০২:৩৫ পি.এম
ময়মনসিংহের কেওয়াটখালি বাজারের রেললাইনের পাশে হত্যা করা হয়েছিলো রবিন নামের এক যুবককে । আলোচিত সেই রবিন হত্যা মামলায় আড়াইমাস পরে রিদয় নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ । রিদয়ের পরিবারের কাউকেই কিছু না জানিয়ে গ্রেফতার করে নিয়ে আসে কোতয়ালী থানা পুলিশ।
রিদয়ের পরিবারের সদস্যরা জানায়, থানা পুলিশের সোর্স সুলতান নামের এক যুবকের সাথে রিদয়ের ঝগড়া ও মারামারি হলে সুলতান রিদয়কে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করার কিছুদিন পরেই রিদয়কে গ্রেফতার করে থানা পুলিশ । রিদয়ের বোন বলেন, পুলিশের সোর্স সুলতান প্রতিশোধ নিতে রিদয়কে এই হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে ।
রিদয়ের বড়বোন বলেন, হত্যার দিন রিদয় জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলো । তিনি আরো বলেন, আমরা চাই হত্যার সাথে যারা জড়িত তাদের যেন কঠিন বিচার হয় । এবং কোনো নিরপরাধের যেন শাস্তি না হয় ।
এলাকাবাসি জানান, রিদয় কে শুধু শুধু এ মামলায় ফাঁসিয়ে দিয়েছে সোর্স সুলতান। তারা সঠিক তদন্ত সাপেক্ষে মামলার প্রকৃত আসামিদের কঠিন বিচার দাবি করেন।
আড়াইমাস পরে হত্যা মামলার আসামি দেখিয়ে রিদয়কে গ্রেফতারের বিষয়ে রেলওয়ে থানা্য অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্তের স্বার্থে রিদয়কে গ্রেফতার করেছি । রিদয়ের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি আর এই তথ্যের উপর ভিত্তি করে তদন্ত চলমান রয়েছে । তিনি আরো বলেন, পুলিশ কখনোই নিরাপদ ব্যক্তিকে শাস্তি দিবে না । যারা হত্যার সাথে জড়িত থাকবে তাদেরকেই গ্রেফতার করবে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন