০৪:৪৫ পি.এম
দিনাজপুরের হিলিতে পরিত্যক্ত একটি ঘর থেকে ছোলা ও সরিষা উদ্ধারের একদিন পরে পুলিশ ট্রাক চালক ও হেলপারসহ ৪ জনকে আটক করেছে। এ সময়ে ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশের জানানো অনুযায়ী, হিলি মহড়াপাড়া এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে ১৪ টন ছোলা বুট ও সরিষা উদ্ধার করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর মালামালের মালিকের সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের
পরে মালামালের মালিকের সাথে কথা বলে ট্রাকের মালিককে আটক করা হয়। তার তথ্যমতে ওই ট্রাকের ডাইভার ও হেলপারসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি বগুড়া ও দিনাজপুর জেলা খানসামা এলাকায় উল্লেখ করা হয়েছে।
ছোলাবুট ও সরিষা চট্টগ্রামে একেটি ট্রাকে লোড হয়ে ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও, মাঝপথে এসব পণ্য ট্রাক ডাইভার বিক্রি করে দেয় এবং পরে বাকি অংশ হিলিতে ফেলে পালিয়ে যায় তারা।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মন্তব্য করেছেন, হিলি মহড়াপাড়া এলাকায় পরিত্যক্ত স্থান থেকে ছোলা বুট ও সরিষা উদ্ধার করা হয়েছে। পরে বিষয়টি ফেসবুকে প্রচারিত হওয়ার পর মালামালের মালিক থানায় যোগাযোগ করেন। মালামালের মালিকের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার অভিযান চালিয়ে ট্রাকের মালিকসহ ৪ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন