০২:৩৭ পি.এম
ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা ধ্বংসের মার্কিন দাবিকে উপহাস করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। গরিবাবাদি একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘ইতিহাসের বৃহত্তম আর্থিক অভিযান’ চালানোর প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ইরানবিরোধী হুমকির সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন যে, ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা যদি ধ্বংস হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রকে কেন এত বড় অর্থনৈতিক অভিযান চালাতে হচ্ছে—এ প্রশ্নের উত্তর ওয়াশিংটনের বক্তব্যে নেই।
গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে দাবি করছে যে ইরানের সামরিক সক্ষমতা ‘ধ্বংস’ করা হয়েছে, দেশটির ১০০ শতাংশ সামরিক কারখানা ‘ধ্বংস’ হয়েছে এবং পরমাণু কর্মসূচি ‘সমাধিস্থ’ করা হয়েছে। অন্যদিকে সেই একই ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের বৃহত্তম আর্থিক অভিযান’ চালাতে যুক্তরাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এখন তিনি প্রশ্ন তুললেন, এটি কি যুক্তরাষ্ট্রের বিজয়, নাকি মার্কিন পরাজয়ের স্বীকারোক্তি?
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে নজিরবিহীনভাবে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনা করা হবে। বেসেন্টের দাবি, ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে অন্যান্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্র তার ‘পূর্ণ শক্তি’ ব্যবহার করবে। সূত্র: তাসনিম নিউজ।
আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯৩৭৭ যাত্রী ভোগান্তিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন