ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু


ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে মৃত্যু বরণ করেছেন ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮)। মৃত্যুর মর্মান্তিক খবর শোনার পর গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত সাত্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ঘেয়াঘাট গ্রামের তনু সরদারের ছেলে। মৃতের স্বজনদের জানিয়েছেন যে, ইউপি সদস্য সাত্তারের ছোট ছেলে রাকিব সরদার বুধবার রাতে দুবাইয়ের প্রবাস জীবনে পাড়ি জমান। ছেলেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পরে সে রাতেই সাত্তার বাড়ি ফিরে আসেন। এর পরেরদিন বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তিনি স্টোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে বাটাজোর সুইস হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার সকালে মৃতের স্বজনরা জানিয়েছেন, ছেলে বিমান বন্দরে বিদায় দেওয়ার পর থেকেই সাত্তার মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন। অপরদিকে, সাত্তার সরদারের মৃত্যুতে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কীর্তনখোলা নদীতে নৌ-তরী 'কুইন অফ উলানিয়া' উদ্বোধণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


কীর্তনখোলা নদীতে নৌ-তরী

বরিশালের নদীভিত্তিক পর্যটনের উদ্দেশ্যে প্রথমবারের মতো কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ তরী 'কুইন অব উলানিয়া' উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার নৌ-তরীতে চড়ে এর শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, 'সরকার পর্যটনকে জনপ্রিয় করতে, 'একটি গ্রাম একটি পণ্য' এর আদলে 'সাংস্কৃতিক গ্রাম' গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বরিশাল ঝালকাঠির মৃৎশিল্প ও পাটি শিল্পকে ঘিরে পরিকল্পনা ইতোমধ্যে এডিবিতে দেয়া হয়েছে। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান, বরিশাল ও ভোলার নদ-নদী ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনায় বেসরকারি উদ্যোগে তৈরী, পর্যটন বোট 'কুইন অব উলানিয়া' একটি অসাধারণ উদ্যোগ। আশা করছি অন্যান্য সবাই এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন।

অনুষ্ঠানে 'কুইন অব উলানিয়া' পর্যটন বোটের স্বত্বাধিকারী সৈয়দ রাজিউর রহমান চৌধুরী বলেন, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে এই ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়েছে। পরে সংস্কার করে ২০২৬ সালের ১৪ এপ্রিল চলাচলের উপযোগী করা হয়েছে। এখানে সবকিছুই ঐতিহ্যবাহী কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। আমরা এই বোটটি শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্যের পর্যটনের জন্যই ব্যবহার করবে না, চিকিৎসা ক্যাম্প, আই ক্যাম্প, কিডনি ক্যাম্পসহ দুর্গম চরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, সরকার এই নৌ-তরীর বিশেষ সুবিধা ব্যবহার করে শিশুদের শিক্ষামূলক নানা কার্যক্রম পরিচালনা করতে পারে। পরে কুইন অব উলানিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গদের নিয়ে কীর্তনখোলা নদীতে ভ্রমণ শেষে আবার বরিশাল নদীবন্দরে ফিরে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে। এটি বহু উচ্চে নিয়ে যায় এবং এমন একটি অবস্থান তৈরি করে, যা মানুষকে আশাবাদী করে তোলে। শিল্প এবং সাহিত্য সৃষ্টিশীলতার চর্চা করার মাধ্যমে, অথবা যারা এ ধরনের কাজের সাথে জড়িত থাকেন, তারা শুধু নিজেদের মনের খোরাক পান না। বরং তারা নতুন সৃষ্টির আনন্দ, আবিষ্কারের আনন্দ এবং নতুন গতিবিধির চর্চার ফলস্বরূপ ভালো ফল লাভ করেন।

তিনি আজ শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমির ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫ ও ২০২৪’- প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সিলেটের শাহী ঈদগাঁ এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ ব্যবস্থাপনা) সাঈদা পারভীন। আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু এবং সংস্কৃতি সংগঠক মনজুর আহমদ চৌধুরী।

সম্মাননা পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা পদক, সম্মাননাপত্র এবং সম্মাননা চেক তুলে দেন।

‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫’- প্রাপ্তদের মধ্যে রয়েছেন, আবৃত্তিতে সালেহ আহমদ খসরু, ফটোগ্রাফিতে মো. আবদুল মোনায়েম, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সেলিম আউয়াল, কণ্ঠ সংগীতে মো. শামীম আহমদ এবং আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গীতবিতান-বাংলাদেশ।

‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪’- প্রাপ্তদের মধ্যে রয়েছেন, কণ্ঠ সংগীতে প্রতীক এন্দ, চারুকলায় আবদুল মালিক, নৃত্যকলায় শ্যামল ঘোষ, যন্ত্র সংগীতে মো. স্বপন খান এবং আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে

তালায় জামায়াতের মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১১:০১ পি.এম


তালায় জামায়াতের মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য আন্তর্জাতিক মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। এই র‌্যালিটি শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৫টায় তালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্ম পরিষদের সদস্য ডাঃ আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, কর্ম পরিষদের সদস্য মাওলানা কবিরুল ইসলাম, তালা ইউনিয়ন আমির মুজিবুর রহমান, খলিল নগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন, এবং অন্যান্য নেতাকর্মী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এই সময় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার এবং সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধের জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার এবং একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

সুন্দরবনের কোবাদক স্টেশন অধীনস্থ এলাকায় নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ১ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় আরও ২ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি নৌকা, ৩ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জাল এবং ৫০ পিচ হরিণ ধরার ফাঁদ। জানা গেছে, ২৬ জুন (শনিবার) ভোর ৫ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সন্যাশির খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জেলেটির নাম আক্তারুল ইসলাম (৩০) এবং তিনি গাবুরা গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলে আক্তারুল ইসলামকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%