প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বেচ্ছাসেবক দল কর্তৃক কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।
এ তথ্য নিশ্চিত করা হয়েছে সোমবার (৩১ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ-আল-মামুনের মাধ্যমে প্রেরিত বার্তায়।
সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিম্নলিখিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেছেন।
বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল ০১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচি
১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
দেশব্যাপী কর্মসূচি
সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ অন্যান্য কর্মসূচি পালন করবে। বিএনপি আয়োজিত উক্ত কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন