প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে মৃত্যু বরণ করেছেন ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮)। মৃত্যুর মর্মান্তিক খবর শোনার পর গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত সাত্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ঘেয়াঘাট গ্রামের তনু সরদারের ছেলে। মৃতের স্বজনদের জানিয়েছেন যে, ইউপি সদস্য সাত্তারের ছোট ছেলে রাকিব সরদার বুধবার রাতে দুবাইয়ের প্রবাস জীবনে পাড়ি জমান। ছেলেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পরে সে রাতেই সাত্তার বাড়ি ফিরে আসেন। এর পরেরদিন বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তিনি স্টোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে বাটাজোর সুইস হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার সকালে মৃতের স্বজনরা জানিয়েছেন, ছেলে বিমান বন্দরে বিদায় দেওয়ার পর থেকেই সাত্তার মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন। অপরদিকে, সাত্তার সরদারের মৃত্যুতে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন