প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পর্কে মতবিনিময় করা হয়।
বৈঠকের মধ্যে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এমপিকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তোলার জন্য পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিকল্পিত নগরায়ণের সঙ্গেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার জন্য পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগকে জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন