ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে বাল্যবিবাহের আয়োজন: বরসহ ৩ জনকে কারাদণ্ড, কনের বোনকে জরিমানা


কেরানীগঞ্জে বাল্যবিবাহের আয়োজন: বরসহ ৩ জনকে কারাদণ্ড, কনের বোনকে জরিমানা

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : কেরানীগঞ্জে ১১ বছর বয়সী একটি শিশুর বাল্যবিবাহের আয়োজন ও সহায়তার অভিযোগে বর, কনের বাবা এবং ঘটককে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই ঘটনায় কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বর ফরহাদ (১৯), কনের বাবা আজিজুল হক (৪০) এবং ঘটক হাসান রয়েছেন। ফরহাদকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যদিকে আজিজুল হক ও হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

অন্যদিকে, অভিযানের খবর পেয়ে বাল্যবিবাহ নিবন্ধনের দায়িত্বে থাকা কাজি পালিয়ে যান। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, "রামেরকান্দা গ্রামে ১১ বছর বয়সী এক শিশুর বাল্যবিবাহের প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।" বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ঘটনাস্থলে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অবৈধ বিয়ের সঙ্গে জড়িত কাজিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।"

আরও পড়ুন: আগামী ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমিগ্রেশন ব্যবস্থায় এপিআইএস ও ই-ভিসার সংযুক্তির প্রস্তাবে নীতিগত অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ এম


ইমিগ্রেশন ব্যবস্থায় এপিআইএস ও ই-ভিসার সংযুক্তির প্রস্তাবে নীতিগত অনুমোদন

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের বিদ্যমান ইমিগ্রেশন ব্যবস্থার সঙ্গে ই-ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ), অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস), প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর) এবং সার্বভৌম ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম সংযুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত সিসিইএ’র সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রস্তাব উত্থাপন করে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮(২) ধারা অনুসরণ করে বিকল্প ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ইমিগ্রেশন ব্যবস্থায় এসব আধুনিক প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণ ব্যবস্থা সংযুক্ত হলে যাত্রীদের তথ্য ব্যবস্থাপনা, আগাম যাচাই এবং জাতীয় নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে পিপিপি ভিত্তিতে অনুমোদন পেয়েছে মন্ত্রিসভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ এম


চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে পিপিপি ভিত্তিতে অনুমোদন পেয়েছে মন্ত্রিসভা

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রস্তাবের নীতিগত অনুমোদন প্রদান করেছে।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন, যেখানে এই অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

চট্টগ্রাম, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র, প্রতিদিন বিপুল পরিমাণ পৌর বর্জ্য উৎপন্ন করে। চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য বর্জ্য সংগ্রহ, অপসারণ ও সংরক্ষণের জন্য উপযুক্ত ল্যান্ডফিলের (ভূমি ভরাট) অভাব দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

যদি পিপিপির আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হয়, তবে এটি একদিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে, অন্যদিকে পৌর বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি করবে।

এতে বর্জ্য অপসারণের জন্য ল্যান্ডফিলে পাঠানোর পরিমাণ কমবে এবং নগর পরিবেশ আরও পরিচ্ছন্ন ও টেকসই করার জন্য সহায়তা করবে, এমন আশা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন মুলতবি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৭ এম


ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জীবন ওরফে দুখু মিয়া (৩৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জীবন ওরফে দুখু মিয়া ভৈরব পৌর শহরের মালগুদাম বস্তিতলা এলাকার দুদু মিয়ার ছেলে।
র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন। এরপর দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল সে।
র‌্যাবের দাবি, জীবনের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানা, জামালপুর রেলওয়ে থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার যাবজ্জীবন ও আমৃত্যু কারাদণ্ডের সাজাও রয়েছে।
বুধবার ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বদরুদ্দৌজার দিকনির্দেশনায় এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বদরুদ্দৌজা বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন ওরফে দুখু মিয়া। এরপর দীর্ঘ সময় দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং যাবজ্জীবন ও আমৃত্যু কারাদণ্ডের সাজাও রয়েছে।”
গ্রেপ্তারের পর বুধবার বিকেল ৫টার দিকে জীবন ওরফে দুখু মিয়াকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%