ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিরিজে টিকে থাকতে বাংলাদেশে কাকে আনছে অস্ট্রেলিয়া


সিরিজে টিকে থাকতে বাংলাদেশে কাকে আনছে অস্ট্রেলিয়া

মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পরিকল্পনা করছেন। 

মেহেদী হাসান মিরাজের সঙ্গে প্রথম ওয়ানডেতে মিরপুরে টস করতে নামার কথা ছিল মিচেল মার্শের। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় বাংলাদেশেই আসতে পারেননি তিনি।

এমন পরিস্থিতিতে, তার পরিবর্তে নেতৃত্ব দেন জশ ইংলিস।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

ইংলিসের অধিনায়কত্বে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৮৬ রানের বড় পরাজয় দেখেছে অতিথিরা। ফলে ২১ বছরের অপেক্ষা ঘুচেছে বাংলাদেশের।

২০০৫ সালে কার্ডিফে প্রথম ও সর্বশেষ জয়টি পেয়েছিল বাংলাদেশ।

সিরিজে পিছিয়ে পড়ায় স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়া। টিকে থাকতে তাই মূল অধিনায়ক মার্শকে দলে যুক্ত করছে তারা। আজ রাতে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

সিরিজে ফিরতে অস্ট্রেলিয়া কতটা মরিয়া তা আরেকটি তথ্যে স্পষ্ট। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে হওয়ায় আজ বিশ্রামে থাকার কথা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। কিন্তু তারা হোটেলেবন্দি থাকতে চাননি। তাই তো আজ মিরপুরে অনুশীলন করতে ছুটেছিলেন অনেকেই। কিন্তু তাদের চাওয়া পূর্ণ হয়নি।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

বেরসিক বৃষ্টি তাদের অনুশীলন পণ্ড করে দিয়েছে।

এর আগে মার্শকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছিলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্শ আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পার্থে (পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী) থাকবেন। বাংলাদেশ সাদা বলের সফরে তিনি খেলতে পারবেন কি না, তা যথাসময়ে জানানো হবে।’ আর প্রথম ওয়ানডেতে যে মার্শকে পাওয়া যাবে না তা নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে সক্রিয় রয়েছে বিদেশি অস্ত্রের সিন্ডিকেট, হিলি সীমান্ত দিয়ে ঢাকা আনা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


দেশে সক্রিয় রয়েছে বিদেশি অস্ত্রের সিন্ডিকেট, হিলি সীমান্ত দিয়ে ঢাকা আনা হচ্ছে

দেশে সক্রিয় রয়েছে একটি বড় অস্ত্রের সিন্ডিকেট। এই সিন্ডিকেট পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র নিয়ে আসছে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে। পরে তাদের অস্ত্রগুলো মজুত করা হচ্ছে দিনাজপুরের গোপন আস্তানায়। উক্ত সিন্ডিকেটের সদস্যরা ঢাকা থেকে গিয়ে প্রাইভেটকারের মাধ্যমে রাজধানীতে আনছে এসব অস্ত্র। এরপর তারা সেগুলো বিক্রি করছে সন্ত্রাসীদের কাছে।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে দুটি বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করার পর সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশিত হয়, যা জানিয়েছে ঢাকায় র‌্যাব-১০। বর্তমানে র‌্যাব অস্ত্রের ক্রেতাদের খুঁজছে।

র‌্যাব জানায়, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার থামতে বললে সেটি সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ওই প্রাইভেটকারটি আটক করে।

পরে প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি। সেইসঙ্গে আটক করা হয় তিনজন অস্ত্র ব্যবসায়ীও। প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার করিমাবাদ এলাকার মো. রবিউল ইসলাম (৪৫), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ী উপজেলার জশলং এলাকার মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং ঢাকার ওয়ারী এলাকার মো. নজরুল ইসলাম (৪৭)। র‌্যাব জানায়, তিনজনই পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

পরে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র‌্যাব বলছে, এই সিন্ডিকেট দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাশ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র আমদানি করে। সিন্ডিকেটের ঢাকার সদস্যরা দিনাজপুর থেকে সেসব অস্ত্র এনে রাজধানীতে বিক্রি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার আইনের পরিবর্তন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


সাইবার আইনের পরিবর্তন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভার্চুয়াল জগতে সংঘটিত অপরাধ দমনে, সাইবার আইনে পরিবর্তন আনা হচ্ছে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১০ জুন) সংসদে তিনি এ তথ্যটি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নৈতিক মূল্যবোধ ও সামাজিক অবক্ষয়ের পেছনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। এ অবস্থার প্রেক্ষাপটে সাইবার আইনে পরিবর্তন আনা হচ্ছে। আইনটি এমনভাবে তৈরি করা হবে, যাতে সামাজিক ও ধর্মীয় অবক্ষয়ের সুরক্ষা বজায় থাকে।

তিনি সামাজিক দায়বদ্ধতা মেনে সকলকে কাজ করার আহ্বান জানান এবং বলেন, আইনি সুরক্ষার পাশাপাশি সমাজের সবার দায়বদ্ধতা রয়েছে। এই দায়িত্বগুলো পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে পেপ্যাল চালু করতে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


বাংলাদেশে পেপ্যাল চালু করতে কমিটি গঠন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান।

এর আগে গত ২২ এপ্রিল, জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেসময় তিনি উল্লেখ করেন যে, দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

এছাড়াও, সরকার আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চ-প্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে উল্টে গেছে। এর ফলে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

এটি বুধবার (১০ জুন) মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় একটি ইউটার্ন নেয়ার সময় ঘটে।

বিস্তারিত আসছে.......................!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%