০৬:৪১ পি.এম
নতুন গান নিয়ে আসছেন রেহান রাসুল-রাপ্তি
‘দূরত্ব’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী রেহান রাসুল এবং রাপ্তি সারওয়াত। গানটির কথা ও সুর রচনা করেছেন রেহান রাসুল নিজেই।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
গানটির সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন রেহান রাসুল ও রাপ্তি সারওয়াত।
নতুন গান সম্পর্কে রেহান রাসুল মন্তব্য করেন, ‘দূরত্ব’ গানের লিরিকটি আমার কাছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলা গান ও সুরের একটি কথোপকথন।
স্বতন্ত্র গায়কী, নিজস্ব সুর এবং কথার জন্য ইতিমধ্যে সংগীতাঙ্গনে আলাদা পরিচিতি অর্জন করেছেন রেহান রাসুল।
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত, চমক জানালেন মিঠুন
২০১৮ সালে ‘বাজে স্বভাব’ গানটির মাধ্যমে ব্যাপকভাবে শ্রোতাদের নজরে আসেন তিনি। এরপর একে একে প্রকাশিত হয় ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’, ‘হাই’ সহ বেশ কয়েকটি মৌলিক গান।
এছাড়া আলোচিত সিনেমা ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘আসবে আমার দিন’ শাকিব খানের লিপসিঙ্কে পর্দায় উঠে আসে। চলতি বছর তার কণ্ঠে প্রকাশিত ‘মায়াপাখি’ নাটকের ‘মায়াপাখি’ গানটিও শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার
অন্যদিকে, রাপ্তি সারওয়াত পেশায় একজন চিকিৎসক। তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি রয়াল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের ফেলো। চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিলেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক শৈশব থেকেই রয়েছে।
শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতিতে তালিকাভুক্ত ছিলেন রাপ্তি।
পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনেও নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার
রাপ্তির কণ্ঠে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ‘বিমূর্ত এই রাত্রি আমার’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘একা আছি তো কী হয়েছে’ সহ বেশ কিছু গান। তবে ‘দূরত্ব’ হতে যাচ্ছে তার প্রথম মৌলিক গান।
জানা গেছে, আগামী মাসের শুরুতে রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাপ্তি সারওয়াত’-এ গানটি প্রকাশিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন