ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য এবং চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেছেন, বাংলাদেশ বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি অনন্য নেতৃত্বের স্থানে পৌঁছাচ্ছে।

তিনি জানান, বিশ্বের প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’-এর সহ-আয়োজক হিসেবে বাংলাদেশ কাজ করতে সম্মত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্কার বিশ্বের সামনে তুলে ধরা হবে।

প্রতিমন্ত্রী বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি হ্রাস কমাতে চক্ষু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ রোডম্যাপ’ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভার পর এ তথ্য জানান।

আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

তিনি উল্লেখ করেন, দেশের সর্বত্র, শহর থেকে গ্রাম, প্রতিটি মানুষের জন্য চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার, বেসরকারি সংস্থা, প্রাইভেট সেক্টর এবং দেশি-বিদেশি সংস্থার সমন্বয়ে একটি ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ গড়ে তোলা হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী সপ্তাহেই একটি ‘ন্যাশনাল স্টেকহোল্ডার ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে, এবং আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ‘স্পেক্স ২০৩০’ ইনিশিয়েটিভ।

চক্ষু সেবার তিনটি অতি জরুরি বিষয়ের ওপর জোর দিয়ে ড. মুহিত জানান, বর্তমানে দেশে ১০ লক্ষাধিক মানুষ ছানিজনিত কারণে অন্ধত্ব বরণ করেছে। তাদের কাছে দ্রুত অস্ত্রোপচার সেবা পৌঁছাতে জাতীয় অগ্রাধিকার হিসেবে কাজ করা হচ্ছে।

দ্বিতীয় বিষয়, গ্রামে-গঞ্জে লক্ষ লক্ষ শিক্ষার্থী চশমার অভাবে পড়াশোনায় পিছিয়ে পড়ছে এবং মধ্যবয়সী কর্মক্ষম মানুষের উৎপাদনশীলতা ২৫ থেকে ৩০ শতাংশ কমে যাচ্ছে। আমরা সব বয়সের মানুষের জন্য বিনামূল্যে ও সহজে চশমা প্রাপ্তি নিশ্চিত করতে চাই।

তিনি আরও জানান, দেশে অসংক্রামক ব্যাধি হিসেবে দ্রুত ডায়াবেটিস বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিসের কারণে মানুষ যাতে দৃষ্টিশক্তি হারাতে না পারে, সে জন্য জেলা পর্যায় পর্যন্ত দ্রুত ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং’ সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন: ‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে’- আনোয়ার

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, হেলথ ডিপ্লোম্যাসির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই পরিবর্তন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ নজির স্থাপন করবে।

সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এ এস এম ক্বাদির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি দলের ড. ওয়াতিন আলম, আর্ক ফাউন্ডেশনের পরিচালক রোমানা হক, রিসার্চ এসোসিয়েট বদরুদ্দীন সাইফিসহ দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং আইএনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা নাঈম পুনরায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা নাঈম পুনরায় গ্রেপ্তার

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১৭:৪৫

রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।

তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানিয়েছেন যে, এ নিয়ে নাঈমকে ১১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন আসামি নাঈমের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গ্রেপ্তার না দেখানোর জন্য আদালতে প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং একই সঙ্গে কারাগারে পাঠানোর জন্যও নির্দেশ দেন।

এর আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে অবস্থানকালে গত ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক মো. তারিকুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য ১৫ জুলাই দিন ধার্য করা হয়।

নাঈমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। একই ব্যক্তিকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর মাধ্যমে জামিনের সাংবিধানিক অধিকারকে কার্যত অর্থহীন করে তোলা হচ্ছে। আদালত থেকে একটি মামলায় জামিন পেলেই আবার অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে অনির্দিষ্টকাল কারাগারে আটকে রাখার অপকৌশল চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এই ধারাবাহিক কার্যক্রম আইন এবং শাসনের নামে ন্যায়বিচারের চেতনাকে আঘাত করছে, ব্যক্তিস্বাধীনতার পাশাপাশি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের বিরুদ্ধে যাচ্ছে। বর্তমানে আনোয়ার হোসেন নাঈম ২ বছর ধরে কারাগারে বন্দি আছেন। এটি অতি অমানবিক এবং নিষ্ঠুর আচরণ।

আইন ও শাসনের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। নাঈমের পরিবার সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ধানমণ্ডি মডেল থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন যুবক মো. সজিব ইসলাম। সেদিন আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রমণ করলে গুলিবিদ্ধ হন সজিব। এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ডিসেম্বর ধানমণ্ডি মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন সম্প্রতি জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণে জটিলতা নিরসনে সরকার সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান। মাহদী আমিনের স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো- 'আজ চট্টগ্রাম বোর্ড ব্যতীত সারাদেশে ২,৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরাও যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।'

মাহদী আমিন আরও জানান, সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণে জটিলতা নিরসনের জন্য নির্বাচিত সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে:

১। সারাদেশের এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাগণ এবং অংশীজনদের মতামত নিয়ে, বিপুলসংখ্যক সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে, সর্বসম্মতিক্রমে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম বোর্ড ছাড়া সারাদেশে পরীক্ষা চালু রাখা হয়েছে।

২। কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত, বা পরীক্ষার সময় বৃদ্ধিসহ যেকোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

৩। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, সেই অনুপস্থিত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ و সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

৪। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে ফুল মার্কস দেওয়া হবে।

৫। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নকারী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সরকার তাই সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম অগ্রাধিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতায় ঘরেই মারা গেলেন এক প্রসূতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


জলাবদ্ধতায় ঘরেই মারা গেলেন এক প্রসূতি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় এক প্রসূতি নাজমা আক্তার (৩০) মারা গেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাজমা আক্তার ওই গ্রামের জেলে মো. হক সাবের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টি এবং অস্বাভাবিক জোয়ারের কারণে নিঝুমদ্বীপের বিস্তীর্ণ এলাকা এখন পানিতে তলিয়ে রয়েছে। গত দুই দিনে স্বাভাবিক হলেও, বুধবার দুপুরে অতিরিক্ত জোয়ারের কারণে ফের ইসলামপুর গ্রামের বিভিন্ন সড়ক এবং চলাচলের পথও পানি ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

এর মধ্যে বুধবার সকালে প্রসববেদনা শুরু হলে, নাজমা আক্তারকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পরিবারের সদস্যরা চেষ্টা করেন। কিন্তু চারদিকে পানি জমে থাকার কারণে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, তাকে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে সময়মতো নেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে তিনি মারা যান।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে জোয়ারের পানি এবং জলাবদ্ধতায় নিঝুমদ্বীপের নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেক এলাকায় সড়ক পানির নিচে থাকায় জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। নাজমা আক্তারের মৃত্যু সেই দুর্ভোগের এক করুণ উদাহরণ। এলাকার মানুষ এখন শোকাবহ অবস্থায় রয়েছে।

এ বিষয়ে নিঝুমদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী আক্তার বলেন, প্রসূতির পূর্বে দুইটি সন্তান রয়েছে। এটি তার তৃতীয় সন্তান হওয়ার কথা ছিল। চারপাশে জোয়ার ও চলাচলের স্থানের অভাবে ঘরের ভেতরেই সন্তানসহ প্রসূতির মৃত্যু ঘটে। আমাদের রাস্তা নেই। ভালো হাসপাতালও নেই। এতে আমাদের মানুষের খুব কষ্ট হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত-রহমতপুরে পানিবন্দী মানুষদের পাশে সকিনা ফাউন্ডেশন

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত-রহমতপুরে পানিবন্দী মানুষদের পাশে সকিনা ফাউন্ডেশন

টানা অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা দ্বারা বিপর্যস্ত সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার অসহায় এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সকিনা ফাউন্ডেশন।

সন্দ্বীপের সাংসদ জনাব মোস্তফা কামাল পাশার পরামর্শে মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সকিনা ফাউন্ডেশনের কর্ণধার জনাব নিজাম উদ্দিন, যিনি পাশাপাশি রহমতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম, আবুধাবি-এর সভাপতি।

এছাড়াও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. গোলাম মাওলা, রহমতপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. খোকন, রহমতপুর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আনোয়ার হোসেন, মো. সিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা সকিনা ফাউন্ডেশনের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান এবং সেবামূলক সংগঠনগুলোর জন্য গুরুত্বপূর্ণ অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%