ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ


আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পর্কে মতবিনিময় করা হয়।

বৈঠকের মধ্যে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এমপিকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তোলার জন্য পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়

এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিকল্পিত নগরায়ণের সঙ্গেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার জন্য পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগকে জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর ) প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


মঠবাড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪ টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য খালিদ সাইফুল্লাহ আমিন বাবু, পৌর বিএনপির সভাপতি জসিম ফরাজি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে। ৫৬টি পরিবারকে ঢেউটিনসহ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া ১৭৫টি পরিবারকে মোট ৭ লক্ষ টাকার চেকও প্রদান করা হয়েছে।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন দুলাল জানান, ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

 

গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন সুসংহত করতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

রবিবার (১৯ জুলাই) জুলাই ছাত্র আন্দোলনের শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের ঘাটারচরে তাঁর কবর জিয়ারত এবং শহীদ রিয়াজ গোলচত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জনগণের মতপকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিভেদ নয়, জাতীয় ঐক্যের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্মৃতিচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শহীদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরিবর্তনের পথ সুগম হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলন—প্রতিটি সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করা।

আমান উল্লাহ আমান আরও বলেন, কেরানীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার চলতে দেওয়া হবে না। মাদক, চাঁদাবাজ ও দখলদারদের কোনো স্থান হবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. শামীম হাসান, সহসাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনিরসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই

‘দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতে চাই’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


‘দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতে চাই’

 

বিশ্বকাপ ফাইনালটি কেবল আর্জেন্টিনা ও স্পেনের দ্বন্দ্ব বলেই নয়, বরং এটি দুই কোচের জন্যও একটি বিশেষ অধ্যায়ের কাহিনী। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এক সময় ছিলেন শিক্ষক এবং ছাত্র। এবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে তারা দুইজনই দাঁড়িয়ে আছেন একে অপরের বিপরীতে।

রবিবার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। মাঠে লিওনেল মেসি, লামিন ইয়ামালদের লড়াইটি যতটা উত্তেজনাপূর্ণ, ডাগআউটে দে লা ফুয়েন্তে ও স্কালোনির পুনর্মিলনও ততটাই আকর্ষণীয়।

২০১৭ সালের শেষ দিকে কোচিং ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন স্কালোনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ‘লা রোজাস’ ট্রেনিং সেন্টারে প্রফেশনাল কোচিং লাইসেন্স কোর্সে ভর্তি হন তিনি। সেই কোর্সের অন্যতম প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। কোচিংয়ের প্রথম দিকের গুরুত্বপূর্ণ শিক্ষা তাঁর কাছ থেকেই পেয়েছিলেন বর্তমান আর্জেন্টিনা কোচ।

কোর্স শেষ হওয়ার এক বছরের মধ্যে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান স্কালোনি। পরে তাঁর অধীনে আর্জেন্টিনা জেতে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ।

অন্যদিকে ২০২২ সালের শেষ দিকে স্পেনের দায়িত্ব নিয়ে দে লা ফুয়েন্তেও দলকে নতুন সাফল্যের পথে ফিরিয়ে আনেন। তাঁর অধীনে ইউরো ২০২৪ শিরোপা জয়ের পাশাপাশি উয়েফা নেশনস লিগের ফাইনালে ওঠে স্পেন। এবার দলের বিশ্বকাপের ফাইনালে ওঠার কৃতিত্বও তাঁর।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে নিজের সাবেক শিক্ষক সম্পর্কে আবেগ প্রকাশ করেন স্কালোনি। তিনি বলেন, ‘তিনি আমার মেন্টর ছিলেন। কোচিংয়ের অনেক কিছুই তাঁর কাছ থেকে শিখেছি। আজ বিশ্বকাপ ফাইনালে তাঁর বিপক্ষে দাঁড়ানো সত্যিই বিশেষ অনুভূতি। তিনি স্পেনের সঙ্গে অসাধারণ কাজ করেছেন। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’

তবে আবেগের সঙ্গে মাঠে ছাড় দিতে রাজি নন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘স্পেন আমার দ্বিতীয় বাড়ির মতো। সেখানে আমার পরিবার রয়েছে। কিন্তু আজ আমি দুঃখিত, কারণ মাঠে আমি মিস্টার দে লা ফুয়েন্তেকে হারাতেই চাই।’

শিষ্যের প্রশংসায় উদার ছিলেন দে লা ফুয়েন্তেও। তিনি বলেন, ‘স্কালোনি ছিলেন অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। লিওনেলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। শিক্ষক হিসেবে সে ছিল আদর্শ ছাত্র। ক্লাসে ওর শেখার আগ্রহ দেখেই বুঝেছিলাম, সে অনেক দূর যাবে। আজ সে আর্জেন্টিনার হয়ে সবকিছু জিতেছে। ওর শিক্ষক হতে পেরে আমি গর্বিত।’

শুধু পেশাগত সম্পর্ক নয়, ব্যক্তিগত বন্ধুত্বের কথাও তুলে ধরেন স্পেনের কোচ। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক সবসময়ই পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের। বিশ্বকাপ ফাইনালে আমরা প্রতিপক্ষ হলেও সেই সম্মান অটুট থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার দাবি তেহরানের

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। রোববার ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রোববার নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

অন্যদিকে, দেশটির পরমাণু শক্তি সংস্থা জানাচ্ছে, খুজেস্তান প্রদেশে অবস্থিত নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্রের আঘাতে কেমন ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলমান রয়েছে।

সংস্থাটি বলেছেন, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে ওই পারমাণবিক বিদ্যুৎ স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন এই হামলার জন্য তীব্র নিন্দা জানিয়েছে এইওআই। ইরানে ২০২২ সালে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়েছিল।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির সামরিক-বেসামরিক স্থাপনার লক্ষ্য করে গত এক সপ্তাহ ধরে টানা হামলা চালাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে, কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার করা সব স্থাপনা এবং ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীও।

যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে তেহরানের বাধা দেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে নতুন করে হামলা শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%