ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত


আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত

প্রসিধ কৃষ্ণের আগুনঝরা বোলিং এবং জয়সওয়ালের ঝকঝকে সেঞ্চুরির মাধ্যমে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারত দাপুটে সমাপ্তি টানলো। চেন্নাইয়ে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে সফরকারীরা চাপের মধ্যে পড়ে যায়। প্রথম বলেই রহমনউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে শুরু করেন প্রসিধ কৃষ্ণ। এরপর রহমাত শাহ, ইব্রাহিম জাদরান ও দারভিশ রসুলিকেও সাজঘরে পাঠান তিনি।

বিপর্যয়ের মধ্যে অধিনায়ক হাশমাতউল্লাহ শহীদি এবং আজমাতউল্লাহ ওমারজাই দলের হাল ধরেন। পঞ্চম উইকেটে ১০৫ রানের একটি জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন তারা। ওমারজাই ৫০ রান করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন শহীদি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে তিনি ১০২ রান করেন। শহীদির লড়াকু ইনিংসে ভর করে আফগানিস্তান ২১৮ রানে পৌঁছাতে সক্ষম হয়। ভারতের হয়ে ২৩ রান খরচায় ৫ উইকেট নেন কৃষ্ণ।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

জয়ের লক্ষ্যে নেমে শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন রোহিত শর্মা এবং জয়সওয়াল। উদ্বোধনী জুটিতে ১৭০ রান যোগ করে তারা ম্যাচটিকে একপেশে করে দেন। রোহিত ৭৯ রান করে আউট হলেও থামেননি জয়সওয়াল।

তিনি মাত্র ৮৬ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৪টি চার এবং ৩টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ভারতকে একটি সহজ জয় এনে দেয়। ২৮.৪ ওভারে ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচে সেরা হন প্রসিধ কৃষ্ণ, আর সিরিজের সেরা হন শুভমান গিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৪৩ এম


পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২১ জুন, ২০২৬ : বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন 'আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় শনিবার রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু করা হয়।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

এসময় সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

বিএনপি কর্মী নয়ন হোসেন বাঘোপাড়ার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান, নয়ন ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস প্রকাশ, যা জানাল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৪৮ এম


ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস প্রকাশ, যা জানাল আবহাওয়া অফিস

দেশের চারটি বিভাগে অতি ভারি বর্ষণ এবং বিভিন্ন অঞ্চলে সংগঠিত হতে পারে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর মধ্য দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। আজ শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এটি উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য স্থানে মৌসুমি বায়ু দুর্বল থেকে মাঝারি অবস্থানে রয়েছে।

এই প্রেক্ষাপটে, শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় পুরো দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও আবারও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ সম্ভব। এই সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থান এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর মধ্য দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ব্যক্ত হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

এই বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্বর্ণা এমনই খেলে, তাই আমার কাছে অবাক লাগেনি’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৫২ এম


‘স্বর্ণা এমনই খেলে, তাই আমার কাছে অবাক লাগেনি’

আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করেছে। এবারের বিশ্বকাপের আয়োজনে এটি টাইগ্রেসদের জন্য তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয় জয়। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এ আসরে বাংলাদেশ প্রথমবারের মতো দুইটি জয় অর্জন করল। বিশ্বকাপের এই মঞ্চে বাংলার বাঘিনীরা ইতিহাস তৈরি করেছে।

বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১২৩ রানের একটি চ্যালেঞ্জিং পুঁজি তৈরি করেছে। শেষের দিকে স্বর্ণা আক্তারের অবদান ছিল ২২ বলে ৩৯ রানের একটি অবিচ্ছিন্ন ইনিংসে, যা টাইগ্রেসদের লড়াই করার মতো সংগ্রহ দিতে সাহায্য করে। পাকিস্তান কিছু সময় জয়ের পথে ছিল। তবে মাঝে মাঝেই টাইগ্রেস স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে খেলার চিত্র পালটে যায়। শেষ পর্যন্ত পাকিস্তান ১০০ রানে থেমে যায় এবং বাংলাদেশ ২৩ রানে জয়ী হয়।

স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার বলেছেন, ‘আমার কাছে অবাক লাগেনি। আমি যতদিন ধরে দেখে আসছি স্বর্ণাকে সে এভাবেই ক্রিকেটই খেলে। এটা অনেক জরুরি একটা রোল। সে যেই রোলে খেলছে পারফেক্ট একটা রোলে খেলছে। আমার মনে হয় না বদলের খুব দরকার আছে। আশা করি সামনেও যেন এভাবে সে খেলতে পারে।’

বাংলাদেশের সামনে এখন পরবর্তী দুই ম্যাচে প্রতিপক্ষ হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।

নাহিদা বড় দুই দল নিয়ে বলেন, ‘বিশ্বকাপে প্রতি ম্যাচই কঠিন। এখানে কাউকে ছোট করতে পারবেন না। আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচও অনেক ক্লোজ খেলা হয়েছে। এখানে কাউকে ছোট করে দেখার কিছু নেই। আমরা আমাদের শক্তি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে যে শক্তি আছে এটাই কাজে লাগাতে চাই। আগামী ম্যাচেও চাইব নিজেদের সর্বোচ্চটা দেওয়ার। এখনই প্ল্যান করব না। আগে উদযাপন করব। তিন দিন আছে, পরে (ভারত ম্যাচ নিয়ে) প্ল্যান করব আমরা।’

বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৫ জুন, যেখানে প্রতিপক্ষ হবে ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরিচক্ষেতে মিলল ১০ ফুট উঁচু গাঁজাগাছ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৫৫ এম


মরিচক্ষেতে মিলল ১০ ফুট উঁচু গাঁজাগাছ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ মরিচ ক্ষেত থেকে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করেছে। শনিবার (২০ জুন) বিকেলে, উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকায় অবস্থিত দুর্গম চরের মরিচ ক্ষেতে অবৈধভাবে চাষ করা ওই গাঁজার গাছটি উদ্ধার করা হয়।

জানা যায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর মাধ্যমে প্রায় ১০ ফুট লম্বা গাঁজার গাছটি থানায় নিয়ে যায়।

উপজেলার দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি গ্রামের কৃষক ইউসুফ মিয়া দুধকুমার নদের পাড়ে জেগে ওঠা চরে তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ রোপণ করেছিলেন। দুই বছরের মধ্যে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছায়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের নজরে পড় যায় গাছটি।

শনিবার বিকেলে, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মরিচ ক্ষেতের মধ্যে থাকা বৃহৎ আকৃতির গাঁজা গাছটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, ওই এলাকায় কোথাও গাঁজা গাছের চাষ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানিয়েছেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজা চাষে জড়িয়ে পড়েন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%