০৯:১৮ এম
রাজধানীতে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন লাভ করে অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত কারাগার থেকে মুক্ত হয়েছেন। তিনি গতকাল শনিবার মুক্তি পান।
পরিবার এবং ঘনিষ্ঠজনদের দাবি, দীর্ঘ কারাবাসের কারণে ড. আবুল বারাকাতের শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
গত মঙ্গলবার (১৬ জুন) ঢাকা সিটি করপোরেশনের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে ড. আবুল বারাকাতের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদান করেন।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
এর আগে, সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত একই মামলায় ড. বারাকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করা হলে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেন। আগের দিন রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ড. বারাকাতকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ১০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৩ নম্বর সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন