবিধি মেনে চলা জরুরি।

তিনি উল্লেখ করেন, সংবাদের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ব্যক্তির গোপনীয়তা এবং মানবিক মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা অত্যাবশ্যক। জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কোনো ভুল তথ্য প্রকাশিত হলে তা দ্রুত সংশোধন এবং প্রয়োজন হলে ক্ষমা প্রকাশের মানসিকতা থাকতে হবে।

সাংবাদিকদের সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, হিংসা, সহিংসতা এবং ধর্মান্ধতা উসকে দিতে পারে—এমন বিষয় প্রকাশের ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা উচিত।

বাসসের প্রধান সম্পাদক মোবাইল সাংবাদিকতাকে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে উল্লেখ করে বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে সংবাদ সংগ্রহ, সম্পাদনা এবং প্রচারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ইলেকট্রনিক্স প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সংবাদ তৈরি ও পরিবেশন করা সম্ভব হচ্ছে। একজন মোবাইল সাংবাদিক একই ডিভাইস ব্যবহার করে ছবি তোলা, ভিডিও ধারণ, ভয়েস রেকর্ডিং, সম্পাদনা এবং সংবাদ উপযোগী কনটেন্ট তৈরি ও প্রচার করতে সক্ষম।

পিআইবির মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ বলেন, সংবাদ তৈরির ক্ষেত্রে শুধুমাত্র ঘটনার উপরিভাগ তুলে ধরলেই হবে না, ঘটনার ভেতরের মানবিক দিকটিও খুঁজে বের করতে হবে। একটি ঘটনার প্রাণ কোথায়, মানুষের অনুভূতি ও অভিজ্ঞতা কী—সাংবাদিককে তা বোঝার চেষ্টা করতে হবে। সংবাদ তৈরির সঙ্গে সাংবাদিকের বিবেক ও দায়িত্ববোধের সম্পর্ক থাকতে হবে।

ফারুক ওয়াসিফ আরও বলেন, বর্তমান সময়ে তথ্যযুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোনো ব্যক্তি জেনে বা না জেনে এমন তথ্য প্রচার করতে পারেন, যা দেশের স্বার্থ, সমাজ ও গণতন্ত্রের ক্ষতি করতে পারে। তাই তথ্য যাচাই, অপতথ্য ও গুজব শনাক্তকরণ এবং গণমাধ্যম সম্পর্কে সচেতনতা সবার জন্য জরুরি।

উল্লেখ্য, এই প্রশিক্ষণে বাসসের ৩৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%