০৫:৪৮ এম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে একটি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাসের কাসাম ব্রিগেডের স্নাইপার ইউনিটের দায়িত্বে থাকা কর্মকর্তা ওমর আহমেদ আবু কাসেম নিহত হয়েছেন। এমনটাই দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর দাবি অনুসারে, চলমান যুদ্ধে গাজায় ইসরাইলি সেনাদের ওপর বিভিন্ন হামলায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
আরও পড়ুন যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৫।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম
এদিকে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও গত দুই দিনে ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন