ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সাইফের পর মিরাজও আউট, ইমনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ


সাইফের পর মিরাজও আউট, ইমনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ : ৩৫ ওভারে ১৩৩/৬ (খেলা চলছে...)

৭ ওভারে ২৮ রান তুলতেই নেই ৪ উইকেট!

সেখান থেকে সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত জুটির মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু দুজনের ৯৩ রানের জুটি ভাঙার পর আবারও বিপদে পড়েছে তাওহিদ হৃদয়ের দল।

আরও পড়ুন: ক্রিকেটার হৃদয় জীবনযুদ্ধে হার মানলেন, ঢাকায় চিকিৎসার পথে মৃত্যু

শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে সাইফ (৪১) আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ (২)।

শরীফুল ইসলামকে নিয়ে দলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন ইমন। লিটন দাসের চোটের কারণে সুযোগ পাওয়া ইমন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফিফটি অর্জন করেছেন; তিনি অপরাজিত আছেন ৫৮ রানে।

ফিফটি করেছেন ইমন। ছবি: এএফপি

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৩ রান।

আরও পড়ুন: তিলক-নীতিশের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

নেট রান রেটে জিম্বাবুয়েকে পিছনে ফেলে ফাইনালে পৌঁছাতে হলে আজ আফগানিস্তানকে কমপক্ষে ৪১ রানে পরাজিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


নরসিংদীতে চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় বাড়ির আঙিনায় ইট রাখা নিয়ে বিরোধের কারণে মো. শাহীন মিয়া (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

মৃত শাহীন আওলাদ হোসেনের পুত্র। অভিযুক্ত রাব্বি মিয়া, যিনি মোকারম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় ইট রাখা নিয়ে আওলাদ হোসেন এবং তার ভাই মোকারম হোসেনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে শাহীন এবং রাব্বি, যারা চাচাতো ভাই, তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রাব্বি দা দিয়ে শাহীনের কোমরে কোপ দেয়। এতে শাহীন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাব্বি ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিপের চোটে মাঠের বাইরে এসি মিলানের উইঙ্গার স্যামুয়েল চুকউয়েজে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


হিপের চোটে মাঠের বাইরে এসি মিলানের উইঙ্গার স্যামুয়েল চুকউয়েজে

এসি মিলান বড় ধাক্কা খেয়েছে ইউরোপা লীগে বোর্নমাউথের মুখোমুখি হওয়ার আগে। দলের নাইজেরিয়ান তারকা উইঙ্গার স্যামুয়েল চুকউয়েজে হিপের (নিতম্ব) চোটের কারণে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। এই পরিস্থিতিতে কোচ রুবেন আমোরিম বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউরোপা লীগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচের আগে এসি মিলানের শেষ অফিশিয়াল অনুশীলন সেশনে চুকউয়েজে উপস্থিত ছিলেন না।

চোটের সঠিক গভীরতা এবং মাঠের বাইরে থাকার সময়কাল নির্ধারণের জন্য তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মিলান কোচ রুবেন আমোরিমের জন্য এই চোট একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের ডান প্রান্তের আরেক তারকা উইঙ্গার আলেক্সিস সেলেমেকার্স গোড়ালির অস্ত্রোপচারের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন। এখন চুকউয়েজের নতুন ইনজুরি মিলানের আক্রমণভাগকে বেশ সংকটে ফেলবে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

স্বাস্থ্যসম্মত উপায়ে নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদন নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, শুধু কৃষিপণ্যের উৎপাদন বাড়ালেই হবে না, ভোক্তারা যাতে নিরাপদ ও পুষ্টিকর ফল খেতে পারেন, সেটিও নিশ্চিত করতে হবে। বাণিজ্যিকভাবে ফল চাষ, সংরক্ষণ ও পাকানোর ক্ষেত্রে ক্ষতিকর হরমোন ও রাসায়নিকের ব্যবহার বন্ধে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করা জরুরি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি গ্রাম নেদুরবাজার ও মহিষমারায় পৃথক দুটি কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মধুপুর গড় কলা, আনারসসহ বিভিন্ন ফল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার উৎপাদিত ফল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বর্তমানে মধুপুরের আনারস স্পেন, পর্তুগাল ও পাকিস্তানেও রপ্তানি হচ্ছে। এ রপ্তানির ধারা অব্যাহত রাখতে হলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফল চাষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, ফল পাকাতে ক্ষতিকর হরমোন ও রাসায়নিক ব্যবহারের অনুশীলন পরিহার করতে হবে। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপদ পদ্ধতি অনুসরণ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে হবে।
মধুপুরের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বাণিজ্যিক ভিত্তিতে আদা ও হলুদ চাষ সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতার কথাও জানান। তিনি বলেন, কৃষির বহুমুখীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
কৃষক সমাবেশে এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কৃষিমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক ছানোয়ার হোসেনের ফল, সবজি ও মসলার খামার পরিদর্শন করেন। এ সময় তিনি খামারের বিভিন্ন ফসলের উৎপাদন কার্যক্রম ও কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে অবহিত করেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে অবহিত করেনি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে এ সম্পর্কে কিছুই জানানো হয়নি দেশটির কর্তৃপক্ষের তরফ থেকে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরেও বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।

এই বিষয়ে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইং ১৮ অক্টোবর তারিখে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে তথ্যটি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ভিত্তিতে দেশটির বিভিন্ন গণমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম ও সুইটি আক্তার। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি গণমাধ্যমে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির অনুযায়ী, তাদের মৃত্যুদণ্ড মক্কা অঞ্চলে কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা। কনস্যুলেটের চিঠিতে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দুই ব্যক্তির বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়নি।

চিঠিতে আরও জানানো হয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের তথ্য চেয়ে জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছিল। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর একটি তালিকা পাওয়া যায়, যেখানে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে তালিকায় তাদের শাস্তির বিষয়ে কোনো তথ্য ছিল না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা সৌদি আরবের আল মাজাল নামক প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

তালিকা অনুযায়ী, নজরুল ইসলামকে ২০২৩ সালের ১ আগস্ট তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধের অভিযোগে আটক করা হয়। পরদিন ব্যভিচারের অভিযোগে আটক হন সুইটি আক্তার। নজরুলকে জেদ্দা সংশোধনাগারে এবং সুইটিকে জেদ্দার নারী কারাগারে রাখা হয়েছিল। তবে তালিকায় তাদের সাজা সম্পর্কে কোনো তথ্য ছিল না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কনস্যুলেটের চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে এর আগে কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই। সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে নৈতিকতাসংক্রান্ত মামলায় ৩০৬ জন বাংলাদেশি আটক রয়েছে। তাদের মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা ঘোষণা করা হয়েছে, যেখানে সর্বনিম্ন সাজা এক মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ সাজা ১৫ বছরের কারাদণ্ড।

চিঠিতে কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে আইনগত সহায়তা চেয়ে কোনো আবেদন করা হয়নি। এমনকি এ বিষয়ে কনস্যুলেটের সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি। অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষও তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা কিংবা কার্যকরের বিষয়ে কনস্যুলেটকে কোনো তথ্য জানায়নি।

মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপি ও মামলার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%