ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন


এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন সম্প্রতি জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণে জটিলতা নিরসনে সরকার সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান। মাহদী আমিনের স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো- 'আজ চট্টগ্রাম বোর্ড ব্যতীত সারাদেশে ২,৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরাও যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।'

মাহদী আমিন আরও জানান, সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণে জটিলতা নিরসনের জন্য নির্বাচিত সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে:

১। সারাদেশের এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাগণ এবং অংশীজনদের মতামত নিয়ে, বিপুলসংখ্যক সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে, সর্বসম্মতিক্রমে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম বোর্ড ছাড়া সারাদেশে পরীক্ষা চালু রাখা হয়েছে।

২। কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত, বা পরীক্ষার সময় বৃদ্ধিসহ যেকোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

৩। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, সেই অনুপস্থিত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ و সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

৪। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে ফুল মার্কস দেওয়া হবে।

৫। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নকারী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সরকার তাই সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম অগ্রাধিকার।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতায় ঘরেই মারা গেলেন এক প্রসূতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


জলাবদ্ধতায় ঘরেই মারা গেলেন এক প্রসূতি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় এক প্রসূতি নাজমা আক্তার (৩০) মারা গেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাজমা আক্তার ওই গ্রামের জেলে মো. হক সাবের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টি এবং অস্বাভাবিক জোয়ারের কারণে নিঝুমদ্বীপের বিস্তীর্ণ এলাকা এখন পানিতে তলিয়ে রয়েছে। গত দুই দিনে স্বাভাবিক হলেও, বুধবার দুপুরে অতিরিক্ত জোয়ারের কারণে ফের ইসলামপুর গ্রামের বিভিন্ন সড়ক এবং চলাচলের পথও পানি ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

এর মধ্যে বুধবার সকালে প্রসববেদনা শুরু হলে, নাজমা আক্তারকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পরিবারের সদস্যরা চেষ্টা করেন। কিন্তু চারদিকে পানি জমে থাকার কারণে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, তাকে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে সময়মতো নেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে তিনি মারা যান।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে জোয়ারের পানি এবং জলাবদ্ধতায় নিঝুমদ্বীপের নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেক এলাকায় সড়ক পানির নিচে থাকায় জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। নাজমা আক্তারের মৃত্যু সেই দুর্ভোগের এক করুণ উদাহরণ। এলাকার মানুষ এখন শোকাবহ অবস্থায় রয়েছে।

এ বিষয়ে নিঝুমদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী আক্তার বলেন, প্রসূতির পূর্বে দুইটি সন্তান রয়েছে। এটি তার তৃতীয় সন্তান হওয়ার কথা ছিল। চারপাশে জোয়ার ও চলাচলের স্থানের অভাবে ঘরের ভেতরেই সন্তানসহ প্রসূতির মৃত্যু ঘটে। আমাদের রাস্তা নেই। ভালো হাসপাতালও নেই। এতে আমাদের মানুষের খুব কষ্ট হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত-রহমতপুরে পানিবন্দী মানুষদের পাশে সকিনা ফাউন্ডেশন

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত-রহমতপুরে পানিবন্দী মানুষদের পাশে সকিনা ফাউন্ডেশন

টানা অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা দ্বারা বিপর্যস্ত সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার অসহায় এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সকিনা ফাউন্ডেশন।

সন্দ্বীপের সাংসদ জনাব মোস্তফা কামাল পাশার পরামর্শে মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সকিনা ফাউন্ডেশনের কর্ণধার জনাব নিজাম উদ্দিন, যিনি পাশাপাশি রহমতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম, আবুধাবি-এর সভাপতি।

এছাড়াও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. গোলাম মাওলা, রহমতপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. খোকন, রহমতপুর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আনোয়ার হোসেন, মো. সিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা সকিনা ফাউন্ডেশনের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান এবং সেবামূলক সংগঠনগুলোর জন্য গুরুত্বপূর্ণ অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরশুরামে বিজিবির মানবিক উদ্যোগ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যা প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


পরশুরামে বিজিবির মানবিক উদ্যোগ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যা প্রস্তুতি সভা

ফেনী জেলার সীমান্তবর্তী ও বন্যা প্রবণ উপজেলা পরশুরামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের কর্মসূচি আয়োজন করেছে।

বুধবার দিনটি পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ফেনী ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সীমান্তবর্তী এবং বন্যাপ্রবণ এলাকার প্রায় সাড়ে তিন হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া আনুষ্ঠানিকভাবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। ওই ক্যাম্পে স্থাপিত ৮টি বিশেষ বুথে মেডিসিন, গাইনি, চক্ষু ও চর্মরোগসহ বিভিন্ন বিষয়ে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। এর পাশাপাশি রোগীদের বিনামূল্যে ব্লাড টেস্ট, চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পরে সকাল ১১টায় সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভার আলোচনায় বহুবিধ বিষয় অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দুপুর ১২টায় এলাকার প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেই সঙ্গে অতিথিরা দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী বিজিবির সহকারী পরিচালক জসিম উদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন ভূঁইয়া, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে গিয়ে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার বয়োবৃদ্ধ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যাসহ যেকোনো দুর্যোগে বিজিবি যেভাবে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় প্রবীণ বাসিন্দা মাওলানা নুরুল হক ও সালেহা খাতুন বিজিবির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, অত্যন্ত আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে তারা চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন। বিশেষ করে জ্যেষ্ঠ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ায় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সরকার: পাটমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সরকার: পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পাটশিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য এবং দেশি ও আন্তর্জাতিক বাজারে পাট ও বহুমুখী পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ বুধবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে খেলাফত মজলিসের সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'সরকার ইতোমধ্যে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কঠোর পরিশ্রম করে যাচ্ছে।'

তিনি উল্লেখ করেন, দেশে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম মোড়কের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নে সরকার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

খন্দকার আব্দুল মুক্তাদির যোগ করেন, পাট খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার পাট আইন, ২০১৭, জাতীয় পাটনীতি, ২০১৮ এবং চারকোল নীতি, ২০২২ প্রণয়ন করেছে। বিশেষভাবে, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে রপ্তানিকারকদের নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার পিএলসি (জেডিপিসি)-এর মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, শিল্পের জন্য উন্নতমানের পাট আঁশ উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে 'উন্নত প্রযুক্তিভিত্তিক পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ' প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, পাটপণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের জন্য দেশের আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে 'জুট প্রোডাক্ট কর্নার' স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর এবং জেডিপিসি যৌথভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থানে পাটপণ্যের মেলার আয়োজন করছে, যাতে দেশি-বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চলমান একটি প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি জানান।

রাষ্ট্রায়ত্ত পাটকল প্রসঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকারি সিদ্ধান্তে ২০২০ সালে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অধীন ২৫টি পাটকল বন্ধ করা হয়। এর মধ্যে এ পর্যন্ত ১৪টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইজারা দেওয়া মিলগুলোর মধ্যে ৯টি ইতোমধ্যে উৎপাদনে ফিরেছে এবং অবশিষ্ট মিলগুলো পর্যায়ক্রমে ইজারা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%