ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে খাদ্য দ্রব্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার জন্য এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় তথা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিপালন না করার কারণে ৪টি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বাজার, সাহার বাজার ও পাটোয়ারী বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার দ্রব্য তৈরি ও বাজারজাত করার অপরাধে আফিফা বেকারিকে ১০ হাজার টাকা, একই অপরাধে তপাদার বেকারিকে ৫ হাজার টাকা, মালয়েশিয়া বেকারিকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিপালন না করায় ন্যাশনাল মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩০ হাজার টাকার জরিমানা আরোপ করা হয়।

আরও পড়ুন: মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর নাজমা খাতুনের আত্মহত্যা

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, ফেসবুক পোস্টে যা বললেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, ফেসবুক পোস্টে যা বললেন আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সোমবার সকালে তাকে অভ্যর্থনা জানানো হয়। আনোয়ার ইব্রাহিম তার এক ফেসবুক পোস্টে উল্লেখ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অভ্যর্থনা জানানো হয়। ছবি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। প্রথম আনুষ্ঠানিক গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার জন্য তারেক রহমানের প্রশংসা করেন তিনি। এছাড়া বাংলাদেশ-মালয়েশিয়া মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষর হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। মালয়েশিয়ার প্রতি

বাংলাদেশ-মালয়েশিয়া তিনটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষর হয়। ছবি: আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

বাংলাদেশের বিশেষ গুরুত্ব প্রদানেরও এটি একটি বহিঃপ্রকাশ। পুত্রজায়ার পেরদানা পুত্রা কমপ্লেক্সে আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। অনুষ্ঠানে মেজর নুর আহমদ জাইম জাহারির নেতৃত্বে রয়্যাল মালয় রেজিমেন্টের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। । ছবি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

প্রথম ব্যাটালিয়নের ১০৫ সদস্য ও তিনজন কর্মকর্তা গার্ড অব অনার প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য, বিনিয়োগ,

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: ফেসবুক পোস্ট থেকে নেওয়া

শ্রমশক্তি, শিক্ষা ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর হিসেবে এই সফর মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব ও গভীরতাকেই নতুনভাবে তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়নের খাল পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শনে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


নয়নের খাল পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শনে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী নয়নের খাল পুনরুদ্ধার প্রকল্পের চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। গত সোমবার দুপুরে তিনি খননকাজের বিভিন্ন অংশ ঘুরে দেখে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মীরকাদিম পৌরসভার প্রশাসক এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার এবং মীরকাদিম পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। জেলার প্রশাসক খনন কার্যক্রমের সুষ্ঠু, নির্বিঘ্ন এবং টেকসইভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পরিদর্শনের সময়। তিনি খালের ওপর ও আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল দখলমুক্ত রাখা, বর্জ্য ফেলা বন্ধ এবং স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সৈয়দা নুরমহল আশরাফী এই সময়ে বলেন, খাল পুনরুদ্ধারের কাজ শুধুমাত্র খননের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। খালের পরিবেশ, নাব্যতা এবং স্বাভাবিক প্রবাহ দীর্ঘমেয়াদে বজায় রাখতে হলে নিয়মিত তদারকি এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, নয়নের খালকে দখল ও দূষণমুক্ত রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে দখল, ভরাট এবং দূষণের কারণে মীরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী নয়নের খালের অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল। বর্তমানে খালের নাব্যতা ফিরিয়ে আনা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে খনন ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে, নীলফামারীতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়ায় তিস্তা নদীর তীরের নীচু চরাঞ্চলে এর প্রভাব পড়েছে।

কুড়িগ্রামের স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সোমবার দুপুর ৩টায় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সামান্য কমে গেছে, তবে কাউনিয়া পয়েন্টে এটি এখনও বিপদসীমার ৫৬ সেন্টিমিটার, আর দুধকুমার নদের পানি ৪৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদনদীর চর ও দ্বীপচরে পানি উত্তরণ ঘটেছে। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি কিছুটা অপরিবর্তিত রয়েছে। নদনদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নীচু চরাঞ্চলের আমন ধানের বীজতলা, শাকসবজি, পাট ও ভুট্টা খেতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

জেলার রাজারহাট উপজেলার চর গতিয়াসাম ও সরিষাবাড়ি এবং উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াই পিয়ার ও রামনিয়াসার নীচু এলাকায় পানি উঠতে শুরু করে প্লাবিত হচ্ছে।

জেলার রাজারহাটের স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সবকটি নদনদীতে পানি বৃদ্ধি পেতে পারে যা নদনদীর নিম্নাঞ্চলে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে, নিম্নাঞ্চল নিমজ্জিত হতে শুরু করলে সেখানকার কৃষকদের চিন্তা বাড়তে চলেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবগুলো নদনদীর পানি বাড়লেও তিস্তার পানি তুলনামূলকভাবে বেশি বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার তিস্তার পানি কিছুটা কমছে। তবে অন্যান্য নদনদীর পানি দ্রুত বাড়ছে, যদিও এই মুহূর্তে বন্যা পরিস্থিতির তেমন কোনো শঙ্কা নেই। তিনি এক বার্তায় জানান, ভারতের পশ্চিমবঙ্গ অংশের গজলডোবা ব্যারাজের ২০টি গেইট খুলে দেওয়ার ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোডশেডিংয়ের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে: সংসদে হানজালা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


লোডশেডিংয়ের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে: সংসদে হানজালা

জাতীয় সংসদে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা নিজ নির্বাচনী এলাকায় বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।এতে তিনি বলেন, এই সংকট যদি দ্রুত সমাধান না করা হয়, তবে জনপ্রতিনিধিদের মান সম্মান নিয়ে এলাকার মধ্যে টিকতে থাকা কঠিন হয়ে যাবে।

তিনি সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন।

হানজালা বলেন, গভীর রাতেও সাধারণ মানুষ সংসদ সদস্যকে ফোন দিয়ে ক্ষোভ প্রকাশ করে যখন এলাকায় কারেন্ট থাকে না। এলাকাবাসীরা মনে করে এমপি এর জন্য দায়ী। তবে বিদ্যুৎমন্ত্রী উপস্থিত না থাকার কারণে বা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে মাঠপর্যায়ে সাধারণ মানুষকে বোঝানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সংসদে বিদ্যুৎমন্ত্রীর অনুপস্থিতি উল্লেখ করে তিনি বলেন, আজ যদি বিদ্যুৎমন্ত্রী সংসদে উপস্থিত থাকতেন, তাহলে মাঠপর্যায়ের এই বাস্তব চিত্র ও সংকটের গভীরতা সরাসরি তাকে বোঝানো যেত। উন্নত সময়ে সরকারের কাছে তিনি স্পিকারের মাধ্যমে জোর দাবি জানান, যেন এই বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে করা হয়, অন্যথায় এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হওয়া কঠিন হয়ে যাবে।

বাজেটের আলোচনার সময় তিনি বিদ্যুৎ সংকটের পাশাপাশি দেশের পাঠ্যপুস্তকের ওপরও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে পাঠ্যপুস্তক থেকে হাজি শরীয়তউল্লাহ, শাহজালাল, শাহ পরান ও তিতুমীরের মতো ঐতিহাসিক ও বিপ্লবী ব্যক্তিত্বদের গৌরবোজ্জ্বল ইতিহাস মুছে ফেলেছে। যে ইতিহাস দেশের যুবসমাজকে দেশপ্রেম শেখাত, তা আজ বইপুস্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নিজ বংশের মহান পুরুষ হাজি শরীয়তউল্লাহর ফরায়েজী আন্দোলন এবং ব্রিটিশবিরোধী সংগ্রামের কথা স্মরণ করে আগামী দিনের পাঠ্যপুস্তকে এই বীরদের ইতিহাস ফিরিয়ে আনার দাবি জানান।

এছাড়া, রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের প্রেক্ষাপটে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, পাসপোর্ট জটিলতা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না পাওয়ার সংকটের বিষয়টি সংসদে তুলে ধরেন সাইদ উদ্দিন আহমদ হানজালা। তিনি প্রবাসীদের বীর যোদ্ধা আখ্যায়িত করে বলেন, তারা কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন, অথচ বিমানবন্দরে এসে প্রশাসনের হাতে বেইজ্জতি হচ্ছেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে এই সংসদ সদস্য বলেন, মন্ত্রী মহোদয় একটি চমৎকার ও সুন্দর বাজেট উপস্থাপন করেছেন। তবে তিনি এটি টেকসই হতে হবে এবং এর থেকে কোনো দুর্নীতি যেন না হয়, সেই দিকে কঠোর নজর রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%