ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী


বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা। গত ১৭ বছর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে বলা হতো, এই এলাকা শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ। এসবই ছিল শুভঙ্করের ফাঁকি।

সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করছি। সেজন্য কিছুটা সময় প্রয়োজন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু পুলিশ প্রশাসন দিয়ে এককভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে। এখানে কোনো দল বা কার কী পরিচয়, তা দেখার প্রয়োজন নেই। মাদকের সঙ্গে সম্পর্ক থাকলে সে যে দলেরই হোক, কেউ গিয়ে যদি তদবিরও করে, আপনারা তা শোনবেন না। আপনারা আপনাদের কাজ করবেন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যও যুক্ত থাকলে তাকে এই স্টেশন থেকে চলে যেতে হবে। তাদের এখানে চাকরি করার সুযোগ নেই। এটা আপনারা খেয়াল রাখবেন।

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

স্বেচ্ছাসেবক দল কর্তৃক কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

এ তথ্য নিশ্চিত করা হয়েছে সোমবার (৩১ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ-আল-মামুনের মাধ্যমে প্রেরিত বার্তায়।

সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিম্নলিখিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেছেন।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল ০১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসূচি

১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

দেশব্যাপী কর্মসূচি

সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ অন্যান্য কর্মসূচি পালন করবে। বিএনপি আয়োজিত উক্ত কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধ করার উদ্দেশ্যে এবং যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি অভিযান পরিচালনা করেছে। এ অভিযানটি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে কার্যকর করা হয়।

অভিযানের ফলস্বরূপ বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া, অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগও অপসারণ করা হয়েছে, যা প্রতিমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ববি হাজ্জাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ববি হাজ্জাজ বলেন, "টাউন হল সভায় নাগরিকদের উত্থাপিত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।" তিনি আরও যোগ করেন, "ঢাকা-১৩ আসনের মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে।"

প্রতিমন্ত্রীর দপ্তরের দাবি, অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজতখানায় আসামির লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


হাজতখানায় আসামির লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ার কুমারখালী থানা হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. ইকবাল শেখ গারো (৪০) নামের এক আসামি। তবে পাশে থাকা আরেক আসামির চিৎকারে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। থানার সিসিটিভি ফুটেজেও ঘটনার প্রমাণ মিলেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ইকবাল শেখ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার ইসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার ভোরে জিলাপীতলা এলাকা থেকে ছয়টি মুরগি চুরি করে পালানোর সময় ইকবালকে আটক করা হয়। পরে তাকে থানার হাজতখানায় রাখা হয়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজের পরনের লুঙ্গি ছিঁড়ে দেওয়ালে থাকা লোহার গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন।

এ সময় হাজতে থাকা আরেক আসামি বিষয়টি দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানায় ছুটে গিয়ে ইকবালকে উদ্ধার করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাজতখানায় একজন আসামি ঘুমিয়ে ছিলেন। ইকবাল প্রথমে নিজের লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে বাঁধেন। এরপর গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবারও ফাঁস নেওয়ার চেষ্টা করেন। তখন ঘুমিয়ে থাকা অপর আসামি জেগে উঠে চিৎকার করেন। পরে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের বিপ্লব হোসেনের খামার থেকে একটি গরু চুরির অভিযোগ রয়েছে ইকবালের বিরুদ্ধে। গরুটির বাজারমূল্য ছিল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে গরুটি ৫৫ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে বাবার কুলখানি করার পর তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ।

চুরি হওয়া গরুর মালিক বিপ্লব হোসেন জানান, ইকবালের বাবা ৫ জুন মারা যান। পরদিন রাতে তার গরু চুরি করে ৭ জুন বিক্রি করা হয়। পরে ওই টাকা দিয়ে ইকবাল তার বাবার কুলখানি করেন বলে তিনি জানতে পারেন। ইকবাল গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে তিনি থানায় মামলা করতে আসেন।

পুলিশ হেফাজতে ইকবাল বলেন, গরুটি ৫৫ হাজার টাকায় বিক্রি করে তিনি ২৫ হাজার টাকা ভাগ পেয়েছিলেন। এর মধ্যে ১৫ হাজার টাকা বাবার দেনা পরিশোধে দিয়েছেন এবং বাকি টাকা খরচ করেছেন। থানায় নেওয়ার কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে ইকবাল আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় যানজট নিরসনে প্রশাসন-পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


কুলাউড়ায় যানজট নিরসনে প্রশাসন-পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

কুলাউড়া শহরে যানজট সমস্যা সমাধান ও সড়ক-ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং পুলিশের যৌথ উদ্যোগে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযানটি সোমবার (৩১ আগস্ট) কুলাউড়া শহরের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে চারটি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পাশাপাশি, প্রয়োজনীয় লাইসেন্স না থাকার কারণে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালীন সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সতর্ক করা হয়। শহরের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার মন্তব্য করেন, “কুলাউড়া শহরকে যানজটমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, “সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “শহরে যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। সড়ক দখল ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন ও পুলিশের এই যৌথ অভিযানের ফলে শহরের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও এর যথাযথ বাস্তবায়ন হলে কুলাউড়া শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%