০৫:৫৯ পি.এম
নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকচাপায় আজিজার রহমান (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও মোটরসাইকেলচালক নুরুজ্জামান হোসেন (৫০)।
সোমবার (১ জুন) রাত ৯টার দিকে আমাইতাড়া-নজিপুর আঞ্চলিক সড়কের বিহারীনগর ব্রিজসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় যে, বাবার সঙ্গে ছেলে একটি ১০০ সিসির মোটরসাইকেলযোগে আমাইতাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। যখন তারা বিহারীনগর এলাকায় পৌছান, তখন মোটরসাইকেলটির ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। ফলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের উপরে খড় বোঝাই করে রাখার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত নুরুজ্জামান হোসেনকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটিকে পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন