প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য আন্তর্জাতিক মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিটি শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৫টায় তালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্ম পরিষদের সদস্য ডাঃ আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, কর্ম পরিষদের সদস্য মাওলানা কবিরুল ইসলাম, তালা ইউনিয়ন আমির মুজিবুর রহমান, খলিল নগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন, এবং অন্যান্য নেতাকর্মী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এই সময় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার এবং সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধের জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার এবং একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন