০৯:১৩ পি.এম
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল চলতি বছরের সেপ্টেম্বর আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি চূড়ান্ত করেছে। সদ্যসমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের পর এটাই হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠে নামার প্রথম সুযোগ।
ফিফা আন্তর্জাতিক উইন্ডোটি আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রায় ১৬ দিন স্থায়ী হবে। এই দীর্ঘ বিরতির সময় কোচ লিওনেল স্কালোনি সর্বোচ্চ ৪টি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা দেখছেন।
তবে প্রাথমিকভাবে ২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরপর নভেম্বরে ২০২৬ সালের ফুটবল ক্যালেন্ডার শেষ করতে আরো ২টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আলবিসেলেস্তেদের।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু
আর্জেন্টিনা ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক তিন দেশের মধ্যে একটি। তাই ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ল্যাটিন আমেরিকার মূল বাছাইপর্বের বৈতরণী পার করতে হবে না তাদের। আর্জেন্টিনা ইতিমধ্যেই স্বাগতিক হিসেবে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে রেখেছে।
বিশ্বকাপের টিকিট নিশ্চিত থাকায় দলের যথাযথ প্রস্তুতির জন্য কনমেবল এবং ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) যৌথভাবে এক নেশনস লিগ ধাঁচের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। এর ফলে আর্জেন্টিনা ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন