ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বি-ক্ষোভে উত্তাল ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ


বি-ক্ষোভে উত্তাল ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ

বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কিছু দেশ। যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে যা নজর কাড়ছে। নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে, আলবেনিয়ায় ট্রাম্পের জামাতার রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করছেন। মেক্সিকো সিটিতে বিভিন্ন দাবিতে বহু মানুষ মিছিল করেন। অভিবাসনবিরোধী বিক্ষোভের রণক্ষেত্র হয়ে ওঠে বেলফাস্ট। ছুরিকাঘাতের ঘটনার পর প্রতিবাদ কর্মসূচি শুরু হলেও তা দ্রুত সহিংসতায় রূপ নেয়। মুখোশধারী বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাধিক গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয় এবং কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটে। সংখ্যালঘু ও অভিবাসী সম্প্রদায়ের বাড়ি ও দোকানও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনায় লন্ডনেও বিক্ষোভ করেছেন কট্টর ডানপন্থি সমর্থকরা। মধ্য লন্ডনে প্রায় ৪০ জন বিক্ষোভকারী জড়ো হয়ে অভিবাসনবিরোধী স্লোগান দেন এবং সরকারের অভিবাসন নীতির সমালোচনা করেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আলবেনিয়ার রাজধানী তিরানায়ও বিক্ষোভ ঘটে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিতর্কিত রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। পরিবেশবাদীদের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে শত শত হেক্টর প্রাকৃতিক সৈকত ক্ষতিগ্রস্ত হবে। ফিফা বিশ্বকাপ শুরুর আগে উত্তপ্ত মেক্সিকো সিটি। বেতন-ভাতা এবং শিক্ষা খাতের সংস্কারসহ বিভিন্ন দাবিতে রাস্তায় হাজির হন শত শত শিক্ষক। শ্রমিক সংগঠন ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের পক্ষ থেকেও নতুন বিক্ষোভের ঘোষণা এসেছে। বলিভিয়ার লা পাজ ও পার্শ্ববর্তী এল আল্টোর মানুষও জরুরি অবস্থা ঘোষণার দাবিতে আন্দোলন করছেন। ৪০ দিনের বেশি অবরোধের কারণে খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্দোলন আরও তীব্র হয়েছে। প্রেসিডেন্ট রদ্রিগো পাজ অবরোধের জন্য অবৈধ গোষ্ঠী ও মাদক চক্রের দায়ী করছেন। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছেন। স্পেনের বার্সেলোনায় পোপ লিও’র সফরে সরকারি তহবিল ব্যবহারের প্রতিবাদে কয়েক ডজন মানুষ বিক্ষোভ করেছেন। ধর্মীয় এই নেতাকে রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা দেয়ার সমালোচনা করে তারা রাস্তায় নেমেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিজে টিকে থাকতে বাংলাদেশে কাকে আনছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


সিরিজে টিকে থাকতে বাংলাদেশে কাকে আনছে অস্ট্রেলিয়া

মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পরিকল্পনা করছেন। 

মেহেদী হাসান মিরাজের সঙ্গে প্রথম ওয়ানডেতে মিরপুরে টস করতে নামার কথা ছিল মিচেল মার্শের। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় বাংলাদেশেই আসতে পারেননি তিনি।

এমন পরিস্থিতিতে, তার পরিবর্তে নেতৃত্ব দেন জশ ইংলিস।

ইংলিসের অধিনায়কত্বে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৮৬ রানের বড় পরাজয় দেখেছে অতিথিরা। ফলে ২১ বছরের অপেক্ষা ঘুচেছে বাংলাদেশের।

২০০৫ সালে কার্ডিফে প্রথম ও সর্বশেষ জয়টি পেয়েছিল বাংলাদেশ।

সিরিজে পিছিয়ে পড়ায় স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়া। টিকে থাকতে তাই মূল অধিনায়ক মার্শকে দলে যুক্ত করছে তারা। আজ রাতে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

সিরিজে ফিরতে অস্ট্রেলিয়া কতটা মরিয়া তা আরেকটি তথ্যে স্পষ্ট। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে হওয়ায় আজ বিশ্রামে থাকার কথা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। কিন্তু তারা হোটেলেবন্দি থাকতে চাননি। তাই তো আজ মিরপুরে অনুশীলন করতে ছুটেছিলেন অনেকেই। কিন্তু তাদের চাওয়া পূর্ণ হয়নি।

বেরসিক বৃষ্টি তাদের অনুশীলন পণ্ড করে দিয়েছে।

এর আগে মার্শকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছিলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্শ আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পার্থে (পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী) থাকবেন। বাংলাদেশ সাদা বলের সফরে তিনি খেলতে পারবেন কি না, তা যথাসময়ে জানানো হবে।’ আর প্রথম ওয়ানডেতে যে মার্শকে পাওয়া যাবে না তা নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে সক্রিয় রয়েছে বিদেশি অস্ত্রের সিন্ডিকেট, হিলি সীমান্ত দিয়ে ঢাকা আনা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


দেশে সক্রিয় রয়েছে বিদেশি অস্ত্রের সিন্ডিকেট, হিলি সীমান্ত দিয়ে ঢাকা আনা হচ্ছে

দেশে সক্রিয় রয়েছে একটি বড় অস্ত্রের সিন্ডিকেট। এই সিন্ডিকেট পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র নিয়ে আসছে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে। পরে তাদের অস্ত্রগুলো মজুত করা হচ্ছে দিনাজপুরের গোপন আস্তানায়। উক্ত সিন্ডিকেটের সদস্যরা ঢাকা থেকে গিয়ে প্রাইভেটকারের মাধ্যমে রাজধানীতে আনছে এসব অস্ত্র। এরপর তারা সেগুলো বিক্রি করছে সন্ত্রাসীদের কাছে।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে দুটি বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করার পর সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশিত হয়, যা জানিয়েছে ঢাকায় র‌্যাব-১০। বর্তমানে র‌্যাব অস্ত্রের ক্রেতাদের খুঁজছে।

র‌্যাব জানায়, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার থামতে বললে সেটি সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ওই প্রাইভেটকারটি আটক করে।

পরে প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি। সেইসঙ্গে আটক করা হয় তিনজন অস্ত্র ব্যবসায়ীও। প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার করিমাবাদ এলাকার মো. রবিউল ইসলাম (৪৫), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ী উপজেলার জশলং এলাকার মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং ঢাকার ওয়ারী এলাকার মো. নজরুল ইসলাম (৪৭)। র‌্যাব জানায়, তিনজনই পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

পরে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র‌্যাব বলছে, এই সিন্ডিকেট দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাশ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র আমদানি করে। সিন্ডিকেটের ঢাকার সদস্যরা দিনাজপুর থেকে সেসব অস্ত্র এনে রাজধানীতে বিক্রি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার আইনের পরিবর্তন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


সাইবার আইনের পরিবর্তন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভার্চুয়াল জগতে সংঘটিত অপরাধ দমনে, সাইবার আইনে পরিবর্তন আনা হচ্ছে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১০ জুন) সংসদে তিনি এ তথ্যটি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নৈতিক মূল্যবোধ ও সামাজিক অবক্ষয়ের পেছনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। এ অবস্থার প্রেক্ষাপটে সাইবার আইনে পরিবর্তন আনা হচ্ছে। আইনটি এমনভাবে তৈরি করা হবে, যাতে সামাজিক ও ধর্মীয় অবক্ষয়ের সুরক্ষা বজায় থাকে।

তিনি সামাজিক দায়বদ্ধতা মেনে সকলকে কাজ করার আহ্বান জানান এবং বলেন, আইনি সুরক্ষার পাশাপাশি সমাজের সবার দায়বদ্ধতা রয়েছে। এই দায়িত্বগুলো পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে পেপ্যাল চালু করতে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


বাংলাদেশে পেপ্যাল চালু করতে কমিটি গঠন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান।

এর আগে গত ২২ এপ্রিল, জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেসময় তিনি উল্লেখ করেন যে, দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

এছাড়াও, সরকার আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চ-প্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%