ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বলিভিয়ায় তীব্র বিক্ষোভের মুখে জরুরি অবস্থার ঘোষণা


বলিভিয়ায় তীব্র বিক্ষোভের মুখে জরুরি অবস্থার ঘোষণা

বলিভিয়ায় জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ, কারণ গণবিক্ষোভ ও রাস্তা অবরোধ টানা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান রয়েছে। বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি জানাচ্ছে এবং আন্দোলন চালিয়ে আসছে।

শনিবার (২০ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সকল পথ শেষ হয়ে যাওয়ার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন।

লাতিন আমেরিকার এই দেশটি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলা করতে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থিত এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে প্রধান ট্রেড ইউনিয়ন ফেডারেশন ‘বলিভিয়ান ওয়ার্কার্স সেন্ট্রাল’ (সিওবি) গত মে মাসের শুরুতে দেশজুড়ে আন্দোলন শুরু করে।

আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু

শুক্রবার (১৯ জুন) সরকার সিওবি-র সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে সই করে। চুক্তির শর্ত অনুযায়ী সরকার কোনো সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ না করার প্রতিশ্রুতি দেয়। এরপর সিওবি-র পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে, তবে সব খাতের শ্রমিকরা সন্তুষ্ট ছিলেন না।

সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ইভো মোরালেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাপারে অঞ্চলের শ্রমিক গোষ্ঠী ও কোকা চাষিরা এই চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন। তারা চুক্তি অমান্য করেই রাস্তা অবরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে দেশের প্রায় ৫০টি জায়গায় অবরোধ বজায় রয়েছে।

টানা দেড় মাস ধরে চলা এই আন্দোলনের কারণে বলিভিয়ার রাজধানী লা পাজসহ প্রধান শহরগুলোতে জ্বালানি, খাদ্য ও জরুরি ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ পুলিশ ও সশস্ত্র বাহিনীকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন।

তিনি তীব্রভাবে স্পষ্ট করেছেন, যারা অবরোধ ধরে রেখেছে বা সহিংসতা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

মধ্য-ডানপন্থী নেতা রদ্রিগো পাজ মাত্র সাত মাস আগে বলিভিয়ার ক্ষমতায় আসেন। তার এই জয়ের মাধ্যমে দেশটিতে দীর্ঘ ২০ বছরের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটেছিল। তবে ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই শ্রমিক, কৃষক, খনি শ্রমিক ও শিক্ষকরা তার অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে রাস্তায় নামেন। প্রেসিডেন্ট দাবি করেন, এই বিক্ষোভে মাদক-সন্ত্রাসী এবং সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের হাত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল, বাধ্যতামূলক করা হলো ৪ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৩৩ এম


২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল, বাধ্যতামূলক করা হলো ৪ তথ্য

বিভিন্ন দেশ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ২২ হাজার প্রবাসীর আবেদন নির্বাচন কমিশন (ইসি) বাতিল করে দিয়েছে।

যথাযথ না হওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে বলেও জানা গেছে।

গতকাল শনিবার (২০ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা এই বিষয়টি জানিয়েছেন।

প্রবাসীদের আবেদন সংক্রান্ত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ৮৯ হাজার ৮৯৭টি নিবন্ধন আবেদন পড়েছে। বায়োমেট্রিক প্রদান করেছেন ৫৩ হাজার ২২৯ জন। এখন তদন্তের পর অনুমোদনের অপেক্ষায় এমন আবেদনের সংখ্যা হচ্ছে ২ হাজার ৯৭৮টি।

তদন্তের পর ৪৭ হাজার ১৩২টি আবেদন অনুমোদন পেয়েছে। বাতিল হয়েছে ২২ হাজার ৩৫২টি আবেদন। সার্ভারে তথ্য আপলোডের অপেক্ষায় রয়েছে ১০ হাজার ১৪১ জনের আবেদন। আপলোড করা হয়েছে ৩৭ হাজার ১৬ জনের আবেদন।

এছাড়া আবেদন অনুমোদনের পর এনআইডি প্রিন্ট করা হয়েছে ২২ হাজার ১৮টি। সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে যা বিতরণ করা হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুলালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরেন্টো; জাপানের টোকিও; আমেরিকার নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লসঅ্যাঞ্জেলস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার তালিকা ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে।

কর্মকর্তারা বলছেন, আবেদন বাতিল হলেও অশুভ পরিণতি নেই। পুনরায় আবেদন করা যাবে।

সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি ভোটার আবেদন এসেছে, যা সংখ্যা ২৩ হাজার ৯৪০টি। দক্ষিণ আফ্রিকা থেকে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে, যা ১২৬টি। সৌদি আরবে জমা পড়েছে ৬ হাজার ৩৫২টি আবেদন। যুক্তরাজ্যে ১৭ হাজার ৩০টি আবেদন এসেছে। ইতালিতে ৯ হাজার ৩৮টি আবেদন জমা পড়েছে। কুয়েতে ৫ হাজার ৫৭৩টি আবেদন জমা হয়েছে। কাতারে ৫ হাজার ৪০৬টি আবেদন এসেছে। মালয়েশিয়া থেকে ১ হাজার ৮৩৩টি আবেদন জমা পড়েছে। অস্ট্রেলিয়াতে ১ হাজার ২০৬টি আবেদন জমা পড়েছে। কানাডায় ৩ হাজার ২৯৮টি আবেদন জমা পড়েছে। জাপানে ৩০৯টি এবং যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৮১২টি আবেদন জমা পড়েছে। মালদ্বীপে ২৯৮টি আবেদন এসেছে ও ওমান থেকে আবেদন এসেছে ২ হাজার ২৪৬টি।

প্রবাসীদের জন্য চারটি তথ্য দেওয়া বাধ্যতামূলকতাহলে বিদেশে বসে ভোটার হওয়ার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট/মেয়াদহীন পাসপোর্ট/এনআইডিধারী তিন নাগরিকের প্রত্যয়ন, অনলাইন জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে (দূতাবাসের সংশ্লিষ্ট ডেস্কে) জমা দিতে হবে।

এদিকে বিশেষ ৫৬টি উপজেলা/থানার (চট্টগ্রাম অঞ্চল) নাগরিকদের জন্য ‘বিশেষ তথ্য ফরম’ পূরণ, শিক্ষা সনদ, বাবা-মার এনআইডি, মৃত হলে মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে), কতিপয় দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), নিকাহনামা এবং স্বামী-স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও কর্তৃক), ইউটিলিটি বিলের কপি (ভোটার এলাকার ঠিকানার বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি), ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র এবং বাড়িওয়ালার অনাপত্তিপত্র জমা দিতে হবে।

বাধ্যতামূলক নয়, এমন তথ্যগুলো নিবন্ধন কেন্দ্রে জমা দিতে না পারলে প্রবাসী নাগরিকরা দেশে বসবাসকারী তাদের আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে জমা দিতে পারবেন। প্রবাসীরা সংশ্লিষ্ট দেশে বসে ভোটার হওয়ার ফরম পূরণ করলে এবং সব তথ্য সঠিক থাকলে নির্বাচন কমিশন ওই ব্যক্তির উপজেলায় তদন্ত করে সঠিকতা নিশ্চিত করেন। এরপর তথ্যের সঠিকতা পেলে সেই ব্যক্তির আবেদন অনুমোদন করেন এবং ভোটার করে নেওয়া হয়। একই সাথে তার এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি অর্জন সম্ভব: বিইআরসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৩৬ এম


২০৩০ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি অর্জন সম্ভব: বিইআরসি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট যদি যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

আহমেদ জানিয়েছেন, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টগুলোও সুবিধা পেলে ২০৩০ সালের মধ্যে পরিচ্ছন্ন জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে পারে। কারণ সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ সংশোধনের বিষয়টি বিবেচনা করছে।

নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে দেশের স্থাপিত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১,৭৮১.০৯ মেগাওয়াট।

এতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ২৬টি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১ হাজার ১৭২ মেগাওয়াট। এ ছাড়া ১৫টি নবায়নযোগ্য প্রকল্পের দরপত্র প্রক্রিয়া চলছে, যেগুলোর মোট ক্ষমতা ৬৬৫ মেগাওয়াট এবং ২০২৯ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সমর্থনে জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি করা হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে।

সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাত সম্প্রসারণে দেশীয় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। দীর্ঘমেয়াদি নীতি স্থিতিশীলতা, গ্রিড আধুনিকায়ন এবং শক্তি সঞ্চয় প্রযুক্তিতে বিনিয়োগ করাও প্রয়োজন।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, বর্তমানে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র ২.৩ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় অবদান প্রায় ৩৪ শতাংশ।

তিনি আরও বলেছেন, জ্বালানি খাতে আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদি সৌর প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে কর ও শুল্ক মওকুফের প্রস্তাব বাস্তবায়িত হয়, তবে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ ১৫ থেকে ২০ শতাংশ কমানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৩৯ এম


আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত

প্রসিধ কৃষ্ণের আগুনঝরা বোলিং এবং জয়সওয়ালের ঝকঝকে সেঞ্চুরির মাধ্যমে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারত দাপুটে সমাপ্তি টানলো। চেন্নাইয়ে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে সফরকারীরা চাপের মধ্যে পড়ে যায়। প্রথম বলেই রহমনউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে শুরু করেন প্রসিধ কৃষ্ণ। এরপর রহমাত শাহ, ইব্রাহিম জাদরান ও দারভিশ রসুলিকেও সাজঘরে পাঠান তিনি।

বিপর্যয়ের মধ্যে অধিনায়ক হাশমাতউল্লাহ শহীদি এবং আজমাতউল্লাহ ওমারজাই দলের হাল ধরেন। পঞ্চম উইকেটে ১০৫ রানের একটি জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন তারা। ওমারজাই ৫০ রান করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন শহীদি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে তিনি ১০২ রান করেন। শহীদির লড়াকু ইনিংসে ভর করে আফগানিস্তান ২১৮ রানে পৌঁছাতে সক্ষম হয়। ভারতের হয়ে ২৩ রান খরচায় ৫ উইকেট নেন কৃষ্ণ।

জয়ের লক্ষ্যে নেমে শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন রোহিত শর্মা এবং জয়সওয়াল। উদ্বোধনী জুটিতে ১৭০ রান যোগ করে তারা ম্যাচটিকে একপেশে করে দেন। রোহিত ৭৯ রান করে আউট হলেও থামেননি জয়সওয়াল।

তিনি মাত্র ৮৬ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৪টি চার এবং ৩টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ভারতকে একটি সহজ জয় এনে দেয়। ২৮.৪ ওভারে ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচে সেরা হন প্রসিধ কৃষ্ণ, আর সিরিজের সেরা হন শুভমান গিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৪৩ এম


পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২১ জুন, ২০২৬ : বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন 'আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় শনিবার রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু করা হয়।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

এসময় সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

বিএনপি কর্মী নয়ন হোসেন বাঘোপাড়ার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান, নয়ন ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%