ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হোমনয় ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন


হোমনয় ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন

জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে কুমিল্লার হোমনয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের পরিচালনায় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ স্থানীয় অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শুরুতেই সচিবায় থেকে ভার্চ্যুয়ালি সম্প্রচারিত জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান, মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক আমেনা বেগম, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক মো. কামাল হোসেন, শিক্ষক আবুল বাসার এবং শিক্ষক মো. দাদন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সাহিত্য পৌঁছানোর জন্য সম্মিলিত উদ্যোগের ওপরে তারা জোর দেন। সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠান শেষে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বছরব্যাপী কর্মসূচি সফল করার আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টে এক দিনে ২৪১১ মামলা নিষ্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


হাইকোর্টে এক দিনে ২৪১১ মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার (২ জুলাই) একদিনেই মোট ২ হাজার ৪১১টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে মোট ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই দিনে রিট মোশন বেঞ্চগুলোতে নিষ্পত্তি হয় আরও ৭৫৬টি পুরাতন রিট মামলা। ফলে একদিনে মোট ২ হাজার ৪১১টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে।

এতে আরো বলা হয়েছে, পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ছয় কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৯ হাজার ৮৩৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে।

সব মিলিয়ে এ সময়ে মোট ২৬ হাজার ৫৬০টি পুরাতন মামলার নিষ্পত্তি হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলো দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলাকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম শুরু করেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরাতন মামলা নিষ্পত্তির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় কৃষিজমি কাটার দায়ে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


হোমনায় কৃষিজমি কাটার দায়ে জরিমানা

কুমিল্লার হোমনায় কৃষিজমি কেটে ভরাট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার এটি ঘটেছে উপজেলার ওপারচর ও ছোট ঘাড়মোড়া এলাকায়, যেখানে অভিযানটি পরিচালিত হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওপারচর গ্রামের ইসলাম মোহাম্মদ (৪৩) এবং ছোট ঘাড়মোড়া গ্রামের স্বপন (৪৬)। 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী, অপরাধটি প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের উভয়কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, তিনি বলেছেন, "অবৈধভাবে কৃষিজমি ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে নিয়ে ফেসবুকের গুজবের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে নিয়ে ফেসবুকের গুজবের তীব্র নিন্দা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন চৌধুরী মহোদয়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ন্যাক্কারজনক ও ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে শাল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ রাজ্জাক তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

গুজবের উৎস হিসেবে জানা যায়, সম্প্রতি 'দিরাই JNR' নামক একটি ফেসবুক পেজ থেকে সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর মৃত্যুর মিথ্যা সংবাদ প্রচার করা হয়, যা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হয়।

এম এ রাজ্জাক গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত করেছেন যে, জনাব নাসির উদ্দিন চৌধুরী সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।

রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের জঘন্য ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি মন্তব্য করেন, "এই ধরণের মিথ্যাচার চরম বিকৃত মানসিকতা, সাইবার অপরাধ এবং একটি পরিবারের ওপর মানসিক নির্যাতনের শামিল। আমরা এই বিকৃত মস্তিষ্কের অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

পরিশেষে, তিনি সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন চৌধুরীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং সকলকে এই ধরণের সাইবার অপরাধীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে আর্জেন্টিনা দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে আর্জেন্টিনা দল

লিওনেল মেসিসহ গোটা আর্জেন্টিনা দল শেষ ৩২-এর ম্যাচ খেলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। মায়ামি এয়ারপোর্টে আলবিসেলেস্তেদের তল্লাশি করা হয়। একটি ফুটেজে দেখা যায়, বিমান থেকে নামার পরই তাদের লাগেজ খুলে দেখা হয় সবকিছু। এরপর মেসির সম্পূর্ণ শরীর তল্লাশি করা হয় একটি চেয়ারে বসিয়ে।

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে থেকেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে ফুটবল বিশ্বে সমালোচনা চলছিল। ইরানকে দেশটিতে থাকতে অনুমতি না দেয়া, আফ্রিকার দেশগুলোর ফুটবলারদের অতিমাত্রায় তল্লাশি করার ঘটনা আদৌ কিছু প্রশ্ন তৈরি করেছে। এমনকি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়াসহ নানা ঘটনায় আয়োজক দেশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার, লিওনেল মেসির আর্জেন্টিনা দলও এমনই একটি কার্যক্রমের সম্মুখীন হলো।

আর্জেন্টিনা বিশ্বকাপে ব্যাজক্যাম্প করেছে কানসাসে। সেখান থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলে থাকে। শেষ ৩২-এর ম্যাচ খেলতে আলবিসেলেস্তেরা মায়ামিতে একদিন আগে গিয়ে পৌঁছেছে। অবতরণ করার পর তাদের মাথায় এনে পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতির মধ্যে। এয়ারপোর্টে ঘটে যাওয়া ঘটনা এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

মায়ামি এয়ারপোর্টে মেসিদের বিমান নামার পর কড়া তল্লাশির মাধ্যমে গোটা দলকে তল্লাশি করা হয়, অনেকটা অপরাধীর মতো। বিমান থেকে নামার পর তাঁদের সিকিউরিটি কার্যক্রমে অংশ নিতে হয়। একটি ভিডিওতে দেখা যায়, মেটাল ডিটেকটরের মাধ্যমে মেসির গোটা শরীর চেক করা হচ্ছে। এরপর তার সতীর্থদের তল্লাশি কার্যক্রম দেখে ৮টি ব্যালন ডি’অর জয়ী এই তারকা হাসতে থাকেন। এরপর এলএম টেনের লাগেজ খুলেও তল্লাশি করেন নিরাপত্তা কর্মীরা। মেসি অবশ্য তাঁদের কাজে সম্পূর্ণ সহযোগিতা করেন।

এমন কার্যক্রমের ভিডিও নেট দুনিয়ায় আসার পরে তা ভাইরাল হয়ে যায়। সমর্থকরা এর কড়া সমালোচনা করেন। সাধারণ যাত্রীদের মতো বিশ্বসেরা ফুটবলারকে তল্লাশি করার ঘটনা তা অনেকের ধারণা এবারের জন্যই প্রথম। তাছাড়া আয়োজক দেশ হিসেবে ফুটবলারদের উপর বাড়তি কড়াকড়ি নতুন প্রশ্ন তৈরি করেছে। আফ্রিকা কিংবা ইরানের সঙ্গে করা পরিস্থিতি এবার মেসিদেরও মোকাবেলা করতে হলো। ফিফা কি বিষয়গুলো ঠিকঠাক দেখছে কিনা সেই ব্যাপারেও প্রশ্ন উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%